MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • অতীতে একাধিক নজির আছে, ফের ১০৬ রানের লিড নিয়ে টেস্ট ম্যাচে জয় পাবে ভারত?

অতীতে একাধিক নজির আছে, ফের ১০৬ রানের লিড নিয়ে টেস্ট ম্যাচে জয় পাবে ভারত?

বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিনের শেষে লড়াইয়ে থাকলেও, ভারতীয় দলের জয়ের আশা কম। রবিবার পঞ্চম দিন বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন না ঘটলে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি। তবে হাল ছাড়তে নারাজ ভারতীয় শিবির।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 19 2024, 10:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
রবিবার চিন্নাস্বামীতে জ্বলে উঠে ভারতীয় দলকে স্মরণীয় জয় এনে দিতে পারবেন জসপ্রীত বুমরা?
Image Credit : Getty

রবিবার চিন্নাস্বামীতে জ্বলে উঠে ভারতীয় দলকে স্মরণীয় জয় এনে দিতে পারবেন জসপ্রীত বুমরা?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে জয় পেতে হলে ১০৫ রানের মধ্যে ১০ উইকেট নিতে হবে। ভারতীয় দলের পক্ষে অত্যন্ত কঠিন কাজ। তবে লড়াই করতে তৈরি জসপ্রীত বুমরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
রবিবার চিন্নাস্বামীতে বৃষ্টিভেজা পরিবেশের সুযোগ নিতে মরিয়া ভারতের পেসাররা
Image Credit : Getty

রবিবার চিন্নাস্বামীতে বৃষ্টিভেজা পরিবেশের সুযোগ নিতে মরিয়া ভারতের পেসাররা

শনিবার বেঙ্গালুরু টেস্ট ম্যাচের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর বৃষ্টি নামে। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এই পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে চান জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

38
শনিবার খেলার শেষদিকে আম্পায়ারদের সঙ্গে তর্ক ভারতের অধিনায়ক রোহিত শর্মার
Image Credit : X/BCCI

শনিবার খেলার শেষদিকে আম্পায়ারদের সঙ্গে তর্ক ভারতের অধিনায়ক রোহিত শর্মার

শনিবার নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ বল হওয়ার পর আলো কমে যাওয়ার জন্য খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। সেই সময় তর্ক জুড়ে দেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি দাবি করেন, খেলা চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট আলো আছে। কিন্তু সে কথা মানেননি আম্পায়াররা। ফলে ক্ষুব্ধ হব রোহিত।

48
অতীতে কম রান নিয়েও দেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির রয়েছে ভারতীয় দলের
Image Credit : X/ExtraaaCover

অতীতে কম রান নিয়েও দেশের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির রয়েছে ভারতীয় দলের

২০০৪ সালে মুম্বই টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ১০৭। সেই ম্যাচে জয় পেয়েছিল ভারতীয় দল। ১০ বছর পর এবার বেঙ্গালুরুতে সেই ফলেরই পুনরাবৃত্তির আশায় ভারতীয় শিবির।

58
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিকবার টেস্ট ম্যাচে কম রান করেও জয় পেয়েছে ভারত
Image Credit : Getty

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাধিকবার টেস্ট ম্যাচে কম রান করেও জয় পেয়েছে ভারত

১৯৮১ সালে মেলবোর্ন টেস্ট ম্যাচে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ১৪৩। সেই ম্যাচে জয় পায় ভারতীয় দল।

68
সচিন তেন্ডুলকরের নেতৃত্বে টেস্ট ম্যাচে কম রান নিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় ভারত
Image Credit : Getty

সচিন তেন্ডুলকরের নেতৃত্বে টেস্ট ম্যাচে কম রান নিয়েও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় পায় ভারত

১৯৯৬ সালে আমেদাবাদে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টার্গেট ছিল ১৭০। সেই ম্যাচে জাভাগল শ্রীনাথের অসাধারণ বোলিংয়ের সুবাদে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।

78
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক টেস্ট ম্যাচে কম টার্গেট থাকা সত্ত্বেও জয় পেয়েছে ভারত
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাধিক টেস্ট ম্যাচে কম টার্গেট থাকা সত্ত্বেও জয় পেয়েছে ভারত

১৯৬৯ সালে মুম্বই টেস্টে নিউজিল্যান্ডের টার্গেট ছিল ১৮৮। সেই ম্যাচে জয় পায় ভারতীয় দল।

88
৭ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের মতো জ্বলে উঠতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন?
Image Credit : Getty

৭ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচের মতো জ্বলে উঠতে পারবেন রবিচন্দ্রন অশ্বিন?

২০১৭ সালে বেঙ্গালুরুতেই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার টার্গেট ছিল ১৮৮। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের ৬ উইকেটের সুবাদে জয় পায় ভারত। ফের একইরকম পারফরম্যান্সের লক্ষ্যে অশ্বিন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image2
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image3
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image4
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image5
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved