India vs New Zealand: রবিবার আমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টি-২০ বিশ্বকাপ ফাইনালে (2026 ICC Men's T20 World Cup Final) নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ ঘিরে দেশজুড়ে উন্মাদনা দেখা যাচ্ছে। টিকিটের চাহিদা তুঙ্গে। টিকিটের কালোবাজারিও দেদার হচ্ছে।
KNOW
2026 ICC Men's T20 World Cup Final: ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে (2023 ICC Men's Cricket World Cup Final) যা হয়েছিল, এবার টি-২০ বিশ্বকাপ ফাইনালেও একই ঘটনা দেখা যাচ্ছে। টিকিটের চাহিদা তুঙ্গে থাকায় কালোবাজারিও হচ্ছে। কয়েক গুন বেশি দামে বিক্রি হচ্ছে টিকিট। আমেদাবাদ সিটি ক্রাইম ব্র্যাঞ্চ (Ahmedabad City Crime Branch) টিকিটের কালোবাজারির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ফাঁদ পাতে ক্রাইম ব্র্যাঞ্চ। উসমানপুরা গুজরাট বিদ্যাপীঠ এসটি বাস স্ট্যান্ডের কাছে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পেয়ে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে তাদের কাছ থেকে টি-২০ বিশ্বকাপ ফাইনালের আটটি টিকিট পাওয়া যায়। তারা অনলাইনে টিকিট কিনে তারপর তিন গুন বেশি দামে টিকিট বিক্রি করছিল বলে অভিযোগ। টিকিটের আসল দাম ৩,০০০ টাকা হলেও, কালোবাজারে তা বিক্রি করা হচ্ছিল ১০,০০০ টাকায়। ধৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। টিকিটের কালোবাজারির সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না, তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের
শনিবারই টিকিটের কালোবাজারি নিয়ে কড়া বার্তা দেন আমেদাবাদের পুলিশ কমিশনার (Ahmedabad Police Commissioner) জি এস মালিক। তিনি বলেন, 'আগামীকাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনাল অনুষ্ঠিত হতে চলেছে। পুলিশ এই ম্যাচের জন্য সব প্রস্তুতি সেরে নিয়েছে। আমরা ৩,০০০ পুলিশকর্মী ও ১,০০০ হোমগার্ড মোতায়েন করছি।' পুলিশ কমিশনার আরও বলেন, কেউ টিকিটের কালোবাজারি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও টিকিটের কালোবাজারির অভিযোগ পাওয়া গিয়েছে।
ভিড় সামলাতে তৈরি পুলিশ
নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারিতে লক্ষাধিক দর্শক একসঙ্গে বসে ম্যাচ দেখতে পারেন। দর্শকরা যখন স্টেডিয়ামে প্রবেশ করবেন বা বেরোবেন, তখন যাতে ভিড়ের চাপে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক পুলিশ। আমেদাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, স্টেডিয়ামের এক ও দু'নম্বর গেটের কাছে হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


