MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার

'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি। এই দুই ব্যাটার সমালোচনার মুখে পড়লেও, তাঁদের পাশেই দাঁড়াচ্ছে দল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Oct 30 2024, 07:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ফর্মের ধারেকাছে না থাকা রোহিত শর্মা বিরাট কোহলির পাশে অভিষেক নায়ার
Image Credit : Twitter

ফর্মের ধারেকাছে না থাকা রোহিত শর্মা-বিরাট কোহলির পাশে অভিষেক নায়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভালো ফর্মে নেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি জানিয়েছেন, রোহিত ও বিরাটকে সময় দিতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট ম্যাচেও কি স্পিনারদের সহায়ক পিচ হবে?
Image Credit : our own

ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট ম্যাচেও কি স্পিনারদের সহায়ক পিচ হবে?

পিচ সম্পর্কে অভিষেক নায়ার বলেছেন, ‘আমি পিচ বানাতে পারলে ভালো হত। কিন্তু আমরা সেটা পারি না। আমাদের যে পিচ দেওয়া হয়, সেই পিচেই খেলতে হয়। ক্রিকেটার হিসেবে আমরা সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি।’

37
ভারতীয় কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্পিনারদের সহায়ক পিচ তৈরি করতে বলেছিল?
Image Credit : our own

ভারতীয় কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্পিনারদের সহায়ক পিচ তৈরি করতে বলেছিল?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে স্পিনারদের বোলিং সামাল দিতে পারছেন না বিরাট কোহলিরা। কিন্তু ক্রিকেট মহলে আলোচনা চলছে, ভারতীয় দলই দেশের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে স্পিনারদের সহায়ক পিচ তৈরি করতে বলেছিল। যদিও সে কথা অস্বীকার করেছেন অভিষেক নায়ার।

47
ভালো ফর্মে ফেরার জন্য চেষ্টা করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জানিয়েছেন অভিষেক নায়ার
Image Credit : Getty

ভালো ফর্মে ফেরার জন্য চেষ্টা করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জানিয়েছেন অভিষেক নায়ার

রোহিত শর্মা ও বিরাট কোহলি সম্পর্কে অভিষেক নায়ার বলেছেন, ‘আমি ওদের জন্য ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখিনি। যখন সেরা খেলোয়াড়রা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন ফর্মে ফেরার জন্য ওদের সময় ও সুযোগ দিতে হবে।’

57
ভারতীয় দলের তরুণ ব্যাটার শুবমান গিলের নিষ্ঠারও প্রশংসা করেছেন অভিষেক নায়ার
Image Credit : Getty

ভারতীয় দলের তরুণ ব্যাটার শুবমান গিলের নিষ্ঠারও প্রশংসা করেছেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার জানিয়েছেন, শুধু রোহিত শর্মা, বিরাট কোহলিই নন, তরুণ ব্যাটার শুবমান গিল-সহ ভারতীয় দলের সবার মধ্যেই নিষ্ঠা দেখতে পাচ্ছেন।

67
ভারতীয় দলের সবাই ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া, জানিয়েছেন অভিষেক নায়ার
Image Credit : Getty

ভারতীয় দলের সবাই ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া, জানিয়েছেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার জানিয়েছেন, ‘ভারতীয় দলের সবাই কঠোর পরিশ্রম করছে। সবাই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, তরুণ শুবমান গিলও পরিশ্রম করছে। সবাই চেষ্টা করছে।’

77
ভারতীয় ক্রিকেটারদের ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে, মত অভিষেক নায়ারের
Image Credit : PTI

ভারতীয় ক্রিকেটারদের ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে, মত অভিষেক নায়ারের

অভিষেক নায়ার বলেছেন, ‘দলের সবার মনোভাব দেখে খুব ভালো লাগছে। ওরা সবাই কঠোর পরিশ্রম করছে। সেরা খেলোয়াড়দেরও ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে। ওদেরও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি নিশ্চিত, কিছুদিনের মধ্যেই আবার বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ সবার প্রশংসা করতে হবে। তার আগে আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved