MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ফের হ্যারিস রউফকে মাঠের বাইরে ফেলে দেবেন বিরাট? ফর্ম ধরে রাখবেন শুবমান? রবিবারের ম্যাচে কারা পার্থক্য গড়তে পারেন?

ফের হ্যারিস রউফকে মাঠের বাইরে ফেলে দেবেন বিরাট? ফর্ম ধরে রাখবেন শুবমান? রবিবারের ম্যাচে কারা পার্থক্য গড়তে পারেন?

যে কোনও টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচ জিতলেই সেমি-ফাইনালে পৌঁছে যাবে ভারত। অন্যদিকে, হারলেই ছিটকে যাবে পাকিস্তান।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Feb 22 2025, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচ, তৈরি হচ্ছে দুবাই
Image Credit : X/ICC

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, তৈরি হচ্ছে দুবাই

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের প্রথম ম্যাচের ফল সম্পূর্ণ বিপরীত। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে সহজেই হারিয়ে দিয়েছে ভারত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
রবিবারের ম্যাচে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে শাসন করার লক্ষ্যে রোহিত শর্মা
Image Credit : ANI

রবিবারের ম্যাচে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিকে শাসন করার লক্ষ্যে রোহিত শর্মা

রবিবার ভারত-পাকিস্তান ম্যাচে রোহিত শর্মা ও শাহিন শাহ আফ্রিদির লড়াইয়ের দিকে সবার নজর থাকবে। বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে রোহিত শর্মার কিছুটা দুর্বলতা রয়েছে। শাহিনের বিরুদ্ধে ৫৬ বল খেলে ৪৮ রান করেছেন রোহিত। তিনি রবিবার বড় স্কোরের লক্ষ্যে।

310
২ বার রোহিত শর্মার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, রবিবার ফের লড়াই
Image Credit : Getty

২ বার রোহিত শর্মার উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, রবিবার ফের লড়াই

দু’বার রোহিত শর্মাকে আউট করেছেন শাহিন শাহ আফ্রিদি। তিনি রবিবারও রোহিতের উইকেট নেওয়ার চেষ্টা করবেন। ফলে ইনিংসের শুরুতে রোহিতকে সতর্ক থাকতে হবে।

410
বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর পাকিস্তানের বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে তৈরি শুবমান গিল
Image Credit : Getty

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর পাকিস্তানের বিরুদ্ধেও বড় ইনিংস খেলতে তৈরি শুবমান গিল

এবারই প্রথম আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলছেন শুবমান গিল। প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর রবিবার পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি ভারতের ওপেনার। তিনি এখনও পর্যন্ত নাসিম শাহের বলে আউট হননি। রবিবারও অপরাজিত থাকাই শুবমানের লক্ষ্য।

510
কেরিয়ারের শুরুতে হইচই ফেলে দিলেও, পারফরম্যান্স ধরে রাখতে পারেননি নাসিম শাহ
Image Credit : Getty

কেরিয়ারের শুরুতে হইচই ফেলে দিলেও, পারফরম্যান্স ধরে রাখতে পারেননি নাসিম শাহ

পাকিস্তানের পেসার নাসিম শাহ সম্প্রতি ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তিনি নিয়মিত পাকিস্তান দলে সুযোগ পাচ্ছেন না। তবে রবিবার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে নতুন বলে আক্রমণ শুরু করবেন নাসিম। তিনি রবিবার প্রভাব ফেলার চেষ্টা করবেন। তবে শুবমান গিলের বিরুদ্ধে নাসিমের সফল হওয়ার সম্ভাবনা কম।

610
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর ফের হ্যারিস রউফকে শাসন করতে তৈরি বিরাট কোহলি
Image Credit : Getty

২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর ফের হ্যারিস রউফকে শাসন করতে তৈরি বিরাট কোহলি

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যারিস রউফের বলে বিরাট কোহলি যে বিস্ময়কর শট খেলেছিলেন, তা এখনও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল। রবিবারের ম্যাচেও রউফের বলে বড় শট খেলতে তৈরি বিরাট। তিনি এই ম্যাচেই ফর্মে ফিরতে চান।

710
রবিবারের ম্যাচে বিরাট কোহলি-হ্যারিস রউফের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে
Image Credit : Twitter

রবিবারের ম্যাচে বিরাট কোহলি-হ্যারিস রউফের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে

চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বোলিং লাইনআপ নিয়ে সমস্যা রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বোলিং করতে পারেননি হ্যারিস রউফরা। ফলে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে পাকিস্তান।

810
রবিবার প্রথমবার ওডিআই ফর্ম্যাটে বাবর আজমের বিরুদ্ধে বোলিং করবেন মহম্মদ শামি
Image Credit : ANI

রবিবার প্রথমবার ওডিআই ফর্ম্যাটে বাবর আজমের বিরুদ্ধে বোলিং করবেন মহম্মদ শামি

ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত বাবর আজমের বিরুদ্ধে বোলিং করেননি মহম্মদ শামি। রবিবার তাঁদের লড়াই হতে চলেছে। বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধেও সাফল্য পেতে তৈরি শামি।

910
নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর ইনিংসের জন্য তীব্র সমালোচনা চলছে, রবিবারের ম্যাচের আগে চাপে বাবর আজম
Image Credit : Getty

নিউজিল্যান্ডের বিরুদ্ধে মন্থর ইনিংসের জন্য তীব্র সমালোচনা চলছে, রবিবারের ম্যাচের আগে চাপে বাবর আজম

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম ছন্দে নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করলেও, দ্রুত রান করতে পারেননি বাবর। ফলে তিনি দেশ-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর উপর চাপ বাড়ছে।

1010
বাংলাদেশের বিরুদ্ধে উইকেট না পেলেও, পাকিস্তানের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি রবীন্দ্র জাডেজা
Image Credit : Getty

বাংলাদেশের বিরুদ্ধে উইকেট না পেলেও, পাকিস্তানের ব্যাটারদের ঘোল খাওয়াতে তৈরি রবীন্দ্র জাডেজা

রবিবার ভারতীয় দলের হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন রবীন্দ্র জাডেজা। মাঝের ওভারগুলিতে তাঁর বাঁ হাতি স্পিন বোলিং পাকিস্তানের ব্যাটারদের চাপে ফেলে দিতে পারে। একইভাবে দরকার হলে ব্যাটিংয়ের মাধ্যমেও দলকে ভরসা দিতে পারেন জাডেজা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved