India vs South Africa Women:  নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অনুষ্কা শর্মা। উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। অনুষ্কা ছাড়াও দলে ফিরেছেন কাশভি গৌতম। এর আগে টেস্ট এবং একদিনের ম্যাচে খেললেও, এই প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন কাশভি। আগামী ১৭-২৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকায় এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে।

India vs South Africa Women: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই (India vs South Africa T20 series)। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অনুষ্কা শর্মা। উইমেন্স প্রিমিয়ার লিগে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। গুজরাত জায়ান্টসের হয়ে খেলা মধ্যপ্রদেশের অনুষ্কা শর্মা প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন। আগামী ১৭-২৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকায় এই টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে (India vs South Africa Women)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা ভারতের

মধ্যপ্রদেশের ক্রিকেটার অনুষ্কা শর্মাকে WPL নিলামে ৪৫ লক্ষ টাকায় কেনে গুজরাত জায়ান্টস। আনক্যাপড ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন। অনুষ্কা একজন ডানহাতি মিডিয়াম পেসার এবং মিডল অর্ডার ব্যাটার। অর্থাৎ, এককথায় বলতে গেলে তাঁর কাছ থেকে অলরাউন্ড পারফরম্যান্স পাবে দল। 

উল্লেখ্য, নিজের প্রথম ম্যাচেই ৩০ বলে ৪৪ রান করে তিনি বুঝিয়ে দেন যে, লম্বা দৌড়ের জন্য মাঠে এসেছেন। অনুষ্কা ছাড়াও দলে ফিরেছেন কাশভি গৌতম। এর আগে টেস্ট এবং একদিনের ম্যাচে খেললেও, এই প্রথমবার ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পেলেন কাশভি। উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের ব্যাকআপ হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন উমা ছেত্রী।

তবে দল থেকে বাদ পড়েছেন ১৭ বছর বয়সী জি. কমলিনি। খারাপ ফর্মের জন্য অলরাউন্ডার অমনজোত কৌর এবং বাঁ-হাতি স্পিনার বৈষ্ণবী শর্মাকেও দলের বাইরে রাখা হয়েছে। আগামী জুন মাসে, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আগে এই সিরিজটি ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিরিজের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই বিশ্বকাপের দল বেছে নেওয়া হতে পারে।

কারা কারা সুযোগ পেলেন?

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১৭ এপ্রিল, ডারবানে। দ্বিতীয় ম্যাচটিও ১৯ এপ্রিল, একই মাঠে খেলা হবে। এরপর ২২ ও ২৫ এপ্রিল, জোহানেসবার্গে হবে তৃতীয় এবং চতুর্থ ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৭ এপ্রিল, বেনোনিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে, আগামী ১২ জুন থেকে শুরু হতে চলা বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। তার আগে দক্ষিণ আফ্রিকা সফর দলকে গুছিয়ে নিতে সাহায্য করবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রডরিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার-ব্যাটার), অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং, ক্রান্তি গৌড়, শ্রী চরণী, শ্রেয়াঙ্কা পাটিল, কাশভি গৌতম, ভারতী ফুলমালি, উমা ছেত্রী (উইকেটকিপার-ব্যাটার), অনুষ্কা শর্মা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।