ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে সহজ জয় পেল ভারতীয় দল। এই জয়ের ফলে সিরিজে সমতা ফিরিয়ে আনতে সক্ষম হল ভারত। এবার পঞ্চম ম্যাচেই সিরিজের নিষ্পত্তি হবে।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ভারতের তরুণ ব্যাটার যশস্বী জয়সোয়ালের। টেস্ট অভিষেকে শতরান করার পর এবার টি-২০ ফর্ম্যাটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন যশস্বী। আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানোর পর এবার জাতীয় দলের হয়েও দুরন্ত ব্যাটিং করছেন এই তরুণ। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ৮৪ রান করে অপরাজিত থেকে ভারতীয় দলকে জেতান যশস্বী। এই ইনিংসের পর তিনি বললেন, ‘এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। আমি নিজেকে মেলে ধরতে পেরে খুশি। আমি সাপোর্ট স্টাফ ও হার্দিক (পান্ডিয়া) ভাইকে ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমার উপর ভরসা রেখেছেন। আমার মনে তার গভীর প্রভাব পড়েছে। এই গরমের মধ্যেও যে দর্শকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ জানাই।’

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

যশস্বী আরও বলেছেন, 'আমি দলের প্রয়োজন অনুযায়ী খেলার চেষ্টা করি। দলের পরিকল্পনা অনুযায়ী নিজেকে মেলে ধরতে চাই। আমি দ্রুত রান করতে চাই। পাওয়ার-প্লে-তে যত বেশি সম্ভব শট খেলতে চাই। আমাদের দলকে ভালো জায়গায় রাখতে চাই। উইকেট ও পরিবেশ-পরিস্থিতি দেখে সেই অনুযায়ী খেলতে চাই। কীভাবে শেষপর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারি, সেই পরিকল্পনা করি। আমি সবসময় রান করতে চাই। আইপিএল-এ ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে অনেকবার খেলেছি। তার ফলে ওদের বোলিং সামাল দেওয়া সহজ হয়েছে।'

এদিন শুবমান গিলের সঙ্গে ওপেনিং জুটিতে ১৬৫ রান যোগ করেন যশস্বী। এ প্রসঙ্গে এই তরুণ ব্যাটার বলেছেন, ‘আমরা যেভাবে কথা বলছিলাম, সিঙ্গলস নিচ্ছিলাম, একে অপরের খেলা বুঝতে পারছিলাম, সেটা অসাধারণ। শুবমান দারুণ ব্যাটিং করেছে। ও যেভাবে স্ট্রাইক রোটেট করছিল, পার্টনারশিপ গড়ার জন্য সেটা গুরুত্বপূর্ণ ছিল।’

হার্দিক বলেছেন, ‘এখানে ভারতের সমর্থকই বেশি। তাঁরা যেভাবে আমাদের সমর্থন করছেন, দল বেঁধে মাঠে আসছেন, তাতে তাঁদেরও বিনোদনের সুযোগ দেওয়া আমাদের কর্তব্য। শুবমান ও যশস্বীর দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। আমাদের দলের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে এবং বোলারদের সাহায্য করতে হবে। বোলাররা ম্যাচ জেতায়। ওরা উইকেট নিতে পারলে ম্যাচ নিয়ন্ত্রণ করা যায়। শুবমান ও যশস্বী অসাধারণ ব্যাটিং করেছে। ওরা এই গরমে যেভাবে দৌড়েছে, নিজেদের কাজটা শেষ করেছে, সেটা দেখে দারুণ লাগল। আমি যেভাবে ম্যাচ দেখি, সেভাবেই অধিনায়কত্ব করতে চাই।’

আরও পড়ুন-

যশস্বী জয়সোয়ালের অপরাজিত ৮৪, শুবমান গিলের ৭৭, চতুর্থ টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় ভারতের

টি-২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়ার মুখে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল

Rohit Sharma : লক্ষ্য ওডিআই বিশ্বকাপ, জিমে গা ঘামাচ্ছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা