MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক মুকেশ কুমারের

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক মুকেশ কুমারের

বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। এবার ভারতীয় দলের হয়েও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন মুকেশ কুমার। ভবিষ্যতে তারকা হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছেন এই পেসার। তাঁর পারফরম্যান্সে খুশি দল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 04 2023, 01:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে নতুন নজির গড়লেন মুকেশ কুমার
Image Credit : Instagram

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে নতুন নজির গড়লেন মুকেশ কুমার

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক হল মুকেশ কুমারের। এর আগে একই নজির গড়েছিলেন টি নটরাজন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতের প্রথম ক্রিকেটার হিসেেব একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক হয় টি নটরাজনের
Image Credit : Getty

ভারতের প্রথম ক্রিকেটার হিসেেব একই বিদেশ সফরে ৩ ফর্ম্যাটে অভিষেক হয় টি নটরাজনের

২০২০-২১ মরসুমে অস্ট্রেলিয়া সফরে টি-২০, ওডিআই, টেস্টে অভিষেক হয় টি নটরাজনের। এবার একই নজির গড়লেন মুকেশ কুমার।

310
ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার পেসার মুকেশ কুমার
Image Credit : Instagram

ভারতীয় দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার পেসার মুকেশ কুমার

ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্ট ম্যাচে অভিষেক হয় মুকেশ কুমারের। এরপর ওডিআই সিরিজেও খেলেন এই পেসার। বৃহস্পতিবার টি-২০ ম্যাচেও খেলার সুযোগ পেলেন তিনি।

410
সাধারণ পরিবার থেকে উঠে আসা মুকেশ কুমার বাংলার হয়ে খেলেই নজর কেড়েছেন
Image Credit : Instagram

সাধারণ পরিবার থেকে উঠে আসা মুকেশ কুমার বাংলার হয়ে খেলেই নজর কেড়েছেন

রঞ্জি ট্রফিতে ভালো পারফরম্যান্স দেখিয়ে নজর কেড়ে নেন মুকেশ কুমার। আইপিএল-এও ভালো পারফরম্যান্স দেখিয়েছেন এই পেসার। এবার জাতীয় দলকেও ভরসা দিচ্ছেন তিনি।

510
বলের লাইন, লেংথ ও গতি বাংলার পেসার মুকেশ কুমারের সবচেয়ে বড় অস্ত্র
Image Credit : Instagram

বলের লাইন, লেংথ ও গতি বাংলার পেসার মুকেশ কুমারের সবচেয়ে বড় অস্ত্র

ফাস্ট বোলার হিসেবে শুরু থেকেই প্রতিশ্রুতিমান মুকেশ কুমার। ভারতীয় দলের হয়ে খেলা শুরু করার পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে প্রশংসিত হচ্ছেন এই পেসার।

610
মহম্মদ সামি, মহম্মদ সিরাজের পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন মুকেশ কুমার
Image Credit : Instagram

মহম্মদ সামি, মহম্মদ সিরাজের পাশাপাশি ভবিষ্যতে ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন মুকেশ কুমার

এবারের ওডিআই বিশ্বকাপে হয়তো খেলার সুযোগ পাবেন না। তবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে থাকতেই পারেন মুকেশ কুমার।

710
টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও একইরকম বোলিং দক্ষতার পরিচয় দিচ্ছেন মুকেশ কুমার
Image Credit : Instagram

টেস্টের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটেও একইরকম বোলিং দক্ষতার পরিচয় দিচ্ছেন মুকেশ কুমার

লাল বলের পাশাপাশি সাদা বলেও দুরন্ত বোলিং করছেন মুকেশ কুমার। ফলে ভবিষ্যতে সব ফর্ম্যাটেই ভারতীয় দলের ভরসা হয়ে উঠতে পারেন এই পেসার।

810
আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই সতীর্থদের প্রশংসা আদায় করে নিয়েছেন মুকেশ কুমার
Image Credit : Instagram

আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতেই সতীর্থদের প্রশংসা আদায় করে নিয়েছেন মুকেশ কুমার

টেস্ট, ওডিআই, টি-২০ ফর্ম্যাটে মুকেশ কুমারের পারফরম্যান্স দেখে তাঁর প্রশংসা করছেন ভারতীয় দলের সতীর্থরা। বিসিসিআই কর্তারাও মুকেশের পারফরম্যান্স দেখে খুশি।

910
মুকেশ কুমারের প্রশংসা করেছেন টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া
Image Credit : Instagram

মুকেশ কুমারের প্রশংসা করেছেন টি-২০ ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

বৃহস্পতিবারের ম্যাচের পর মুকেশ কুমারের প্রশংসা করে হার্দিক পান্ডিয়া বলেছেন, 'মুকেশ ওয়েস্ট ইন্ডিজে ২ সপ্তাহ কাটিয়েছে। ওর ৩ ফর্ম্যাটেই অভিষেক হল। এটা ওর পক্ষে ভালো ব্যাপার। ও পরপর ২ ওভার বল করল। ভালোই বোলিং করেছে। ও খুব ভালো ছেলে। ওর মন খুব ভালো। ও দলের জন্য অবদান রাখতে চায়।'

1010
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টি-২০ ম্যাচে অবশ্য উইকেট পাননি মুকেশ কুমার
Image Credit : Instagram

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টি-২০ ম্যাচে অবশ্য উইকেট পাননি মুকেশ কুমার

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩ ওভার বোলিং করে ২৪ রান দেন মুকেশ কুমার। তিনি উইকেট পাননি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved