MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • টি-২০ ফর্ম্যাটে ভারতের বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট কুলদীপের

টি-২০ ফর্ম্যাটে ভারতের বোলারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট কুলদীপের

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল-এ অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন কুলদীপ যাদব। মাঝে চোটের জন্য তাঁকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল। তবে এখন চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন এই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজ সফরে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন।

1 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 13 2023, 04:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি ২০ ম্যাচে নতুন রেকর্ড কুলদীপ যাদবের
Image Credit : Instagram

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে নতুন রেকর্ড কুলদীপ যাদবের

সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতীয় দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ম্যাচে নতুন রেকর্ড গড়লেন কুলদীপ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শনিবার ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন কুলদীপ
Image Credit : Instagram

শনিবার ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জোড়া উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন কুলদীপ

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব। এই ম্যাচেই তিনি নতুন রেকর্ড গড়লেন।

310
শনিবারের ম্যাচে প্রথম যে ওভারে বোলিং করার সুযোগ পান কুলদীপ, সেই ওভারেই তিনি জোড়া উইকেট পান
Image Credit : Instagram

শনিবারের ম্যাচে প্রথম যে ওভারে বোলিং করার সুযোগ পান কুলদীপ, সেই ওভারেই তিনি জোড়া উইকেট পান

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে নিজের প্রথম ওভারেই রভম্যান পাওয়েল ও নিকোলাস পুরাণের উইকেট নেন কুলদীপ যাদব।

410
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কুলদীপের
Image Credit : Instagram

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট কুলদীপের

ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন কুলদীপ যাদব।

510
জাতীয় দলের সতীর্থ পেসার ভুবনেশ্বর কুমারের রেকর্ড ছাপিয়ে গেলেন কুলদীপ যাদব
Image Credit : Instagram

জাতীয় দলের সতীর্থ পেসার ভুবনেশ্বর কুমারের রেকর্ড ছাপিয়ে গেলেন কুলদীপ যাদব

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ১৩ উইকেট নেওয়ার রেকর্ড ছিল ভুবনেশ্বর কুমারের। তাঁর সেই রেকর্ড টপকে গেলেন কুলদীপ যাদব।

610
টি-২০ ফর্ম্যাটে বরাবরই ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম সেরা কুলদীপ যাদব
Image Credit : Instagram

টি-২০ ফর্ম্যাটে বরাবরই ভারতীয় বোলারদের মধ্যে অন্যতম সেরা কুলদীপ যাদব

ভারতীয় বোলারদের মধ্যে টি-২০ ফর্ম্যাটে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড কুলদীপ যাদবের দখলে। এবার তিনি নতুন রেকর্ড গড়লেন।

710
আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য তৈরি হচ্ছেন কুলদীপ যাদব
Image Credit : Instagram

আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের জন্য তৈরি হচ্ছেন কুলদীপ যাদব

ভারতের হয়ে এখনও পর্যন্ত ৩১টি টি-২০ ম্যাচ খেলে ৫২ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তাঁর বোলিংয়ের গড় ১৪।

810
সবমিলিয়ে টি-২০ ফর্ম্যাটে অবশ্য ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়া বোলার নন কুলদীপ যাদব
Image Credit : Instagram

সবমিলিয়ে টি-২০ ফর্ম্যাটে অবশ্য ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট নেওয়া বোলার নন কুলদীপ যাদব

ভারতীয় বোলারদের টি-২০ ফর্ম্যাটে ষষ্ঠ সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড কুলদীপ যাদবের দখলে।

910
চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকেই অসাধারণ পারফরম্যান্স কুলদীপ যাদবের
Image Credit : Instagram

চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকেই অসাধারণ পারফরম্যান্স কুলদীপ যাদবের

জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটানোর পর থেকে এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ২৫ ম্যাচ খেলে ৪৮ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। 

1010
রবিবারও ভালো বোলিং করে ভারতীয় দলকে সিরিজ জেতানোই কুলদীপ যাদবের লক্ষ্য
Image Credit : Instagram

রবিবারও ভালো বোলিং করে ভারতীয় দলকে সিরিজ জেতানোই কুলদীপ যাদবের লক্ষ্য

ভারত-ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ এখন ২-২। রবিবার যে দল জিতবে তারাই সিরিজ দখল করবে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Team India Squad: আফগান সিরিজে ভারতীয় দলে একাধিক বড় চমক, নতুন মুখের ভিড়, ODIতে রো-কো, বিশ্রাম দুই তারকাকে
Recommended image2
IPL 2026: আইপিএল ২০২৬ প্লে-অফে ৩ দল নিশ্চিত, কোন জায়গায় কলকাতা নাইট রাইডার্স?
Recommended image3
Rohit Sharma: ফিটনেস নিয়ে সংশয়, আফগানিস্তানের বিরুদ্ধে অনিশ্চিত রোহিত-হার্দিক
Recommended image4
CSK vs SRH: দুরন্ত ঈশান কিষাণ! দক্ষিণী ক্রিকেটীয় ডার্বিতে চেন্নাইকে হারিয়ে প্লে-অফে হায়দরাবাদ
Recommended image5
Mohammed Shami: ৩ বছর পর টেস্ট দলে জায়গা পেতে পারেন মহম্মদ শামি, ওয়ানডেতে ফিরছেন Sanju Samson
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved