Indian Cricket Team: শুধু ব্যাটিং নয়, তিলক ভার্মাকে পার্ট-টাইম অফ-স্পিনার হিসেবেও কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই মতো তাঁকে বোলিংয়েও মন দিতে বলা হয়েছে।
Indian Cricket Team: পরের বছর নয়, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপের জন্য এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকার মিডল অর্ডারে সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাকআপ হিসেবে তরুণ তুর্কি তিলক ভার্মাকে তৈরি করতে চাইছেন (Indian Cricket Team)। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, BCCI-এর এক সূত্র জানিয়েছে যে দলে ডানহাতি ব্যাটসম্যানেরসংখ্যা বেশি হওয়ায় তিলকের বাঁহাতি ব্যাটিং স্টাইল দলে দারুণ ভারসাম্য আনবে।
সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক!
Asian Games Indian Cricket Team: আইপিএলে তাণ্ডব চালিয়ে এশিয়ান গেমসের দলে বৈভব, বাদ সূর্য-গিল
এই পরিকল্পনার অংশ হিসেবে, শুধু ব্যাটিং নয়, টিম ম্যানেজমেন্ট তিলককে পার্ট-টাইম অফ স্পিনার হিসেবেও আরও বেশি মনোযোগ দিতে বলেছে। টপ অর্ডারের ব্যাটসম্যানরা যদি পার্ট-টাইম স্পিন করতে পারেন, তাহলে দলের প্রধান বোলারদের ওপর থেকে চাপ অনেকটাই কমে যায়। হার্দিক পান্ডিয়া এবং নীতিশ কুমার রেড্ডির বারবার চোট পাওয়াটা দলের জন্য একটা বড় মাথাব্যথার কারণ। তাই গম্ভীর ও আগরকরের প্রধান লক্ষ্য এমন একজন মিডল অর্ডার ব্যাটসম্যান খুঁজে বের করা, যিনি ম্যাচে অন্তত ৪ ওভার বল করতে পারবেন।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় হতে চলা বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চাইছে। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র খেলোয়াড়রা তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারের প্রায় শেষ পর্যায়ে রয়েছেন। বিশ্বকাপের সময় কেএল রাহুলের বয়স হবে ৩৫। রবীন্দ্র জাদেজার জায়গাও পাকা নয়। এই পরিস্থিতিতে BCCI দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপরই বেশি জোর দিচ্ছে।
Indian Cricket Team: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের নতুন কোচ ভিভিএস লক্ষ্মণ? বড় আপডেট দিল বিসিসিআই
গম্ভীরের নতুন প্ল্যান?
অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের একদিনের সিরিজ দিয়ে ভারতের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে। তবে তার আগে, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে শ্রেয়স আইয়ার, তিলক ভার্মা, ইশান কিষাণ এবং অক্ষর প্যাটেলের মতো তারকাদের বিশ্রাম দেওয়া হতে পারে বলেও খবর।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


