MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • পাত্রী ব্যবসায়ী, সোমবারই বিয়ে শার্দুল ঠাকুরের, থাকছেন সতীর্থ ক্রিকেটাররা

পাত্রী ব্যবসায়ী, সোমবারই বিয়ে শার্দুল ঠাকুরের, থাকছেন সতীর্থ ক্রিকেটাররা

দীর্ঘদিনের বান্ধবী মিতালি পারুলকরের সঙ্গে বিয়ে হচ্ছে ক্রিকেটার শার্দুল ঠাকুরের। সোমবার মুম্বইয়ের শহরতলিতে বসেছে বিয়ের আসর। শুক্রবার হলদি অনুষ্ঠান ছিল। এরপর হতে চলেছে বিয়ে। শার্দুলের সতীর্থ ক্রিকেটাররা তাঁর বিয়ের অনুষ্ঠানে থাকবেন।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Feb 27 2023, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালি পারুলকর পেশায় ব্যবসায়ী, থানেতে তাঁর বেকারি আছে
Image Credit : Instagram

শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালি পারুলকর পেশায় ব্যবসায়ী, থানেতে তাঁর বেকারি আছে

মহারাষ্ট্রের থানেতে 'অল দ্য বেকস' নামে একটি স্টার্ট-আপ চালু করেন শার্দুল ঠাকুরের হবু স্ত্রী মিতালি পারুলকর। তিনি অল্পদিনের মধ্যেই ব্যবসায় বেশ সফল হয়ে উঠেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
২০২১-এর শেষদিকে বাগদান হয় শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকরের, এবার বিয়ে করছেন তাঁরা
Image Credit : insta

২০২১-এর শেষদিকে বাগদান হয় শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকরের, এবার বিয়ে করছেন তাঁরা

২০২১-এর ২৯ নভেম্বর মুম্বইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে মিতালি পারুলকরের সঙ্গে শার্দুল ঠাকুরের বাগদান হয়। সম্পর্কের কথা তাঁরা যথাসাধ্য গোপন রেখেছিলেন। তাঁদের সম্পর্ক নিয়ে এতদিন কোনও গুঞ্জন শোনা যায়নি।

310
ক্রিকেট নিয়ে ব্য়স্ত থাকার জন্য এতদিন বিয়ের দিন ঠিক করতে পারেননি শার্দুল ঠাকুর
Image Credit : shardul

ক্রিকেট নিয়ে ব্য়স্ত থাকার জন্য এতদিন বিয়ের দিন ঠিক করতে পারেননি শার্দুল ঠাকুর

আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় বাগদানের এক বছর পরেও বিয়ের দিন ঠিক করতে পারছিলেন না শার্দুল ঠাকুর। শেষপর্যন্ত তিনি সময় বের করতে পারলেন।

410
রবিবার শার্দুল ঠাকুরের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার
Image Credit : Instagram

রবিবার শার্দুল ঠাকুরের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার

জাতীয় দলের সতীর্থ শার্দুল ঠাকুরের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবিবার দেখা গেল ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ারকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন শ্রেয়াস।

510
বিয়ের পরেই ফের ব্যস্ত হয়ে পড়বেন শার্দুল ঠাকুর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে আছেন তিনি
Image Credit : PTI

বিয়ের পরেই ফের ব্যস্ত হয়ে পড়বেন শার্দুল ঠাকুর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের দলে আছেন তিনি

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে না থাকলেও, ওডিআই সিরিজের দলে আছেন শার্দুল ঠাকুর। এরপর আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিনি। ফলে বিয়ের পরেই ফের ব্যস্ত হয়ে পড়বেন এই ক্রিকেটার।

610
কিছুদিনের মধ্যেই পরপর বিয়ে হচ্ছে ভারতের একাধিক ক্রিকেটারের, শুরু হয়েছে কে এল রাহুলকে দিয়ে
Image Credit : Social Media

কিছুদিনের মধ্যেই পরপর বিয়ে হচ্ছে ভারতের একাধিক ক্রিকেটারের, শুরু হয়েছে কে এল রাহুলকে দিয়ে

গত মাসে অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে হয় ভারতীয় দলের ওপেনার কে এল রাহুলের। তাঁদের বিয়ে নিয়ে সরগরম ছিল ক্রিকেট মহল ও বলিউড। এরপর বিয়ে করলেন জাতীয় দলে রাহুলের একাধিক সতীর্থ।

710
কে এল রাহুলের পর বিয়ে করেছেন অপর এক ক্রিকেটার অক্ষর প্যাটেলও, পাত্রী মেহা প্যাটেল
Image Credit : twitter

কে এল রাহুলের পর বিয়ে করেছেন অপর এক ক্রিকেটার অক্ষর প্যাটেলও, পাত্রী মেহা প্যাটেল

বান্ধবী মেহা প্যাটেলকে বিয়ে করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর স্ত্রী পেশায় ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। কে এল রাহুলের মতো জাঁকজমক নয়, ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই বিয়ে সেরেছেন অক্ষর।

810
ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে নতুন করে বিয়ে সেরেছেন হার্দিক পান্ডিয়া
Image Credit : google

ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে নতুন করে বিয়ে সেরেছেন হার্দিক পান্ডিয়া

২০২০ সালের মে মাসে অভিনেত্রী ও মডেল নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে হয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। এবার নতুন করে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনে বিয়ে করলেন তাঁরা।

910
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যে কয়েকদিনের বিরতি থাকায় বিশ্রাম ভারতীয় ক্রিকেটাররা
Image Credit : twitter

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচের মধ্যে কয়েকদিনের বিরতি থাকায় বিশ্রাম ভারতীয় ক্রিকেটাররা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচে সহজ জয় পেয়েছে ভারতীয় দল। দু'টি টেস্ট ম্যাচই শেষ হয়ে গিয়েছে আড়াই দিনে। ফলে ভারতীয় দলে 'ফিল গুড' পরিবেশ।

1010
১ মার্চ ইন্দোরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ
Image Credit : twitter

১ মার্চ ইন্দোরে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ

ইন্দোর টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে হারালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতে যাবে ভারতীয় দল। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও জায়গা করে নেবে ভারত।

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs SL Test 2026: দেবদূত-জুরেলের অনবদ্য সেঞ্চুরি! রানের পাহাড় ভারতের, দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা পিছিয়ে ৪৯৫ রানে
Recommended image2
Yashasvi Jaiswal: কলম্বো টেস্টে গুঁতো মেরে বিতর্কে, যশস্বী জয়সওয়ালকে বড় শাস্তি দিল ICC
Recommended image3
Rishabh Pant: কলম্বোয় ব্যাটিং করার সময় কবজিতে চোট, মাঠ ছাড়তে হল ঋষভ পন্থকে
Recommended image4
Devdutt Padikkal: পরপর ৩ ম্যাচে শতরান, শ্রীলঙ্কা সফরে ধারাবাহিকতা অব্যাহত দেবদত্ত পাড়িক্কলের
Recommended image5
Yashasvi Jaiswal: আসিথা ফার্নান্ডোর সঙ্গে ঝামেলা, রাগে এ কী করলেন যশস্বী জয়সোয়াল!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved