MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • IPL Final: রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনাল, কী নিয়ম থাকছে এদিনের ম্যাচের জন্য?

IPL Final: রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনাল, কী নিয়ম থাকছে এদিনের ম্যাচের জন্য?

আইপিএল-এর ইতিহাসে প্রথমবার আইপিএল ফাইনাল গড়াল রিজার্ভ ডে-তে। রবিবার বৃষ্টির জন্য ম্যাচ শুরু করা যায়নি। সেই কারণেই সোমবার রিজার্ভ ডে-তে হতে চলেছে গুজরাট টাইটানস-চেন্নাই সুপার কিংস ম্যাচ। ক্রিকেটপ্রেমীদের আশা, এদিন আর ম্যাচের সময় বৃষ্টি হবে না।

1 Min read
Author : Web Desk - ANB
| Updated : May 29 2023, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
রবিবারের মতোই সোমবার রিজার্ভ ডে তেও সন্ধে সাড়ে ৭টাতেই শুরু হবে আইপিএল ফাইনাল
Image Credit : PTI

রবিবারের মতোই সোমবার রিজার্ভ ডে-তেও সন্ধে সাড়ে ৭টাতেই শুরু হবে আইপিএল ফাইনাল

সোমবার রিজার্ভ ডে-তে আইপিএল ফাইনালে টস হওয়ার কথা সন্ধে ৭টায়। ম্যাচ শুরু হওয়ার কথা সন্ধে সাড়ে ৭টায়। বৃষ্টি না হলে নির্ধারিত সময়েই টস ও ম্যাচ শুরু হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ২ ঘণ্টা বরাদ্দ থাকছে
Image Credit : PTI

আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে-তে নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ২ ঘণ্টা বরাদ্দ থাকছে

আইপিএল ফাইনালে ২ দল ২০ ওভার করে ব্যাটিং করলে ৩ ঘণ্টা ২০ মিনিটের মধ্যে ম্যাচ শেষ হওয়ার কথা। তবে আবহাওয়ার কথা মাথায় রেখে অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ করা হয়েছে।

37
রাত ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কমানো হবে না ওভার সংখ্যা
Image Credit : PTI

রাত ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে কমানো হবে না ওভার সংখ্যা

সোমবার ম্যাচের সময় বৃষ্টির আশঙ্কা না থাকলেও, তৈরি থাকছেন আয়োজকরা। জানিয়ে দেওয়া হয়েছে, রাত ৯টা বেজে ৪০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা সম্ভব হলে ২ দল ২০ ওভার করেই ব্যাটিং করবে।

47
রাত ১১টা বেজে ৫৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা গেলে ৫ ওভার করে ব্যাটিং করবে ২ দল
Image Credit : PTI

রাত ১১টা বেজে ৫৬ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করা গেলে ৫ ওভার করে ব্যাটিং করবে ২ দল

২ দল যদি ২০ ওভার করে ব্যাটিং করতে না পারে, তাহলে অন্তত ৫ ওভার করে যাতে ব্যাটিং করতে পারে, সেই চেষ্টা করা হবে। রাত ১১টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করা হবে। তখনও ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভার হতে পারে।

57
পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত থাকলে তবেই সুপার ওভার আয়োজন করা সম্ভব হবে
Image Credit : PTI

পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত থাকলে তবেই সুপার ওভার আয়োজন করা সম্ভব হবে

আউটফিল্ড যদি ভিজে থাকে, তাহলে সুপার ওভারও আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে লিগ পর্যায়ে পয়েন্টের বিচারেই চ্যাম্পিয়ন ও রানার্স নির্ধারণ করা হবে।

67
পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস
Image Credit : PTI

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস এখনও পর্যন্ত ৪ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এবার চ্যাম্পিয়ন হলে মুম্বই ইন্ডিয়ানসের রেকর্ড স্পর্শ করবে সিএসকে।

77
পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস
Image Credit : our own

পরপর ২ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস

গতবার আইপিএল-এ যোগ দিয়েই চ্যাম্পিয়ন হয় গুজরাট টাইটানস। এবারও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে হার্দিক পান্ডিয়ার দল।

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Afghanistan T20: দ্বিতীয় ম্যাচেও সমান দাপট! আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের
Recommended image2
Cricket Association of Bengal Election: সিএবি-র নির্বাচনে নথি সংক্রান্ত জালিয়াতি! প্রতারণার অভিযোগ কাদের বিরুদ্ধে?
Recommended image3
Trophy Chor সার্চ করলেই Google-এ দেখাচ্ছে মহসিন নকভির ছবি, তবু লজ্জা নেই এদের
Recommended image4
Trophy Chor Mohsin Naqvi: 'ট্রফি চোর, ট্রফি চোর নকভি', দুবাইয়ের স্টেডিয়ামে মহসিন নকভিকে নিয়ে কেন বেনজির বিদ্রুপ
Recommended image5
Mohsin Naqvi: ট্রফি চোর নকভিকে নিয়ে বিস্ফোরক দাবি রাজীব শুক্লার, ঠিক কেন প্রত্যাখান পাকিস্তানের ক্রিকেট কর্তাকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved