এবারের আইপিএল-এর অন্যতম চমক হতে পারেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনির পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন রুতুরাজ।

রুতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্র, শিবম দুবে, এই তিন ব্যাটারের দাপটে সহজেই গুজরাট টাইটানসকে ৬৩ রানে হারিয়ে এবারের আইপিএল-এ টানা দ্বিতীয় জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস। গতবারের দুই ফাইনালিস্টের লড়াই কার্যত একপেশে হয়ে গেল। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও লড়াই করতে পারল না গুজরাট। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে উতরে গেলেও, দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো অধিনায়কত্ব করতে পারলেন না শুবমান গিল। তাঁকে টেক্কা দিলেন রুতুরাজ। সিএসকে অধিনায়ক নিজে ভালো ব্যাটিং করলেন, দলকে ভালোভাবে পরিচালনা করলেন। শুবমান কোনওটাই পারলেন না। তাঁকে এখনও অনেককিছু শিখতে হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

চ্যাম্পিয়নের মতো পারফরম্যান্স সিএসকে-র

মঙ্গলবারের ম্যাচের শুরু থেকে সবকিছু সিএসকে-র পক্ষে যেতে থাকে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শুবমান। তাঁর এই সিদ্ধান্ত দলকে ব্যাকফুটে ঠেলে দেয়। দুর্দান্ত ব্যাটিং করেন সিএসকে-র দুই ওপেনার রুতুরাজ (৩৬ বল ৪৬) ও রাচিন (২০ বলে ৪৬)। ওপেনিং জুটিতে যোগ হয় ৬২ রান। বিস্ফোরক মেজাজে ছিলেন রাচিন। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। এরপর অজিঙ্কা রাহানে (১২) বড় রান না পেলেও, অসামান্য ব্যাটিং করেন শিবম। তিনি ২৩ বলে ৫১ রান করেন। এই ইনিংসে ছিল ৫টি ওভার-বাউন্ডারি ও ২টি বাউন্ডারি মারেন। ২৪ রান করে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। ৬ বলে ১৪ রান করেন সমীর রিজভি। ৩ বলে ৭ রান করেন রবীন্দ্র জাডেজা। ৬ উইকেটে ২০৬ রান করে সিএসকে। জবাবে ৮ উইকেটে ১৪৩ রান করেই থেমে গেল গুজরাট।

গুজরাটের বিবর্ণ পারফরম্যান্স

গুজরাটের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ২ উইকেট নিলেও, ৪৯ রান দেন রশিদ খান। ১ উইকেট করে নেন রবিশ্রীনিবাসন সাই কিশোর, স্পেনসার জনসন ও মোহিত শর্মা। ব্যাটাররাও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। ওপেনার ঋদ্ধিমান সাহা করেন ২১ রান। অপর ওপেনার শুবমান ৮ রান করেই আউট হয়ে যান। সাই সুদর্শন করেন ৩৭ রান। বিজয় শঙ্কর ১২, ডেভিড মিলার ২১ রান করেন। আজমাতুল্লাহ ওমরজাই করেন ১১ রান। রাহুল তেওয়াটিয়া ৬, রশিদ ১ রান করেন। ১০ রান করে অপরাজিত থাকেন উমেশ যাদব। ৫ রান করে অপরাজিত থাকেন জনসন। সিএসকে-র হয়ে ২ উইকেট করে নেন দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপাণ্ডে। ১ উইকেট করে নেন মিচেল ও মাথিসা পাথিরানা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

IPL 2024: বিরাটের অসামান্য ইনিংস, পাঞ্জাবকে হারিয়ে ঘুরে দাঁড়াল বেঙ্গালুরু

IPL 2024: পূর্ণাঙ্গ সূচি ঘোষণা বিসিসিআই-এর, টি-২০ বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে আইপিএল ফাইনাল

IPL 2024: গ্যালারিতে মারপিট রোহিত ও হার্দিকের অনুরাগীদের, ভাইরাল ভিডিও