MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • IPL 2025, GT vs MI: আইপিএল-এ মন্থরতম বল! নতুন রেকর্ড সত্যনারায়ণ রাজুর

IPL 2025, GT vs MI: আইপিএল-এ মন্থরতম বল! নতুন রেকর্ড সত্যনারায়ণ রাজুর

Satyanarayana Raju: শুক্রবার আইপিএল ২০২৫-এ (IPL 2025) মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) হয়ে অভিষেক ঘটালেন সত্যনারায়ণ রাজু। আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে মন্থর বল করে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Mar 30 2025, 02:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
শুক্রবার আইপিএল এর ইতিহাসে মন্থরতম বলের রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের সত্যনারায়ণ রাজু

শুক্রবার আইপিএল-এর ইতিহাসে মন্থরতম বলের রেকর্ড গড়লেন মুম্বই ইন্ডিয়ানসের সত্যনারায়ণ রাজু

আইপিএলের ইতিহাসে মন্থরতম বল: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানস ও মুম্বই ইন্ডিয়ানসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর নবম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের সত্যনারায়ণ রাজু আইপিএল-এ অভিষেক ঘটিয়ে এই লিগের ইতিহাসে সবচেয়ে মন্থর বলটি করেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শুক্রবার গুজরাট টাইটানসের ব্যাটার জস বাটলারকে মন্থরতম বল করেন সত্যনারায়ণ রাজু

শুক্রবার গুজরাট টাইটানসের ব্যাটার জস বাটলারকে মন্থরতম বল করেন সত্যনারায়ণ রাজু

গুজরাট টাইটানসের জস বাটলার যখন ব্যাটিং করছিলেন, তখন তাঁদের ইনিংসের ১৩-তম ওভারে আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে মন্থর বলটি করেন ২৫ বছর বয়সি সত্যনারায়ণ রাজু। বলটি বাটলারের কাছে পৌঁছতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়। বাটলার থেমে সেই শটটি খেলেন। খুব ধীরে আসা ডেলিভারিটি ডিপ স্কোয়ার লেগ দিয়ে বাউন্ডারি মারেন বাটলার। ডেলিভারি খেলার পর বাটলারকে হাসতে দেখা যায়। এই ঘটনার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Related Articles

Related image1
West Bengal News today live: GT vs MI: নায়ক সাই সুদর্শন, মুম্বই ইন্ডিয়ানকে হারিয়ে প্রথম জয় গুজরাট টাইটানসের
Related image2
MS Dhoni: সিএসকে সমর্থকদের সঙ্গে একমত, ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরে চাইছেন প্রাক্তন সতীর্থ
35
আইপিএল-এ অভিষেক ম্যাচে রেকর্ড গড়লেও, ভালো বোলিং করলেন না সত্যনারায়ণ রাজু

আইপিএল-এ অভিষেক ম্যাচে রেকর্ড গড়লেও, ভালো বোলিং করলেন না সত্যনারায়ণ রাজু

সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরা সত্যনারায়ণ রাজুর ডেলিভারিকে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ডোয়েন ব্রাভোর স্লো বলের সঙ্গে তুলনা করেছেন। কারণ ব্রাভো অনেকবার স্লো ডেলিভারি দিয়ে স্টার প্লেয়ারদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন। তবে, রাজুর বলে তেমন ম্যাজিক দেখা যায়নি। রাজু ৩ ওভারে ৪০ রান দেন। কিন্তু মুম্বই ইন্ডিয়ানসের হয়ে শেষ ওভারটি দারুণ করেন।

45
শুক্রবার আইপিএল-এ অভিষেক ম্যাচে রশিদ খানের উইকেট নেন সত্যনারায়ণ রাজু

শুক্রবার আইপিএল-এ অভিষেক ম্যাচে রশিদ খানের উইকেট নেন সত্যনারায়ণ রাজু

সত্যনারায়ণ রাজুর মন্থরতম বলের পাশাপাশি এই ম্যাচে তাঁর প্রথম আইপিএল উইকেটটিও আলোচনার বিষয় ছিল। রশিদ খান যখন ছক্কা মেরে ফর্মে ছিলেন, তখন ইনিংসের শেষ ওভারে বল করতে এসে রাজু তাঁকে আউট করে আইপিএল-এ নিজের প্রথম উইকেটটি নেন। 

55
প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি অন্ধ্রপ্রদেশের সত্যনারায়ণ রাজু

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও খুব বেশি ম্যাচ খেলেননি অন্ধ্রপ্রদেশের সত্যনারায়ণ রাজু

অনেকে অবাক হয়েছিলেন যে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভিগনেশ পুতুরের ভালো পারফরম্যান্স সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ানস গুরুত্বপূর্ণ ওভারে সত্যনারায়ম রাজুর উপর ভরসা রেখেছিল। এই মরসুমে আইপিএল-এ অভিষেক করা রাজু ঘরোয়া ক্রিকেটে এবং অন্ধ্র প্রিমিয়ার লিগে অন্ধ্রপ্রদেশের প্রতিনিধিত্ব করেছেন। আইপিএল-এ অভিষেকের আগে তিনি মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
আইপিএল ২০২৫
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs West Indies: অভিষেক-ঈশানের ঝোড়ো ব্যাটিং, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় ভারতের
Recommended image2
Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার
Recommended image3
Tilak Varma Runout: এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও
Recommended image4
Ranji Trophy 2026-27: ফের নির্বাচকদের বার্তা, রঞ্জি ট্রফিতে ৪ উইকেট শামির
Recommended image5
India vs New Zealand: ভারতের সঙ্গে ক্রীড়া-সম্পর্কের শতবর্ষ, বিশেষ ওডিআই জার্সি নিউজিল্যান্ডের
Related Stories
Recommended image1
West Bengal News today live: GT vs MI: নায়ক সাই সুদর্শন, মুম্বই ইন্ডিয়ানকে হারিয়ে প্রথম জয় গুজরাট টাইটানসের
Recommended image2
MS Dhoni: সিএসকে সমর্থকদের সঙ্গে একমত, ধোনিকে ব্যাটিং অর্ডারে উপরে চাইছেন প্রাক্তন সতীর্থ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved