MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • দল ব্যর্থ হতেই মোহভঙ্গ, চন্দ্রকান্তের পণ্ডিতি থামিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স

দল ব্যর্থ হতেই মোহভঙ্গ, চন্দ্রকান্তের পণ্ডিতি থামিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স

Kolkata Knight Riders: ২০২৪ সালে আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হলেও, এবার ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এই ব্যর্থতার পরেই প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে (Chandrakant Pandit) ছেঁটে ফেলা হল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 29 2025, 11:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
এবারের আইপিএল এ দল ব্যর্থ হতেই প্রধান কোচকে ছাঁটাই কলকাতা নাইট রাইডার্সের
Image Credit : ANI

এবারের আইপিএল-এ দল ব্যর্থ হতেই প্রধান কোচকে ছাঁটাই কলকাতা নাইট রাইডার্সের

কেকেআর-এর কোচ ছাঁটাই

২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। কিন্তু তাঁর কোচিংয়ে এবারের আইপিএল-এ ব্যর্থ হয়েছে কেকেআর। এর কয়েক মাসের মধ্যেই প্রধান কোচকে ছেঁটে ফেলল কেকেআর। মঙ্গলবার এই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোচ ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। এবার নতুন প্রধান কোচ খোঁজার পালা।

DID YOU
KNOW
?
২০২৪ সালে চ্যাম্পিয়ন কেকেআর
২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। তারপর ২০১৪ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
এবারের আইপিএল-এ কেকেআর অষ্টম স্থানে শেষ করার পরেই প্রধান কোচকে ছাঁটাই কেকেআর-এর
Image Credit : ANI

এবারের আইপিএল-এ কেকেআর অষ্টম স্থানে শেষ করার পরেই প্রধান কোচকে ছাঁটাই কেকেআর-এর

আইপিএল ২০২৫-এ অষ্টম কেকেআর

২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরের মরসুমেই অষ্টম স্থানে থাকে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় তিনবারের চ্যাম্পিয়নরা। এই কারণেই প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ছেঁটে ফেলা হল। মঙ্গলবার কেকেআর-এর পক্ষ থেকে সরকারিভাবে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘চন্দ্রকান্ত পণ্ডিত নতুন সুযোগ খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আর কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে থাকছেন না।’

৩
৩ বার আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর
এখনও পর্যন্ত ৩ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এবার ব্যর্থ হয় কেকেআর।

Related Articles

Related image1
IPL 2025: আইপিএল-এ টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ, গ্রেফতার হায়দরাবাদের ক্রিকেট কর্তা
Related image2
RCB vs KKR: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, আইপিএল থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর
36
কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চন্দ্রকান্ত পণ্ডিতকে ধন্যবাদ জানানো হয়েছে
Image Credit : ANI

কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চন্দ্রকান্ত পণ্ডিতকে ধন্যবাদ জানানো হয়েছে

বিদায়ী কোচকে ধন্যবাদ কেকেআর-এর

মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক পোস্টের মাধ্যমে বিদায়ী প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে ধন্যবাদ জানানো হয়েছে। লেখা হয়েছে, ‘চান্দু স্যার, আপনার ভবিষ্যতের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি।’ গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই ব্যর্থ হল কেকেআর। গম্ভীরের অনুপস্থিতিতে দলকে সাফল্য এনে দিতে পারেননি পণ্ডিত। এই কারণেই তাঁকে ছেঁটে ফেলা হল।

46
ঘরোয়া ক্রিকেট, আইপিএল-এ সাফল্য পেলেও, এবার ব্যর্থ হয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত
Image Credit : ANI

ঘরোয়া ক্রিকেট, আইপিএল-এ সাফল্য পেলেও, এবার ব্যর্থ হয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত

সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত

মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফিতে সাফল্য পাওয়ার পর ২০২২ সালের অগাস্টে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ নিযুক্ত হন চন্দ্রকান্ত পণ্ডিত। ২০২৩ সালের আইপিএল-এ ব্যর্থ হলেও, ২০২৪ সালে কেকেআর-কে আইপিএল চ্যাম্পিয়ন হতে সাহায্য করেন পণ্ডিত। তবে এবারের আইপিএল-এ কেকেআর ব্যর্থ হতেই প্রধান কোচকে ছেঁটে ফেলা হল।

56
অজিঙ্কা রাহানের নেতৃত্বে আইপিএল-এ ১৪ ম্যাচ খেলে মাত্র ৫ জয় পায় কেকেআর
Image Credit : Getty

অজিঙ্কা রাহানের নেতৃত্বে আইপিএল-এ ১৪ ম্যাচ খেলে মাত্র ৫ জয় পায় কেকেআর

অধিনায়ক হিসেবে ব্যর্থ রাহানে

এবারের আইপিএল-এ অজিঙ্কা রাহানের নেতৃত্বে ১৪ ম্যাচ খেলে মাত্র ৫ ম্যাচে জয় পায় কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে ৮ নম্বরে থাকে কেকেআর। এই পারফরম্যান্সের পর প্রধান কোচকে ছাঁটাই করা হয়েছে। এবার অধিনায়ককেও ছেঁটে ফেলা হতে পারে। দলকে অনুপ্রাণিত করতে পারেননি রাহানে। তিনি নিজেও ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

66
প্রধান কোচের পর বোলিং কোচ ভরত অরুণকেও ছেঁটে ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স
Image Credit : our own

প্রধান কোচের পর বোলিং কোচ ভরত অরুণকেও ছেঁটে ফেলতে পারে কলকাতা নাইট রাইডার্স

বোলিং কোচকেও ছেঁটে ফেলতে পারে কেকেআর

কলকাতা নাইট রাইডার্স সূত্রে জানা গিয়েছে, প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের পর বোলিং কোচ ভরত অরুণকেও ছেঁটে ফেলা হতে পারে। ২০২২ সালে কেকেআর-এ যোগ দেন ভারতীয় দলের কোচিং স্টাফের প্রাক্তন সদস্য অরুণ। তিনি ভারতীয় ক্রিকেট মহলে অত্যন্ত অভিজ্ঞ কোচ। তবে এবার এই কোচকেও দায়িত্ব থেকে সরিয়ে দিতে পারে কেকেআর।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
এই সুপারস্টারের অধিনায়ক হওয়ার বিরোধিতা, আগরকর-বিসিসিআই সংঘাত শুরু ২০২৩-এ
Recommended image2
Smriti Mandhana: এশিয়ান গেমসে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা, ১০০ ছক্কার মাইলফলক!
Recommended image3
Lakshmipathy Balaji Coach: ঋতুরাজ-হার্দিকদের কোচ হলেন বালাজি! দ্বিতীয় ভারতের গুরুদায়িত্বে সৌরভের প্রিয় লক্ষ্মীপতি
Recommended image4
Asian Games Women Cricket: শেফালির দুরন্ত সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত
Recommended image5
BCCI AGM: আইপিএল গভর্নিং কাউন্সিলে অরুণ ধুমাল এবং খায়রুল জামাল, বিসিসিআই-এর সাধারণ সভা থেকে সিদ্ধান্ত
Related Stories
Recommended image1
IPL 2025: আইপিএল-এ টিকিট নিয়ে দুর্নীতির অভিযোগ, গ্রেফতার হায়দরাবাদের ক্রিকেট কর্তা
Recommended image2
RCB vs KKR: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, আইপিএল থেকে বিদায় গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved