MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি,' বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বার্তা বিরাটের

'ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি,' বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বার্তা বিরাটের

Bengaluru stampede: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) প্রথমবার আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেড চলাকালীন পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকে জখম হন। এখনও সেই ঘটনা নিয়ে আলোচনা চলছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 03 2025, 06:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
৪ জুন বেঙ্গালুতে পদপিষ্টের ঘটনার ৩ মাস পর এ বিষয়ে মুখ খুললেন বিরাট কোহলি
Image Credit : ANI

৪ জুন বেঙ্গালুতে পদপিষ্টের ঘটনার ৩ মাস পর এ বিষয়ে মুখ খুললেন বিরাট কোহলি

৪ জুনের ঘটনা নিয়ে বার্তা বিরাট কোহলির

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেড চলাকালীন এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং ৪০ জনেরও বেশি ক্রিকেটপ্রেমী জখম হন। ৪ জুন এই ঘটনা ঘটে। এতদিন এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি আরসিবি তারকা বিরাট কোহলি। এবার তিনি এ বিষয়ে মুখ খুললেন। ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে বিশেষ বার্তা দিলেন এই কিংবদন্তি ক্রিকেটার।

DID YOU
KNOW
?
বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যু
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলির বার্তা
Image Credit : Asianet News

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট কোহলির বার্তা

আরসিবি সমর্থকদের বিশেষ বার্তা বিরাটের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পদপিষ্টের ঘটনা নিয়ে বিরাট কোহলির বার্তা শেয়ার করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘৪ জুন যেভাবে আমাদের হৃদয় ভেঙে গিয়েছে, তার জন্য জীবনের কিছুই আমাদের প্রস্তুত করে না। আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে যেটা সবচেয়ে আনন্দের মুহূর্ত হতে পারত, সেটাই সবচেয়ে মর্মান্তিক মুহূর্তে পরিণত হয়েছে।’

৪
৪ জুন বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভিকট্রি প্যারেডে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয় এবং ৪০ জন জখম হন।

Related Articles

Related image1
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় অভিযোগ দায়ের, গ্রেফতার হবেন বিরাট কোহলি?
Related image2
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় যাবতীয় দায় আরসিবি-র, দাবি ট্রাইব্যুনালের
36
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে বার্তা বিরাট কোহলির
Image Credit : Asianet News

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলিকে বার্তা বিরাট কোহলির

দুঃখপ্রকাশ বিরাটের

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা প্রসঙ্গে বিরাট কোহলি আরও বলেছেন, ‘আমরা যাঁদের হারিয়েছি, আমি সেই পরিবারগুলির কথা ভাবছি এবং তাঁদের জন্য প্রার্থনা করছি। আমাদের যে সমর্থকরা জখম হয়েছেন, তাঁদের জন্যও প্রার্থনা করছি। আপনাদের এই ক্ষতি এখন আমাদের গল্পের অংশ হয়ে গিয়েছে। যত্ন, শ্রদ্ধা ও দায়িত্বের মাধ্যমে আমরা একসঙ্গে এগিয়ে যাব।’

46
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদারও মর্মান্তিক ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন
Image Credit : Asianet News

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদারও মর্মান্তিক ঘটনা নিয়ে বার্তা দিয়েছেন

রজত পতিদারের বার্তা

৪ জুনের ঘটনা প্রসঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পতিদার বলেছেন, ‘আমি যখনই আরসিবি-র হয়ে খেলতে নামি, তখন আবেগতাড়িত হয়ে থাকি। সেই আবেগ আপনাদের কাছ থেকেই আসে। আপনাদের ভালোবাসা, বিশ্বাস ও অটুট সমর্থন আমাদের আবেগতাড়িত করে তোলে। আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাতে চাই, আমরাও আপনাদের পাশে আছি। আপনাদের জন্য আমি সবসময় ভাবছি ও প্রার্থনা করছি।’

56
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Image Credit : Asianet News

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা নিয়ে বিরাট কোহলির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এইচ এম ভেঙ্কটেশ নামে এক সমাজকর্মী বেঙ্গালুরুর কাব্বন পার্ক থানায় বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। কর্ণাটকের শিবামোগ্গা জেলার বাসিন্দা ভেঙ্কটেশ। তাঁর দাবি, বিরাটকে এই মামলার সঙ্গে যুক্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাব্বন পার্ক থানার পুলিশ জানিয়েছে, ইতিধ্যেই যে মামলা দায়ের করা হয়েছে, তার মধ্যেই বিরাটের বিরুদ্ধে অভিযোগ গণ্য করা হবে। তদন্ত চলাকালীন বিরাটের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।

66
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা
Image Credit : Asianet News

বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা

আর্থিক সাহায্য ঘোষণা আরসিবি-র

৩০ অগাস্ট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এই ঘটনায় যাঁরা জখম হয়েছেন, তাঁদেরও আর্থিক সাহায্য করা হচ্ছে। প্রথমে আরসিবি-র পক্ষ থেকে ১০ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করা হয়েছিল। তবে পরবর্তীকালে টাকার অঙ্ক বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohsin Naqvi: 'ভারত তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে,' নিজেদের ব্যর্থতা ঢাকতে অজুহাত মহসিন নকভির
Recommended image2
VVS Laxman Team India Coach: এশিয়ান গেমসে ভারতের হেড কোচ ভিভিএস লক্ষ্মণ, থাকছেন না গম্ভীর
Recommended image3
ICC Women's Champions Trophy: মহিলা ক্রিকেটে নতুন ইতিহাস! ভারতে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি, দিনক্ষণ চূড়ান্ত
Recommended image4
Duleep Trophy 2026: ফাইনালে পূর্বাঞ্চলের মুখোমুখি হবে দক্ষিণাঞ্চল, তিলকের ব্যাটেই এল দুরন্ত জয়
Recommended image5
Pakistan Cricket Team: ‘জোড়া ক্যাচ ফেলেছি, আমি যোগ্য!’ ফিল্ডিং কোচের বিজ্ঞাপনে ট্রোলড পিসিবি
Related Stories
Recommended image1
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় অভিযোগ দায়ের, গ্রেফতার হবেন বিরাট কোহলি?
Recommended image2
Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় যাবতীয় দায় আরসিবি-র, দাবি ট্রাইব্যুনালের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved