IPL Playoffs 2026: গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ শেষে এবার শুরু হবে প্লে-অফ পর্ব। লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে সবার প্রথমে রয়েছে আরসিবি। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। যদিও তাদের সংগ্রহেও ১৮ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে, এক নম্বরে আছে বেঙ্গালুরু। অতএব, এবার এই দুই দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে।

IPL Playoffs 2026: মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল ঘিরে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। ফাইনালে যাওয়ার জন্য চলছে তুল্যমূল্য লড়াই (ipl playoffs 2026)। ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গেছে, যারা প্লে-অফ খেলবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত টাইটান্স, সানরাইজ়ার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস প্লে-অফ পর্বে পৌঁছে গেছে। এবার কোন দল কার বিরুদ্ধে খেলতে নামবে (ipl playoffs schedule 2026)?

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ শেষে এবার শুরু হবে প্লে-অফ পর্ব। লিগ টেবিলে ১৮ পয়েন্ট নিয়ে সবার প্রথমে রয়েছে আরসিবি। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাত। যদিও তাদের সংগ্রহেও ১৮ পয়েন্ট। তবে নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে, এক নম্বরে আছে বেঙ্গালুরু। অতএব, এবার এই দুই দল প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে। 

চারটি দল চূড়ান্ত! কোন দল কার বিরুদ্ধে?

সেই ম্যাচে যে দল জিতবে, তারা সরাসরি আইপিএল ফাইনালে পৌঁছে যাবে। আর যে দল হারবে, তাদের সামনে থাকবে আরও একটি সুযোগ পাবে। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে হায়দরাবাদ। তাদেরও পয়েন্ট ১৮। কিন্তু নেট রান রেটে পিছিয়ে। অন্যদিকে, ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান। 

এই দুই দল খেলবে এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে যে দল হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর যে দল জিতবে, তাদের আরও একটি ম্যাচ খেলতে হবে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দলের বিরুদ্ধে মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জেতা দল। 

সেই দুই দলের মধ্যে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সেই ম্যাচে যে দল হারবে, তারা বিদায় নেবে এবং যে দল জিতবে, তারা সোজা পৌঁছে যাবে ফাইনালে। এরপর ফাইনালে ম্যাচে মুখোমুখি হবে প্রথম এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বিজয়ী দল। 

আইপিএল প্লে-অফের সূচি

প্রথম কোয়ালিফায়ারঃ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাত টাইটান্স, ২৬ মে (মঙ্গলবার)। ধর্মশালায় ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

এলিমিনেটরঃ সানরাইজ়ার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস, ২৭ মে (বুধবার)। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

দ্বিতীয় কোয়ালিফায়ারঃ প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের বিজয়ী দল, ২৯ মে (শুক্রবার)। নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবীন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে। 

ফাইনালঃ প্রথম কোয়ালিফায়ারের বিজয়ী দল বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল, ৩১ মে (রবিবার)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, খেলা শুরু হবে ম্যাচ শুরু সন্ধ্যা ৭.৩০ মিনিটে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।