MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সচিন, ঋষভ, রাহুল, ঝুলন, মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে শুভেচ্ছা ক্রিকেট মহলের

সচিন, ঋষভ, রাহুল, ঝুলন, মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে শুভেচ্ছা ক্রিকেট মহলের

শুক্রবার ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। ৪২ বছর পূর্ণ করলেন ধোনি। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশ-বিদেশের ক্রিকেট মহলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। জাতীয় দলের প্রাক্তন সতীর্থদের পাশাপাশি অসংখ্য মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 08 2023, 12:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
'হেলিকপ্টার শটের মতো উঁচুতে উড়তে থাকো,' ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের
Image Credit : own

'হেলিকপ্টার শটের মতো উঁচুতে উড়তে থাকো,' ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা সচিনের

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'তুমি হেলিকপ্টার শটের মতো উঁচুতে উড়তে থাকো। শুভ জন্মদিন এমএস।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা দীনেশ কার্তিকের
Image Credit : PTI

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা দীনেশ কার্তিকের

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দীনেশ কার্তিক লিখেছেন, 'তুমি শুধু একজন মহান ক্রিকেটারই নও, তোমার হৃদয়ও অসাধারণ। মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা।'

310
'বাহুবলী' মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিংও
Image Credit : our own

'বাহুবলী' মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন হরভজন সিংও

জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি ও হরভজন সিং। ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হরভজন লিখেছেন, 'শুভ জন্মদিন বাহুবলী মহেন্দ্র সিং ধোনি। তুমি আমাদের অনুপ্রাণিত করে যাও। তোমার দিন ভালো কাটুক।'

410
চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকেও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে
Image Credit : PTI

চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকেও ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে

প্রিয় 'থালা'-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। এই ফ্র্যাঞ্চাইজির সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ধোনিকে শুভেচ্ছা জানানো হয়েছে।

510
মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তাঁর হয়ে কেক কাটলেন প্রাক্তন সতীর্থ ঋষভ পন্থ
Image Credit : Twitter

মহেন্দ্র সিং ধোনির জন্মদিনে তাঁর হয়ে কেক কাটলেন প্রাক্তন সতীর্থ ঋষভ পন্থ

জাতীয় দলে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলেছেন ঋষভ পন্থ। শুক্রবার ধোনির জন্মদিনে তাঁর হয়ে কেক কেটেছেন ঋষভ।

610
মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করী
Image Credit : Asianet News

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করী

ট্যুইট করে মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করীও।

710
মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি
Image Credit : PTI

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবি।

810
জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং
Image Credit : our own

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, 'শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। মাঠে আমাদের অনেক স্মৃতি আছে। আগামী বছর খুব ভালো কাটুক।'

910
মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল
Image Credit : PTI

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দল ও রাজস্থান রয়্যালসের লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহালও।

1010
মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঝুলন গোস্বামী ও কে এল রাহুল
Image Credit : Getty

মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঝুলন গোস্বামী ও কে এল রাহুল

সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ঝুলন গোস্বামী ও কে এল রাহুল।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Sharma: "ওদের বিরুদ্ধে একটা প্ল্যান তো ছিলই", ওয়েস্ট ইন্ডিজের স্ট্র্যাটেজি নিয়ে মুখ খুললেন অভিষেক শর্মা
Recommended image2
India vs West Indies: অভিষেক-ঈশানের ঝোড়ো ব্যাটিং, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে জয় ভারতের
Recommended image3
Abhishek Sharma: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৮ বলে ৫০, নতুন রেকর্ড অভিষেক শর্মার
Recommended image4
Tilak Varma Runout: এ কী, এ কী! তিলক ভর্মার রান আউট দেখে তাজ্জব সবাই, দেখুন ভিডিও
Recommended image5
Ranji Trophy 2026-27: ফের নির্বাচকদের বার্তা, রঞ্জি ট্রফিতে ৪ উইকেট শামির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved