Demise of Nana Patekar: প্রয়াত ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ায় (Goa) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই অভিনেতার প্রয়াণে শুধু চলচ্চিত্র জগৎই নয়, সারা দেশে শোকের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের মানুষজন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করছেন।

Tribute to Nana Patekar: জনপ্রিয় অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে সমাজের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ক্রিকেট মহলও শোকস্তব্ধ। বিরাট কোহলি (Virat Kohli), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো বর্তমান ও প্রাক্তন ক্রিকেটাররা নানার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার ভোরে প্রয়াত হন এই অভিনেতা। গোয়ায় (Goa) নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বলে জানান। তারপর আর সাড়া দিচ্ছিলেন না। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর পাঁচটা বেজে ২০ মিনিটে চিকিৎসকরা জানান, প্রয়াত হয়েছেন নানা। এই খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। মহারাষ্ট্রের (Maharashtra) পুণেতে (Pune) তাঁর খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে।

নানার প্রিয় ক্রিকেটার বিরাট

এক সাক্ষাৎকারে নানা বলেছিলেন, 'বিরাট এমন একজন ক্রিকেটার, যাকে আমি খুব ভালোবাসি। ওর প্রতি আমার ভীষণ টান রয়েছে। বিরাট যদি তাড়াতাড়ি আউট হয়ে যায়, জানি না কেন, আমার আর খেতেই ইচ্ছে করে না।' এই অভিনেতা প্রয়াত হওয়ার পর তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিরাট লিখেছেন, ‘ভারতীয় সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি। তাঁর কাজ ও উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবে। শান্তিতে থাকুন নানা পাটেকরজি। ওম শান্তি।’

Scroll to load tweet…

নানার প্রয়াণে শোকাহত দেশ

নানার প্রতি শ্রদ্ধা জানিয়ে সচিন পোস্ট করেছেন, ‘নানা পাটেকরকে আমি অত্যন্ত সোজাসাপটা ও মাটির কাছাকাছি থাকা একজন মানুষ হিসেবেই মনে রাখব। তাঁর কাজেও সেই একই সততা ছিল। মারাঠি হোক বা হিন্দি, তিনি যে চরিত্রে অভিনয় করতেন, তাতে সবসময় একটা বাস্তব অনুভূতি নিয়ে আসতেন। তাঁর প্রয়াণের খবর পেয়ে আমি খুবই দুঃখিত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’ নানাকে স্মরণ করে ধাওয়ান লিখেছেন, 'আজ ভারতীয় সিনেমা সত্যিই এক বিশেষ প্রতিভাকে হারাল। নানা পাটেকর সাহেব, আপনার কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি।' রাহানে লিখেছেন, ‘নানা পাটেকরজি ছিলেন সত্যিই অসাধারণ একজন অভিনেতা, যাঁর কাজ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত ও বিনোদিত করেছে। তাঁর প্রয়াণের খবর শুনে খুবই দুঃখিত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।