Pakistan Cricket Team T20 World Cup: আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সরকারিভাবে এই বিষয়ে কিছু না জানা পর্যন্ত, কোনও মন্তব্য করবে না আইসিসি। 

Pakistan Cricket Team T20 World Cup: ম্যাচ বয়কট ইস্যুতে এবার নিজেদের অবস্থান জানাল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি (pakistan cricket team t20 world cup)। আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপে, ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না তারা। বাকি সব ম্যাচে খেলতে অবশ্য কোনও সমস্যা নেই তাদের। পাকিস্তান সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে (icc t20 world cup 2026)।

সরকারের ঘোষণা গ্রহণযোগ্য নয়!

তবে সেই সিদ্ধান্তের কথা এখনও জানেইনা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। কারণ, সেই কথা এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে জানানো হয়নি পাক বোর্ডের তরফে। প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত বনাম পাকিস্তান। তবে পাকিস্তান সেই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। 

উল্লেখ্য, বিশ্বকাপের মঞ্চে গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ডস এবং নামিবিয়া। অর্থাৎ, বাকি তিনটি দেশের বিরুদ্ধে খেলতে নামলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। সেই দেশের সরকার এক্স হ্যান্ডলে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার। কিন্তু আগামী ১৫ ফেব্রুয়ারি, ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না পাকিস্তান।" 

আইসিসিকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবি অবশ্য সরকারিভাবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি। আইসিসিকেও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইসিসি-র এক কর্তা জানিয়েছেন, ‘‘এখনও পিসিবি সরকারিভাবে আইসিসিকে কিছু জানায়নি। আমরা সরকারিভাবে এই বিষয়ে কিছু না জানা পর্যন্ত, কোনও মন্তব্য করব না।’’ 

তবে আইসিসির নিয়ম অনুযায়ী, পাকিস্তান সরকার কিন্তু বিশ্বকাপের কোনও অংশীদার বা পার্টনার নয়। তাই এই ঘোষণা আইসিসি-র কাছেও একেবারেই গ্রহণযোগ্য নয়। অতএব, এই ব্যাপারে সরকারিভাবে জানাতে হবে একমাত্র পিসিবিকেই। শুধু তাই নয়, কেন ম্যাচ না খেলবেনা তারা। সেটাও নির্দিষ্ট করে বলে দিতে হবে। তাই পাকিস্তান সরকারের তরফ থেকে করা পোস্ট নিয়ে কোনওরকম মন্তব্য করতেই রাজি নন আইসিসি কর্তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।