MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • 'এবার নিজের মতো করে জীবন কাটাও,' রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা স্ত্রী প্রীতি নারায়ণনের

'এবার নিজের মতো করে জীবন কাটাও,' রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা স্ত্রী প্রীতি নারায়ণনের

ভারতীয় ক্রিকেট মহলে রবিচন্দ্রন অশ্বিনের অবসর নিয়ে এখনও আলোচনা চলছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ক্রিকেটারকে বিশেষ বার্তা দিলেন তাঁর স্ত্রী প্রীতি নারায়ণন।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 22 2024, 03:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
অস্ট্রেলিয়া সফরের মধ্যেই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রবিচন্দ্রন অশ্বিনের

অস্ট্রেলিয়া সফরের মধ্যেই হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর রবিচন্দ্রন অশ্বিনের

ভারতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলার মাঝেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, যা সকলকে অবাক করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দু'টি ম্যাচে খেলার সুযোগ না পাওয়ায় অশ্বিন অবসর নিয়েছেন বলে জানা গেছে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা তাঁকে দল থেকে বাদ দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলা চালিয়ে যাবেন অশ্বিন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, আইপিএল-এ খেলা চালিয়ে যাবেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের অবসর জীবন সুন্দর কাটুক, এই কামনা করে রাজনীতি, সিনেমা, খেলাধুলার তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। পরে অস্ট্রেলিয়া থেকে চেন্নাই ফিরে অশ্বিন বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছে। আমার ভেতরের ক্রিকেটার এখনও অবসর নেয়নি। আমি যতদিন পারব, ক্রিকেট খেলে যাব। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলব। খেলা ছাড়া থাকা খুব কঠিন।’

34
অবসর ঘোষণা করার কয়েকদিন পর স্ত্রী প্রীতি নারায়ণনের কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছেন অশ্বিন

অবসর ঘোষণা করার কয়েকদিন পর স্ত্রী প্রীতি নারায়ণনের কাছ থেকে বিশেষ বার্তা পেয়েছেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণন আবেগঘন বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'গত দু'দিন ধরে ভাবছিলাম কী বলব। আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারকে সম্মান জানাতে এই পোস্ট করছি? অশ্বিনের সঙ্গী হিসেবেই কি ভাবব? নাকি একজন ক্রিকেটারের একজন ভক্ত হিসেবে? বুঝতে পারছি না। তবে মনে হয়, সবকিছুরই একটা মিশ্রণ।'

44
রবিচন্দ্রন অশ্বিনকে এবার নিজের শর্তে জীবন কাটানোর বার্তা দিলেন স্ত্রী

রবিচন্দ্রন অশ্বিনকে এবার নিজের শর্তে জীবন কাটানোর বার্তা দিলেন স্ত্রী

প্রীতি নারায়ণন আরও লিখেছেন, ‘বিশ্বের সব মাঠেই তোমার সঙ্গে গিয়েছি। তোমার জন্য সর্বত্র দাঁড়িয়েছি। তোমার খেলা কাছ থেকে দেখা সৌভাগ্যের। তোমার কাছ থেকে অনেককিছু শিখেছি। তুমি আমাকে যে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়েছো, সেই বিশ্বই আমাকে ছোটবেলা থেকে পছন্দের খেলাটা কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে। এবার তোমার বোঝা নামিয়ে রাখার সময় এসেছে। নিজের জন্য সময় দাও। পরিবারের সঙ্গে সময় কাটাও। সারাদিন মিমস পাঠাও। কিছু না করে শুধু নিজের জন্যও কিছুটা সময় রাখো।’

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Irani Cup 2026: মুকেশ কুমার-আকাশ দীপের অসাধারণ বোলিং, ইরানি কাপ জয় অবশিষ্ট ভারতের
Recommended image2
Aaryavir Sehwag: তৈরি পরবর্তী প্রজন্ম, দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আর্যবীর সেহওয়াগ
Recommended image3
KL Rahul: ভারতের নতুন রান মেশিন! একটি সেঞ্চুরিতেই একাধিক রেকর্ড ভাঙলেন কেএল রাহুল?
Recommended image4
India vs West Indies: হোয়াইটওয়াশ হল না, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-তে হার ভারতের
Recommended image5
KL Rahul: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান, ধোনির নজির স্পর্শ করলেন, যুবরাজকে ছাপিয়ে গেলেন রাহুল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved