MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Rohit Sharma: ৬ মাস পরেও ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় রোহিত শর্মা, রইল বিস্তারিত

Rohit Sharma: ৬ মাস পরেও ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় রোহিত শর্মা, রইল বিস্তারিত

Rohit Sharma: ৬ মাস ক্রিকেট না খেলেও রোহিত শর্মা ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। কিন্তু কীভাবে? বিস্তারিত জেনে নেওয়া যাক।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 15 2025, 05:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ওডিআই সিরিজ শেষ হওয়ার পর আইসিসি নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে
Image Credit : Getty

ওডিআই সিরিজ শেষ হওয়ার পর আইসিসি নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে

ভারতীয় একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ৩৮ বছর বয়সী রোহিত শর্মা  খুব তাড়াতাড়ি একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন বলে জল্পনা চলছে। আর এইসবকিছুর মাঝেই এবার তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন ওডিআই র‍্যাঙ্কিংয়ে। ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান একদিনের সিরিজ শেষ হওয়ার পর, আইসিসি নতুন একটি র‍্যাঙ্কিং প্রকাশ করেছে।

25
 বাবর আজমকে পেছনে ফেলে রোহিত শর্মা
Image Credit : ANI

বাবর আজমকে পেছনে ফেলে রোহিত শর্মা

যদিও সেই সিরিজে খারাপ ফর্মে থাকা বাবর আজমকে রীতিমতো পিছনে ফেলে দিয়ে রোহিত শর্মা দ্বিতীয় স্থান দখল করেছেন। ওডিআই র‍্যাঙ্কিংয়ে ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমান গিল কার্যত, শীর্ষে রয়েছেন। গিলের চেয়ে ২৮ পয়েন্ট কম নিয়ে রোহিতের সংগ্রহে ৭৫৬ রেটিং পয়েন্ট। বাবর আজম ৭৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, বিরাট কোহলি ৭৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন।

Related Articles

Related image1
Rohit Sharma: লক্ষ্য যখন অস্ট্রেলিয়া ট্যুর, জিমে ফিটনেস ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা
Related image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
35
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার চরিত আসালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর
Image Credit : Getty

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার চরিত আসালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর

আসন্ন অক্টোবর মাসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভালো খেললে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই তাদের র‍্যাঙ্কিং যথেষ্ট উন্নত করতে পারবেন। এদিকে অষ্টম স্থানে থাকা শ্রেয়স আইয়ার হলেন প্রথম দশের মধ্যে থাকা আরেকজন ভারতীয় ক্রিকেটার।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, শ্রীলঙ্কার চরিত আসালঙ্কা, আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর প্রথম সাত স্থানে রয়েছেন। শ্রেয়স আইয়ার, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান এবং শ্রীলঙ্কার কুশল মেন্ডিস নবম এবং দশম স্থানে রয়েছেন।

45
ওডিআই দলে ভারতই শীর্ষে
Image Credit : Getty

ওডিআই দলে ভারতই শীর্ষে

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার মাহেশ থিকাশানা একেবারে শীর্ষে রয়েছেন। কুলদীপ যাদব দ্বিতীয় এবং রবীন্দ্র জাদেজা নবম স্থানে রয়েছেন। ওডিআই দলের র‍্যাঙ্কিংয়ে ভারত সবার উপরে রয়েছে। নিউজিল্যান্ড দ্বিতীয় এবং অস্ট্রেলিয়া তৃতীয় স্থানে রয়েছে। ভারতের একদিনের অধিনায়ক রোহিত শর্মা গত মার্চ মাস থেকে কোনও ওয়ানডে ম্যাচ খেলেননি। তবুও তিনি ওডিআই-তে দ্বিতীয় স্থানে কীভাবে উঠে এলেন, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে।

55
 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর আজম
Image Credit : Getty

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর আজম

সাধারণত আইসিসি র‍্যাঙ্ক পয়েন্টগুলি সাম্প্রতিক ম্যাচগুলির ভিত্তিতে এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করে গণনা করা হয়। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর আজম তিন ম্যাচে মাত্র ৫৬ রান করেছিলেন। তার ফলে, তাঁর পয়েন্ট অনেক কমে গিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। রোহিত শর্মা মার্চ মাসের পর থেকে কোনও একদিনের ম্যাচ খেলেননি। তাই সেক্ষেত্রে পয়েন্ট অপরিবর্তিত ছিল। কিন্তু বাবর আজমের খারাপ খেলার কারণে, তাঁর পয়েন্ট কমে যাওয়ায় রোহিত শর্মা এগিয়ে গেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Smriti Mandhana-Palash Mucchal: ফের কাছাকাছি স্মৃতি মন্ধানা-পলাশ মুচ্ছল? ভাইরাল ভিডিওতে জল্পনা
Recommended image2
MS Dhoni: দিল্লির বিরুদ্ধেও খেলতে পারছেন না, কেকেআর ম্যাচে দলে ফিরবেন ধোনি?
Recommended image3
Delhi vs Gujarat IPL 2026: চলতি আইপিএলে প্রথম জয়ের খোঁজে গুজরাত টাইটানস, সামনে দুরন্ত ছন্দে থাকা দিল্লি ক্যাপিটালস
Recommended image4
Vaibhav Suryavanshi: বুমরা-বোল্ট কাউকে রেয়াত করলেন না! নয়া রেকর্ড তরুণ বৈভবের
Recommended image5
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেটের মাথায় বসলেন তামিম ইকবাল, বোর্ড ভেঙে দিল নতুন সরকার! তিন মাসের মধ্যেই নির্বাচন?
Related Stories
Recommended image1
Rohit Sharma: লক্ষ্য যখন অস্ট্রেলিয়া ট্যুর, জিমে ফিটনেস ট্রেনিং শুরু করলেন রোহিত শর্মা
Recommended image2
Now Playing
Rohit Sharma-র কি এখনই অবসর নেওয়া উচিত? এশিয়ানেট নিউজ বাংলায় মুখোমুখি হয়ে কী বলছেন কোচ Dinesh Lad
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved