একেবারে জিরো থেকে হিরো। গত রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গ্রুপের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। ইনিংসের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়ার বলে কোনও রান না করেই প্য়াভিলিয়নে ফিরেছিলেন ফারহান।

Sahibzada Farhan Century: একেবারে জিরো থেকে হিরো। গত রবিবার কলম্বোয় ভারতের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের (T20 world Cup 2025) গ্রুপের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ বলে হার্দিক পান্ডিয়ার বলে কোনও রান না করেই প্য়াভিলিয়নে ফিরেছিলেন ফারহান। সেই ফারহানই গ্রুপে তাদের শেষ ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন। আহমেদ শেহজাদের পর টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তানের দ্বিতীয় ব্য়াটার হিসাবে সেঞ্চুরি করলেন ২৯ বছরের শাহিবজাদা ফারহান। চলতি টি২০ বিশ্বকাপে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা (১০০ অপরাজিত), নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কানাডার যুবরাজ সামরা (৬৫ বলে ১১০) সেঞ্চুরি করেছিলেন। আর আজ, বুধবার তিন অঙ্কের রানের মাইলস্টোন গডলেন শাহিবজাদা ফারহান (১০০ রান অপরাজিত)।

পাকিস্তান করল ১৯৯ রান

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ফারহানের এটি প্রথম সেঞ্চুরি। নামিবিয়ার বিরুদ্ধে এদিন মরণবাঁচন ম্য়াচে ফারহান মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করেন। তার ইনিংসের শেষ ৫০টা পাক ওপেনার করেন মাত্র ২০ বলে। ফারহান এদিন মোট ৪টি ওভার বাউন্ডারি ও ১১টি বাউন্ডারি হাঁকান। নামিবিয়ার বিরুদ্ধে প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রান করে পাকিস্তান। সুপার এইটে উঠতে হলে নামিবিয়াকে এই ম্য়াচে হারাতেই হবে সলনম আঘাদের।

ভারতের কাছে ধাক্কা পর ঘুরে দাঁড়াল পাকিস্তান

এদিন ফারহানের পাশাপাশি ভাল ইনিংস খেলেন পাক অধিনায়ক সলমন (২৩ বলে ৩৮ রান) ও শাদাব খান (২২ বলে ৩৬ রান)। পাঁচজন ব্য়াটার ক্রিজে নামলেও বাবর আজমকে নামানো হয়নি। রান পাননি সাইম আয়ুব (১৪) ও খোয়াজা নাফায় (৫)। কলম্বোয় ভারতের কাছে বিশ্রী হারের পর নামিবিয়াকে ম্য়াচে বিদায়ের আশঙ্কার চাপ নিয়েই নেমেছে পাকিস্তান। ছোট দলগুলির বিরুদ্ধে মাঝেমাঝেই হেরে যায় পাকিস্তান। সেই আশঙ্কাটা নিয়ে নেমে শাহিবজাদা, সলমনরা ভাল খেললেন। তবে নামিবিয়ার বোলাররা আরও একটু শৃঙ্খলাবদ্ধ বোলিং করলে সলমনদের চাপে রাখা যেতো।

এর আগে কোন পাকিস্তান ব্য়াটার টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেছিলেন

ফ্র্য়াঞ্চাইজি টি-২০ ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরির মালিক ফারহান ভারতকে একাই হারিয়ে দেবেন, কলম্বোর গ্যালারি থেকে এমন স্লোগান তুলেছিলেন পাক সমর্থকরা। কিন্তু শূন্য রানে আউট হওয়ার পর ফারহানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ঠাট্টা বা ট্রোল হয়েছিল। সেখান থেকে ফিরে এসে দুরন্ত সেঞ্চুরি করলেন তিনি। ২০১৪ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন আহমেদ শেহজাদ। ১২ বছর পর পাকিস্তানের কুড়ির বিশ্বকাপে দ্বিতীয় ব্যাটার হিসাবে ফারহান।

ডু অর ডাই ম্যাচে নেমেছে পাকিস্তান

ভারতের কাছে হারায় গ্রুপ এ-তে পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে পাকিস্তান (৩ ম্যাচে ৪ পয়েন্ট)। তিন ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ভারত, নেট রানরেটে দুই নম্বরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র (৪ ম্যাচে ৪ পয়েন্ট)। নেদারল্যান্ডস (৩ ম্য়াচে ২ পয়েন্ট) ও নামিবিয়া (৩ ম্য়াচে ২ পয়েন্ট) পেয়ে কার্যত ছিটকে গিয়েছে।