MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? নিজের মত জানালেন সৌরভ

ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? নিজের মত জানালেন সৌরভ

৫১-তম জন্মদিনে ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত নন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সরাসরি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলেও, ক্রিকেট নিয়ে মতামত জানানো থেকে বিরত থাকছেন না সৌরভ।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 08 2023, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ওডিআই বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : our own

ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছতে পারে কোন ৪ দল? মতামত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়

দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলকে অন্যতম ফেভারিট হিসেবে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ভারতের পাশাপাশি বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে যেতে পারে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা যাবে না, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Image Credit : Getty

ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে খাটো করে দেখা যাবে না, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

এবারের ওডিআই বিশ্বকাপে নিউজিল্যান্ডকে খাটো করে দেখতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, অনেক হিসেব বদলে দিতে পারে কিউয়িরা।

310
ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানকে দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পাকিস্তানকে দেখতে চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওডিআই বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট হিসেবে দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে তাঁর মতে, পাকিস্তানে সেমি-ফাইনালে পৌঁছলে ভালো হয়। কারণ, সেক্ষেত্রে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে।

410
ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমি-ফাইনাল ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে
Image Credit : our own

ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমি-ফাইনাল ম্যাচ হতে পারে কলকাতার ইডেন গার্ডেন্সে

ভারত ও পাকিস্তান যদি ওডিআই বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে যায়, তাহলে ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। সেই সম্ভাবনার কথা ভেবেই উত্তেজিত সৌরভ গঙ্গোপাধ্যায়।

510
চাপের মুহূর্তে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা, মানছেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : our own

চাপের মুহূর্তে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ভারতীয় ক্রিকেটাররা, মানছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ভারতীয় ক্রিকেটাররা মানসিকভাবে শক্তিশালী। তবে একইসঙ্গে সৌরভ মেনে নিয়েছেন, চাপের মুখে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না ভারতীয় দল।

610
ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল চাপ সামাল দিতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল চাপ সামাল দিতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হওয়ায় ভারতীয় দলের উপর চাপ থাকবেই। তবে বিরাট কোহলি, রোহিত শর্মারা সেই চাপ সামাল দিতে পারবেন বলে আশাবাদী সৌরভ।

710
এবারের ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন রোহিত শর্মা, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

এবারের ওডিআই বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাবেন রোহিত শর্মা, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতে, ২০১৯ সালের ওডিআই বিশ্বকাপে ৫টি শতরান করা রোহিত শর্মা চাপ নিয়ে খেলতে অভ্যস্ত। ভারতীয় দলের হয়ে খেলার সময় চাপ থাকেই। সেই চাপ সামাল দিয়ে রোহিত এবারও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশাবাদী সৌরভ।

810
ভারতীয় দলের ক্ষেত্রে চাপ কোনও বিষয় নয়, মন্তব্য প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Image Credit : Getty

ভারতীয় দলের ক্ষেত্রে চাপ কোনও বিষয় নয়, মন্তব্য প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'রাহুল দ্রাবিড় যখন খেলত, তখনও ভালো পারফরম্যান্স দেখানোর চাপ ছিল। এখন ও ভারতীয় দলের প্রধান কোচ। ওর উপর ভালো পারফরম্যান্স দেখানোর চাপ আছে। এই চাপ সবসময়ই থাকবে। চাপ কোনও বিষয় নয়।' 

910
মানসিক চাপ নয়, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার জন্যই সমস্যা হয়েছে ভারতীয় দলের, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Image Credit : Getty

মানসিক চাপ নয়, পরিকল্পনা অনুযায়ী খেলতে না পারার জন্যই সমস্যা হয়েছে ভারতীয় দলের, মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘আমরা মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারছি না। আমার মনে হয় মানসিক চাপের জন্য এটা হচ্ছে না। পরিকল্পনা কার্যকর করতে পারছি না আমরা।’

1010
এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

এবারের ওডিআই বিশ্বকাপে ভারতীয় দল গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে, আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'ভারতীয় দলের সব ক্রিকেটারই মানসিকভাবে শক্তিশালী। আশা করি এবার ওরা গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো পারফরম্যান্স দেখাতে পারবে।'

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bangladesh Cricket: অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস! টাইগারদের ফোন করে কী বললেন প্রধানমন্ত্রী তারিক রহমান?
Recommended image2
IND vs SL Test Series: পাডিক্কালের দুরন্ত ইনিংসে ইতি! দ্বিতীয় দিনে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করল শ্রীলঙ্কা, তবে রানের পাহাড়
Recommended image3
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়, ঐতিহাসিক সাফল্য বাংলাদেশের
Recommended image4
2027 ODI World Cup: মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা! আগের সূচি বদলে ক্রিকেট বিশ্বকাপ এই দিনে শুরু হতে পারে
Recommended image5
KL Rahul Injury: মারাত্মক ক্র্যাম্পে কাবু, ৭৭ রানে মাঠ ছাড়লেন রাহুল! ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved