Sunrisers vs Royals: আইপিএলে প্রথম হারের মুখ দেখল রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তারা ৫৭ রানে পরাজিত হয়েছে। ঈশান কিষানের ৯১ রানের ইনিংসে ভর করে হায়দরাবাদ ২১৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, দুই অভিষেক বোলার প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেনের দাপটে রাজস্থান ১৫৯ রানে অলআউট হয়ে যায়। তারা দুজনেই ৪টি করে উইকেট নেন। 

Sunrisers vs Royals: চলতি আইপিএলে প্রথমবার পরাজয় রাজস্থান রয়্যালসের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ৫৭ রানের বড় ব্যবধানে হারতে হল তাদের (hyderabad vs rajasthan)। হায়দরাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ নির্ধারিত ওভারে, ৬ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল স্কোর খাড়া করে তারা। ঈশান কিষানের ৪৪ বলে ৯১ রানের বিধ্বংসী ইনিংস হায়দরাবাদকে এই বড় স্কোরে পৌঁছে দেয় (sunrisers hyderabad vs rajasthan royals)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

৫৭ রানে জিতল হায়দরাবাদ

জবাবে ব্যাট করতে নেমে, রাজস্থান ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়। অভিষেক ম্যাচেই ৪টি করে উইকেট নিয়ে রাজস্থানকে কার্যত, ধসিয়ে দেন প্রফুল হিঙ্গে এবং সাকিব হুসেন। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেন ডোনোভান ফেরেরা (৪৪ বলে ৬৯)। রবীন্দ্র জাদেজা করেন ৪৫ রান।

রান তাড়া করতে নেমে, শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে রাজস্থান। প্রফুলের করা প্রথম ওভারেই তারা তিনটি উইকেট হারায়। দ্বিতীয় বলেই বৈভব সূর্যবংশী (০) আউট হন। চতুর্থ বলে ফেরেন ধ্রুব জুরেলও (০)। ওভারের শেষ বলে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে (০) ফিরিয়ে দিয়ে প্রফুল রাজস্থানকে ১ রানে ৩ উইকেটের চরম সঙ্কটে ফেলে দেন। পরের ওভারে, যশস্বী জয়সওয়ালও ১ রানে ফিরে যান। এবার সাকিব হুসেনের বলে নীতিশ কুমারের হাতে ক্যাচ দেন তিনি। এরপর তৃতীয় ওভারে রিয়ান পরাগকে (৪) আউট করে প্রফুল রাজস্থানকে ৯ রানে ৫ উইকেটের শোচনীয় অবস্থায় ঠেলে দেন।

বড় লজ্জার হাত থেকে বাঁচান

এরপর জাদেজা এবং ফেরেরা জুটি ১১৮ রান যোগ করে দলকে বড় লজ্জার হাত থেকে বাঁচান। খেলার ১৫ ওভারে, ফেরেরা আউট হলে এই জুটি ভেঙে যায়। পরের ওভারেই ফিরে যান জাদেজা। জোফ্রা আর্চার (২) এবং রবি বিষ্ণোই (০) বেশিক্ষণ টিকতে পারেননি। শেষদিকে তুষার দেশপাণ্ডের ১১ বলে ২৫ রানের ইনিংস হারের ব্যবধান কিছুটা কমায়। ন্যান্দ্রে বার্গার (৩) অপরাজিত থাকেন।

এর আগে, ঈশান কিষান ছাড়াও হায়দরাবাদের হয়ে হেনরিখ ক্লাসেন (২৬ বলে ৪০), নীতিশ কুমার (২৮), সলিল অরোরা (২৪) এবং ট্র্যাভিস হেড (১৮) রান করেন। অভিষেক শর্মা (০) গোল্ডেন ডাক হন। হর্ষ দুবে (০) অপরাজিত থাকেন।

সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষান (অধিনায়ক-উইকেটকিপার), হেনরিখ ক্লাসেন, সলিল অরোরা, অনিকেত ভার্মা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, প্রফুল হিঙ্গে, ঈশান মালিঙ্গা।

রাজস্থান রয়্যালস: যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটকিপার-ব্যাটার), রিয়ান পরাগ (অধিনায়ক), লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফ্রা আর্চার, ন্যান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই, তুষার দেশপাণ্ডে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।