T20 World Cup 2026: চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে বলে জানা যাচ্ছে।
T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ নিয়ে বড় আপডেট (t 20 2026 world cup schedule)। প্রাথমিকভাবে ঠিক ছিল যে, পাকিস্তান যদি প্রথম সেমিফাইনাল খেলে, তাহলে সেই ম্যাচ ইডেনে হবে না। তবে পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তাহলে সেই ম্যাচটি কলকাতায় দেওয়া হবে (T20 World Cup 2026)।
সেমিফাইনাল সরতে পারে ইডেন থেকে
কিন্তু চলতি টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মাঝেই প্রতিযোগিতার সূচিতে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়েছে আইসিসি। পাকিস্তান না খেললেও ইডেন থেকে প্রথম সেমিফাইনাল সরে যেতে পারে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, আইসিসির তরফে সম্প্রচারকারী সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, "প্রথম সেমিফাইনালের মাঠ এখনও নির্দিষ্ট করা হয়নি। তা নির্ভর করছে দুটি দলের উপর। প্রথম সেমিফাইনাল কলম্বো বা কলকাতার মধ্যে কোথাও একটা হবে। প্রথমে ঠিক ছিল যে, পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে তাহলে সেটি হবে কলম্বোতে। কিন্তু পাকিস্তান না উঠলে খেলা হবে কলকাতায়। কিন্তু যদি পাকিস্তানের পরিবর্তে শ্রীলঙ্কা সেমিফাইনালে ওঠে এবং তারা ভারত ছাড়া অন্য কোনও দলের মুখোমুখি হয়, তাহলেও প্রথম সেমিফাইনাল ইডেনের বদলে কলম্বোতেই হবে।”
শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত?
অর্থাৎ, পাকিস্তান বা শ্রীলঙ্কার মধ্যে যে কোনও একটি দল সেমিতে উঠলেই ম্যাচ ইডেন থেকে সরে যেতে পারে বলে খবর। তবে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি না হলে তবেই সেটা হবে। আর যদি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মধ্যে যদি কোনও দলই সেমিফাইনালে না ওঠে, সেক্ষেত্রে প্রথম সেমিফাইনাল ইডেনে গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে।
আসলে ভারতের সঙ্গে শ্রীলঙ্কাও যেহেতু এই প্রতিযোগিতার সহ-আয়োজক। তাই তারা সেমিফাইনালে উঠলে শ্রীলঙ্কার সমর্থকদের আনন্দ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তবে ছবিটা আর কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
