MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 World Cup 2026: প্রথম ম্যাচেই বিধ্বংসী সূর্যকুমার, এবার ভেঙে দিলেন বাবর এবং কোহলির রেকর্ডও

T20 World Cup 2026: প্রথম ম্যাচেই বিধ্বংসী সূর্যকুমার, এবার ভেঙে দিলেন বাবর এবং কোহলির রেকর্ডও

T20 World Cup 2026: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। উপহার দিলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। সেই সুবাদেই, বিরাট কোহলি এবং বাবর আজমের রেকর্ড ভেঙে দিলেন তিনি।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 08 2026, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
একটি অসাধারণ ইনিংস উপহার দেন
Image Credit : Getty

একটি অসাধারণ ইনিংস উপহার দেন

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত কিন্তু দুর্দান্তভাবে তাদের তাদের অভিযান শুরু করেছে। ৭ ফেব্রুয়ারি, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকার বিরুদ্ধে গ্রুপ ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব একটি অসাধারণ ইনিংস উপহার দেন। কার্যত, একা লড়াই করে অপরাজিত ৮৪ রান করেন এই তারকা ব্যাটার। সেই সুবাদেই, তিনি বিরাট কোহলির রেকর্ড ভাঙার পাশাপাশি বাবর আজমের একটি বিরল রেকর্ডও ভেঙে দিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ত্রাতা সূর্যকুমার, বিধ্বংসী ব্যাটিং
Image Credit : Getty

ত্রাতা সূর্যকুমার, বিধ্বংসী ব্যাটিং

দলের কঠিন সময়ে অধিনায়ক সূর্যকুমার যাদব একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। মাঠের চারদিকে তিনি তার ট্রেডমার্ক শট মারতে থাকেন। মাত্র ৪৯ বলে ১০টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৮৪ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ দুই ওভারে, সূর্য ৩৪ রান তোলেন। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আমেরিকান বোলার শ্যাডলি ভ্যান শালকউইক ৪ উইকেট নিলেও, সূর্যের লড়াইয়ের সুবাদে ভারত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬১ রান তুলতে সক্ষম হয়।

Related Articles

Related image1
IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
Related image2
T20 World Cup 2026: আবারও টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই? এই পাঁচ কারণই করে দিতে পারে বাজিমাৎ
35
ভাঙল বিরাট কোহলির রেকর্ড
Image Credit : ANI

ভাঙল বিরাট কোহলির রেকর্ড

এই ইনিংসের মাধ্যমে সূর্যকুমার যাদব একটি এলিট তালিকায় যোগ দিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের তালিকায় বিরাট কোহলিকে পিছনে ফেলে দিলেন সূর্য। এর আগে অধিনায়ক হিসেবে কোহলির সর্বোচ্চ স্কোর ছিল ৫৭ রান। এখন ৮৪ রান করে সূর্য দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় রোহিত শর্মা ৯২ রান করে শীর্ষে রয়েছেন। অল্পের জন্য রোহিতের রেকর্ড ভাঙতে পারেননি ভারতীয় অধিনায়ক।

45
বাবর আজমকে টপকে গেলেন, গেইলের পরেই সূর্য
Image Credit : Getty

বাবর আজমকে টপকে গেলেন, গেইলের পরেই সূর্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই সর্বোচ্চ রান করা খেলোয়াড়দের তালিকায় পাকিস্তানের তারকা বাবর আজমকে ছাড়িয়ে গেছেন সূর্য। গত ২০২১ সালে, ভারতের বিরুদ্ধে বাবর অধিনায়ক হিসেবে ৬৮ রান করেন। আর সূর্য এখন ৮৪ রান করে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ৮৮ রান করে প্রথম স্থানে রয়েছেন।

অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে শীর্ষ স্কোরাররা:

১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) - ৮৮ রান (২০০৯)

২. সূর্যকুমার যাদব (ভারত) - ৮৪ রান (২০২৬)

৩. বাবর আজম (পাকিস্তান) - ৬৮ রান (২০২১)

55
অধিনায়ক হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন সূর্যকুমার
Image Credit : Getty

অধিনায়ক হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন সূর্যকুমার

এই দুর্দান্ত ইনিংসের সুবাদে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। এই কৃতিত্ব অর্জনকারী চতুর্থ ভারতীয় অধিনায়ক হিসেবে তিনি এই ইতিহাস তৈরি করেন। এর আগে রোহিত শর্মা (১৯০৫), বিরাট কোহলি (১৫৭০) এবং এমএস ধোনি (১১১২) এই ক্লাবে ছিলেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
খেলার খবর
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

Latest Videos
Recommended Stories
Recommended image1
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image2
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image3
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image4
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Recommended image5
Rishabh Pant: প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ১০০ ছক্কা হাঁকানোর রেকর্ড ঋষভ পন্থের
Related Stories
Recommended image1
IND vs USA T20 World Cup 2026: টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাৎ! আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় ভারতের
Recommended image2
T20 World Cup 2026: আবারও টি-২০ বিশ্বকাপ জয়ের দাবিদার ভারতই? এই পাঁচ কারণই করে দিতে পারে বাজিমাৎ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved