MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • পাকিস্তানের বিরুদ্ধে সেমি-ফাইনাল বয়কট, টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে সেমি-ফাইনাল বয়কট, টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার ভারতের

World Championship of Legends 2025: যাবতীয় বিতর্ক, জল্পনা-কল্পনার অবসান। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jul 30 2025, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ থেকে নাম প্রত্যাহার ভারতের
Image Credit : Getty

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ থেকে নাম প্রত্যাহার ভারতের

পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারত

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, সে বিষয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই অন্য এক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারতীয় দল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ বয়কট করে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল।

DID YOU
KNOW
?
ভারত-পাকিস্তান ক্রিকেট
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল। ফলে ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে শিখর ধাওয়ান-শাহিদ আফ্রিদি লড়াই হল না
Image Credit : Getty

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে শিখর ধাওয়ান-শাহিদ আফ্রিদি লড়াই হল না

মাঠে হল না ধাওয়ান-আফ্রিদি লড়াই

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার শিখর ধাওয়ান এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গিয়েছে। তবে এবার ক্রিকেট মাঠে তাঁদের লড়াই দেখা গেল না। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা।

২২
২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্রিকেটেও এর প্রভাব পড়েছে।

Related Articles

Related image1
WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত
Related image2
India vs Pakistan: 'অপারেশন সিঁদুর'-এর পর এশিয়া কাপে ভারত-পাক লড়াই হবে?
36
পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় দল
Image Credit : x/Saloon Kada Shanmugam

পাকিস্তানের বিরুদ্ধে না খেলার কথা সরকারিভাবে জানিয়ে দিয়েছে ভারতীয় দল

পাকিস্তানকে বয়কট ভারতীয় দলের

এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস হচ্ছে ইংল্যান্ডে। এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার কথা সরকারিভাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে সেমি-ফাইনাল না খেলেই ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান দল। গত বছর এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেও, এবার খেতাব ধরে রাখার চেষ্টা করল না ভারতীয় দল।

46
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব পড়ল ক্রিকেট মাঠে
Image Credit : X/@mufaddal_vohra

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব পড়ল ক্রিকেট মাঠে

ক্রিকেট মাঠে জঙ্গি হামলার প্রভাব

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালিয়ে নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এরপর পাকিস্তানে সামরিক অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। তাঁরা পাকিস্তানকে বয়কট করার পক্ষে মত প্রকাশ করেছেন।

56
বৃহস্পতিবার এজবাস্টনে হচ্ছে না ভারত-পাকিস্তানের সেমি-ফাইনাল ম্যাচ
Image Credit : Twitter

বৃহস্পতিবার এজবাস্টনে হচ্ছে না ভারত-পাকিস্তানের সেমি-ফাইনাল ম্যাচ

ভারত-পাক ম্যাচ বাতিল

বৃহস্পতিবার এজবাস্টনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস ২০২৫ সেমি-ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। তবে এই ম্যাচ হচ্ছে না। ভারতীয় দলের পাশাপাশি স্পনসর সংস্থা ইজমাই ট্রিপও এই টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছে। এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।

66
এই টুর্নামেন্টের গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল
Image Credit : Twitter

এই টুর্নামেন্টের গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল

দু'বার পাকিস্তান ম্যাচ বয়কট ভারতীয় দলের

এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। শিখর ধাওয়ান, হরভজন সিংয়ের মতো ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হননি। সতীর্থরাও তাঁদের সঙ্গে গলা মেলান। এরপর সেমি-ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতীয় ক্রিকেটাররা।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Richest Cricketers: বিশ্বের সবচেয়ে ধনী মহিলা ক্রিকেটার কারা? স্মৃতি মন্ধানা কত নম্বরে?
Recommended image2
MS Dhoni: CSK-র ২৫% শেয়ার চেয়েছিলেন ধোনি? সব জল্পনার অবসান ঘটালেন চেন্নাই সুপার কিংসের সিইও
Recommended image3
Women Asia Cup 2026: শেফালির ঝড়ো ব্যাটিং, দীপ্তি-নন্দিনীর দাপটে থাইল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
Recommended image4
Indian Cricket Team: সঞ্জু নয়, বিশ্বকাপের মিডল অর্ডারে শ্রেয়সের ব্যাকআপ তিলক! গম্ভীরের নতুন প্ল্যান?
Recommended image5
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা
Related Stories
Recommended image1
WCL 2024: পাকিস্তানকে হারিয়ে এল ট্রফি, ফের ক্রিকেটে বিশ্বসেরা ভারত
Recommended image2
India vs Pakistan: 'অপারেশন সিঁদুর'-এর পর এশিয়া কাপে ভারত-পাক লড়াই হবে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved