MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • WTC Final: ২ দশক আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, এবার বদলার পালা

WTC Final: ২ দশক আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের, এবার বদলার পালা

ক্রিকেট মাঠে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই বহু পুরনো। ৭৫ বছর ধরে টেস্ট ম্যাচে লড়াই করছে এই দুই দল। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়ার লড়াই।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jun 06 2023, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
২০ বছর পর ফের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারত অস্ট্রেলিয়া, বুধবার শুরু ম্যাচ
Image Credit : espncricinfo

২০ বছর পর ফের বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া, বুধবার শুরু ম্যাচ

২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০ বছর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই দুই দলের লড়াই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের হারের বদলা নেওয়ার লড়াইয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিরা
Image Credit : espncricinfo

সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়দের হারের বদলা নেওয়ার লড়াইয়ে রোহিত শর্মা, বিরাট কোহলিরা

২০০৩ সালে ওডিআই বিশ্বকাপে ২টি ম্যাচ হেরেছিল ভারতীয় দল। সেই ২টি ম্যাচই ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ২০ বছর পর টেস্টে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বদলা নেওয়ার লক্ষ্যে ভারতীয় দল।

310
২০ বছর আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে ডুবিয়েছিলেন ভারতের বোলাররা
Image Credit : Getty

২০ বছর আগে ওডিআই বিশ্বকাপ ফাইনালে দলকে ডুবিয়েছিলেন ভারতের বোলাররা

২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালে অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেডেন, রিকি পন্টিংদের ব্যাটিং তাণ্ডব দেখেছিল ক্রিকেট দুনিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৫৯ রান করে অস্ট্রেলিয়া। ভারতের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি।

410
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গুরুত্বপূর্ণ হতে চলেছে টস
Image Credit : our own

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে গুরুত্বপূর্ণ হতে চলেছে টস

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর ফল ভালো হয়নি। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও গুরুত্বপূর্ণ হতে চলেছে টস।

510
২০ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন রাহুল দ্রাবিড়
Image Credit : twitter

২০ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন রাহুল দ্রাবিড়

২০০৩ সালে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ছিলেন বর্তমানে প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি সেই হারের বদলা নেওয়ার জন্য দলকে তৈরি করছেন।

610
গত ২০ বছরে অনেক উন্নতি করেছে ভারতীয় দল, অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ ব্যবধান নেই
Image Credit : Getty

গত ২০ বছরে অনেক উন্নতি করেছে ভারতীয় দল, অস্ট্রেলিয়ার সঙ্গে বিশেষ ব্যবধান নেই

২০০৩ সালে রিকি পন্টিংয়ের দল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলের চেয়ে অনেক এগিয়েছিল। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারেনি ভারত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ফারাক সামান্যই।

710
গত এক দশকে আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল, এবার সেই সুযোগ এসেছে
Image Credit : Getty

গত এক দশকে আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল, এবার সেই সুযোগ এসেছে

২০১৩ সালে শেষবার আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। সেবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এবার রোহিত শর্মার সামনে আইসিসি টুর্নামেন্ট জেতার সুযোগ আছে।

810
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা
Image Credit : Getty

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারাই এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন। ফলে তিনি ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। ভালো ফর্মেও আছেন এই অভিজ্ঞ ব্যাটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দলের অন্যতম ভরসা।

910
রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স ভারতের
Image Credit : twitter

রোহিত শর্মার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অসাধারণ পারফরম্যান্স ভারতের

বিরাট কোহলির পরিবর্তে রোহিত শর্মা ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারের পর থেকে সব সিরিজে অপরাজিত ভারতীয় দল। 

1010
নতুন কিট স্পনসর আসার পর তাদের তৈরি জার্সি পরে প্রথমবার খেলতে নামছে ভারতীয় দল
Image Credit : twittter

নতুন কিট স্পনসর আসার পর তাদের তৈরি জার্সি পরে প্রথমবার খেলতে নামছে ভারতীয় দল

সম্প্রতি ভারতীয় দলের নতুন কিট স্পনসর হয়েছে অ্যাডিডাস। এই সংস্থার তৈরি জার্সি পরে প্রথমবার খেলতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। জয় দিয়েই নতুন জার্সি স্মরণীয় করে রাখতে চান তাঁরা।

About the Author

WD
Web Desk - ANB
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(4.0 ov)3/1
Day 3
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs New Zealand T20 Series: ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ কবে, কোথায়, কখন দেখবেন?
Recommended image2
Ranji Trophy: শাহবাজদের দাপটে এবার সার্ভিসেস বধ বাংলার, দুইয়ে দুই বঙ্গ ব্রিগেডের
Recommended image3
Sarfaraz Khan Ranji Trophy: রঞ্জিতে জবাব সরফরাজের! ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস, জাতীয় দলে সুযোগের দাবিতে সরব ফ্যানেরা
Recommended image4
Finn Allen: অভিষেকের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন এই কিউয়ি ব্যাটার! ভবিষ্যদ্বাণী নায়ারের
Recommended image5
মুখ্য নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা, সিলেকশন কমিটিতে এলেন রমেশ পাওয়ার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved