MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike
WB Education News
Annapurna Yojana
8th Pay Commission
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Bhandar Scheme
Assam Govt Employees Salary Cut
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
Gold Price in Kolkata
  • Home
  • Sports
  • Cricket
  • WTC Final 2023: সবচেয়ে বেশিবার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন এই ভারতীয় ক্রিকেটাররা

WTC Final 2023: সবচেয়ে বেশিবার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন এই ভারতীয় ক্রিকেটাররা

বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লন্ডনের কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিততে পারলে ১০ বছর পর ফের আইসিসি টুর্নামেন্ট জিতবে ভারত। ২০১৩ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jun 07 2023, 01:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ড যুবরাজ সিংয়ের
Image Credit : our own

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ড যুবরাজ সিংয়ের

ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৭ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। তিনি টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ জিতেছেন। ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলেও ছিলেন যুবরাজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন
Image Credit : PTI

ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন

৫ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। স্বাভাবিকভাবেই ভারতের সফলতম অধিনায়ক ধোনি।

310
৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর
Image Credit : Getty

৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর

২০০২ ও ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৩ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছেন সচিন তেন্ডুলকর। ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মবিজয়ী হয় ভারত। ২০১১ সালে বিশ্বকাপ জেতেন সচিন।

410
৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন প্রাক্তন পেসার জাহির খান
Image Credit : our own

৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন প্রাক্তন পেসার জাহির খান

ভারতীয় দলের প্রাক্তন পেসার জাহির খান ৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেছেন। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য এই পেসার।

510
ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার তালিকায় আছেন হরভজন সিংও
Image Credit : twitter

ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলার তালিকায় আছেন হরভজন সিংও

২০০০ ও ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০০৩ ও ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলেছেন ভারতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং। তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ জিতেছেন।

610
বুধবার ষষ্ঠবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন বিরাট কোহলি
Image Credit : Instagram

বুধবার ষষ্ঠবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন বিরাট কোহলি

২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য বিরাট কোহলি বুধবার ষষ্ঠ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন। তিনি ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ভারতীয় দলেও ছিলেন।

710
ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ষষ্ঠবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন
Image Credit : PTI

ভারতের অধিনায়ক রোহিত শর্মাও ষষ্ঠবার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন

অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে আইসিসি টুর্নামেন্ট জেতানোর সুযোগ রয়েছে রোহিত শর্মার সামনে। এই তারকা ব্যাটার বুধবার ষষ্ঠ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলতে নামছেন। তিনি একাধিকবার আইসিসি টুর্নামেন্ট জিতেছেন।

810
৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন বীরেন্দ্র সেহবাগ
Image Credit : own

৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছেন বীরেন্দ্র সেহবাগ

২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী হয় ভারত। সেই দলে ছিলেন বীরেন্দ্র সেহবাগ। তিনি ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলেরও অন্যতম সদস্য ছিলেন। ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপে রানার্স হওয়া ভারতীয় দলেরও অন্যতম সদস্য ছিলেন সেহবাগ।

910
৩ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়
Image Credit : Getty

৩ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৩ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনালে খেলেন। ২০০০ ও ২০০২ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০০৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেন সৌরভ। তাঁর নেতৃত্বে ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যুগ্মজয়ী হয় ভারত।

1010
ভারতের হয়ে ২ বার বিশ্বকাপ জিতেছেন প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর
Image Credit : our own

ভারতের হয়ে ২ বার বিশ্বকাপ জিতেছেন প্রাক্তন তারকা ব্যাটার গৌতম গম্ভীর

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ সালে ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর।

About the Author

WD
Web Desk - ANB
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved