MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • WTC Final 2023: গত কয়েক বছরে বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থ ভারতের তারকা ব্যাটাররা

WTC Final 2023: গত কয়েক বছরে বড় টুর্নামেন্টে বারবার ব্যর্থ ভারতের তারকা ব্যাটাররা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের হারের পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। দল নিয়ে কাটাছেঁড়াও চলছে। সব সমালোচনাই যে অমূলক এমন নয়। গত এক দশকে কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারতীয় দল। এই ব্যর্থতার জন্য মূলত দায়ী ব্যাটাররাই।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jun 12 2023, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
আইসিসি টুর্নামেন্টে এক দশক ধরে ভারতীয় দলের ব্যর্থতার পালা অব্যাহত
Image Credit : Twitter

আইসিসি টুর্নামেন্টে এক দশক ধরে ভারতীয় দলের ব্যর্থতার পালা অব্যাহত

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে আর কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেনি ভারতীয় দল। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও হেরে গেল ভারত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
বারবার বড় মঞ্চে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটাররা
Image Credit : PTI

বারবার বড় মঞ্চে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ব্যাটাররা

টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, সব বড় টুর্নামেন্টেই বড় রান করতে ব্যর্থ হচ্ছেন ভারতের ব্যাটাররা। এর ফলেই সাফল্য পাচ্ছে না দল।

39
২০২১ সালের মতোই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্যর্থ ভারতের ব্যাটাররা
Image Credit : Getty

২০২১ সালের মতোই এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্যর্থ ভারতের ব্যাটাররা

২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভারতের ব্যাটাররা। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ব্যর্থ ভারতের ব্যাটিং লাইনআপ।

49
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়
Image Credit : Getty

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় ব্যাটারদের পারফরম্যান্স উল্লেখযোগ্য নয়

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ মিলিয়ে ভারতের কোনও ব্যাটার ১,০০০ রান করতে পারেননি। ফাইনালে কোনও ব্যাটারই শতরান করতে পারেননি।

59
এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার
Image Credit : facebook

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার

এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সর্বাধিক ৯৩২ রান করেছেন বিরাট কোহলি। তাঁর গড় ৩২.১৩। চেতেশ্বর পূজারা করেছেন ৯২৮ রান। তাঁর গড় ৩২। 

69
চোট পাওয়ার আগে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮৬৮ রান করেন ঋষভ পন্থ
Image Credit : Getty

চোট পাওয়ার আগে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮৬৮ রান করেন ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৮৬৮ রান করেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা ছাড়া একমাত্র ঋষভই ৮০০-র বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে তাঁর অভাব অনুভব করেছে ভারতীয় দল।

79
২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং গড় অক্ষর প্যাটেলের
Image Credit : twitter

২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে সবচেয়ে ভালো ব্যাটিং গড় অক্ষর প্যাটেলের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সুযোগ পাননি। তবে আগের ম্যাচগুলিতে ভালো ব্যাটিং করেছেন অক্ষর প্যাটেল। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর ব্যাটিংয়ের গড় ৪৫.৮। ভারতের অন্য কোনও ব্যাটারের এই গড় নেই। ৪৫৮ রান করেছেন অক্ষর।

89
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যায় ভারত
Image Credit : Getty

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে যায় ভারত

২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ৩৩৮ রান করে পাকিস্তান। জবাবে ৩০.৩ ওভারে ১৫৮ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। দলের ১৫৮ রানের মধ্যে ৭৬ রান করেন হার্দিক পান্ডিয়া।

99
২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্যর্থ হয় ভারতের ব্যাটিং লাইনআপ
Image Credit : Instagram

২০২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ব্যর্থ হয় ভারতের ব্যাটিং লাইনআপ

২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২১৭ এবং দ্বিতীয় ইনিংসে ১৭০ রান করে ভারতীয় দল। কোনও ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
বিরাট কোহলি

Latest Videos
Recommended Stories
Recommended image1
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image2
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Recommended image3
India vs Sri Lanka: ৬০০-তম ম্যাচে সহজ জয়, টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতের
Recommended image4
IND vs SL Test Series: জয়ের অনেকটাই কাছে ভারত, গল টেস্টে রীতিমতো ধুঁকছে শ্রীলঙ্কা! বিশ্ব চ্যাম্পিয়নশিপের স্বপ্ন গিলদের সামনে
Recommended image5
Dinesh Chandimal: বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট, হাসপাতালে দীনেশ চান্ডিমাল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved