MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা, ক্যান্সার সচেতনতার বিজ্ঞাপন নিয়ে বিপাকে যুবরাজ সিংয়ের সংস্থা

স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা, ক্যান্সার সচেতনতার বিজ্ঞাপন নিয়ে বিপাকে যুবরাজ সিংয়ের সংস্থা

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তিনি এই মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ে জয় পেয়েছেন। সুস্থ হয়ে ওঠার পর থেকে ক্যান্সার সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন যুবরাজ। কিন্তু তাঁর সংস্থাই এবার বিতর্কে জড়াল।

2 Min read
Author : Soumya Ganguly
| Updated : Oct 25 2024, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে যুবরাজ সিংয়ের সংস্থা
Image Credit : Social Media

স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে যুবরাজ সিংয়ের সংস্থা

স্তন ক্যান্সার সচেতনতার প্রচার করতে গিয়ে বিতর্কে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান। এই বিজ্ঞাপনে স্তনকে কমলালেবুর সঙ্গে তুলনা করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ইউ উই ক্যান
Image Credit : Social Media

স্তন ক্যান্সার সচেতনতার প্রচার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে ইউ উই ক্যান

দিল্লিতে মেট্রোরেলের কামরায় স্তন ক্যান্সার সচেতনতার প্রচারমূলক বিজ্ঞাপন দিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান। এই বিজ্ঞাপনেই স্তনের সঙ্গে কমলালেবুর তুলনা করা হয়েছে। এই বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।

310
এক দশকেরও বেশি সময় ধরে ক্যান্সার আক্রান্তদের সাহায্য করার পর বিতর্কে যুবরাজের সংস্থা
Image Credit : Getty

এক দশকেরও বেশি সময় ধরে ক্যান্সার আক্রান্তদের সাহায্য করার পর বিতর্কে যুবরাজের সংস্থা

ইউ উই ক্যান সংস্থা এক দশকেরও বেশি সময় ধরে সারা দেশে ক্যান্সার সচেতনতার প্রচার চালানোর পাশাপাশি ক্যান্সার আক্রান্তদের সাহায্য করে চলেছে। কিন্তু এবার বিতর্কে জড়াল এই সংস্থা।

410
যুবরাজ সিংয়ের সংস্থার বিজ্ঞাপনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ
Image Credit : Getty

যুবরাজ সিংয়ের সংস্থার বিজ্ঞাপনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউ উই ক্যান সংস্থার বিজ্ঞাপন। অনেকেই এই বিজ্ঞাপন ঘিরে আপত্তি জানাচ্ছেন।

510
স্তন ক্যান্সার সচেতনতার প্রচারমূলক বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা
Image Credit : Getty

স্তন ক্যান্সার সচেতনতার প্রচারমূলক বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা

সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জেরে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে যুবরাজ সিংয়ের সংস্থা ইউ উই ক্যান।

610
বিতর্কিত বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেকে সরাসরি যুবরাজ সিংকে আক্রমণ করছেন
Image Credit : Getty

বিতর্কিত বিজ্ঞাপন ঘিরে সোশ্যাল মিডিয়ায় অনেকে সরাসরি যুবরাজ সিংকে আক্রমণ করছেন

সোশ্যাল মিডিয়ায় অনেকে যুবরাজ সিংকে ট্যাগ করে তাঁর সংস্থার এই বিতর্কিত বিজ্ঞাপনের সমালোচনা করছেন।

710
বিতর্কিত বিজ্ঞাপনকে জায়গা দেওয়ার জন্য অনেকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকেও আক্রমণ করছেন
Image Credit : Getty

বিতর্কিত বিজ্ঞাপনকে জায়গা দেওয়ার জন্য অনেকে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকেও আক্রমণ করছেন

দিল্লির মেট্রোরেলের কামরায় এই বিতর্কিত বিজ্ঞাপন কীভাবে জায়গা পেল, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। অবিলম্বে এই বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার দাবিও উঠেছে।

810
বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে তোপ মহুয়া মৈত্রর
Image Credit : PTI

বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে তোপ মহুয়া মৈত্রর

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘হ্যালো ডিএমআরসি। স্তনকে স্তন বলুন। আপনার মায়ের আছে, আপনার স্ত্রীর আছে, আপনার বোনের আছে, আপনার মেয়ের আছে। আপনারও আছে বলা যায়। ওগুলো কমলালেবু না।’

910
কংগ্রেস নেতা পবন খেরাও এই বিতর্কে আসরে নেমে যৌনগন্ধী প্রবণতা নিয়ে সরব হয়েছেন
Image Credit : @INCIndia

কংগ্রেস নেতা পবন খেরাও এই বিতর্কে আসরে নেমে যৌনগন্ধী প্রবণতা নিয়ে সরব হয়েছেন

কংগ্রেস নেতা পবন খেরা 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের এই বিষয় এড়িয়ে গেলে চলবে না। সব মহিলার শরীরের অঙ্গ স্তন। তা সত্ত্বেও আমরা স্তন নিয়ে আলোচনা করার সময় যৌনতার কথা বলি। এর ফলে স্তন ক্যান্সার নিয়ে আলোচনাও অস্বস্তিকর হয়ে যায়। এই অনিচ্ছা জীবনহানি ঘটাতে পারে। স্তন নিয়ে আলোচনা স্বাভাবিক করে তুলতে হবে। ক্যান্সার যাতে দ্রুত চিহ্নিত করা যায়, সেটা নিশ্চিত করতে হবে।’

1010
বিজ্ঞাপন নিয়ে বিতর্ক সামাল দিতে আসরে নেমেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন
Image Credit : FREEPIK

বিজ্ঞাপন নিয়ে বিতর্ক সামাল দিতে আসরে নেমেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন

দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ট্রেনেই বিতর্কিত বিজ্ঞাপন ছিল। সেই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়েছে।

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved