Durand Cup 2026: ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনালে বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (East Bengal vs SC Delhi live score)। পরিসংখ্যান বলছে, চলতি এই মেগা টুর্নামেন্টে ইস্টবেঙ্গল মোট ১৪টি গোল করেছে এবং মোট ২০টি গোল করেছে স্পোর্টিং ক্লাব দিল্লি।

Durand Cup 2026: ডুরান্ডকাপের প্রথম সেমিফাইনালে বুধবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গলবনাম স্পোর্টিং ক্লাব দিল্লি (East Bengal vs SC Delhi live score)। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্যই। তবে লাল হলুদ শিবিরের ঘরের মাঠে ম্যাচ। স্বাভাবিকভাবেই, একটা বাড়তি চাপ থাকবে। এই মুহূর্তে দুই শিবিরই জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। চলতি প্রতিযোগিতায় এখনও অবধি একটি ম্যাচেই পরাজিত হয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্যায়ের একদম প্রথম ম্যাচে তথা কলকাতা ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে ১-০ গোলে হেরে যায় লাল হলুদ ব্রিগেড। তবে তারপর থেকে সব ম্যাচেই জয় পেয়েছে তারা (Durand Cup 2026)।

ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল-স্পোর্টিং ক্লাব দিল্লি

আরও পড়ুন - East Bengal ACL 2: চ্যাম্পিয়ন্স লিগ ২-এ বেশ কঠিন গ্রুপে ইস্টবেঙ্গল! হয়ে গেল গ্রুপ বিন্যাস, কাদের বিরুদ্ধে কবে কবে খেলা?

সিআইএসএফ প্রোটেক্টরসের বিরুদ্ধে ৮ গোল দেয় ইস্টবেঙ্গল এবং তারপরের ম্যাচে সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইতে সেনাবাহিনীর ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল। যদিও এই ম্যাচে কষ্টার্জিত হয় আসে। কারণ, ম্যাচের একেবারে শেষদিকে এসে গোল পায় লাল হলুদ শিবির। এবার পালা সেমিফাইনালের।

অন্যদিকে, চলতি ডুরান্ড কাপে একটি ম্যাচ বাদে সব খেলায় জিতেছে স্পোর্টিং ক্লাব দিল্লি। গ্রুপ পর্বের খেলায় জামশেদপুর এফসি-র বিরুদ্ধে তারা ২-১ গোলে পরাজিত হয়। তবে কামব্যাকটি দুর্দান্ত ছিল। পরের ম্যাচেই ডিফেন্ডার্স এফসি-কে ৭-০ গোলে হারায় স্পোর্টিং ক্লাব দিল্লি এবং ভারতীয় বিমান বাহিনীর ফুটবল দলের বিরুদ্ধেও ৭-০ গোলে জয় পায় তারা। এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইতে রেংদাই এফসি-কে ৫-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে স্পোর্টিং ক্লাব দিল্লি।

আরও পড়ুন - Durand Cup 2026: মন জয় করতে পারল না মোহনবাগানের ফুটবল! টাইব্রেকারে জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে সবুজ মেরুন

যুবভারতীতে মহারণ

পরিসংখ্যান বলছে, চলতি এই মেগা টুর্নামেন্টে ইস্টবেঙ্গল মোট ১৪টি গোল করেছে এবং একটি মাত্র গোল হজম করেছে। অপরদিকে, চলতি ডুরান্ড কাপে মোট ২০টি গোল করেছে স্পোর্টিং ক্লাব দিল্লি এবং হজম করেছে মাত্র দুটি গোল। ফলে, দুই দলই ভালো ফুটবল উপহার দিয়েই নক-আউটে পৌঁছেছে। তাই বলা যেতেই পারে যে, ডুরান্ড সেমিফাইনাল রীতিমতো হাড্ডাহাড্ডি হতে চলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।