MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • বাংলা ও বাঙালি নিয়ে তৃণমূলের প্রচারের জবাব, বিজেপি-র হাতিয়ার ফুটবল মাঠ

বাংলা ও বাঙালি নিয়ে তৃণমূলের প্রচারের জবাব, বিজেপি-র হাতিয়ার ফুটবল মাঠ

Durand Cup 2025: এবারের ডুরান্ড কাপ চলাকালীন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা বাংলা ও বাঙালিদের অধিকারের পাশাপাশি বাঙালি শরণার্থীদের অধিকার নিয়েও সরব হয়েছেন। এতে উৎসাহিত হয়ে উঠেছে বিজেপি (BJP)।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 19 2025, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
গ্যালারিতে ফুটবলপ্রেমীদের পোস্টার ব্যানার টিফো হাতিয়ার করে সরব বিজেপি
Image Credit : x

গ্যালারিতে ফুটবলপ্রেমীদের পোস্টার-ব্যানার-টিফো হাতিয়ার করে সরব বিজেপি

বিজেপি-র অস্ত্র ফুটবলপ্রেমীরা

রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা ডার্বি চলাকালীন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, বাঙালি শরণার্থীদের অধিকার নিয়ে সরব হন। বাঙালি শরণার্থীদের রক্ষা করার জন্য সিএএ-কে সমর্থন করার দাবিতেও সরব হন ফুটবলপ্রেমীদের একাংশ। তাঁদের এই প্রতিবাদকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।

DID YOU
KNOW
?
ফুটবলপ্রেমীদের পাশে বিজেপি
রবিবার কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা যে পোস্টার-ব্যানার তুলে ধরেছেন, তার প্রতি সমর্থনের কথা জানিয়েছে বিজেপি।
26
হিন্দু শরণার্থীদের নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের পোস্টার শেয়ার করে সরব বিজেপি
Image Credit : x

হিন্দু শরণার্থীদের নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের পোস্টার শেয়ার করে সরব বিজেপি

ইস্টবেঙ্গল সমর্থকদের পোস্টারের ছবি শেয়ার বিজেপি-র

রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ এক পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে লেখা ছিল, 'যাদের জন্য ছাড়লাম দেশ, তারাই পরেছে বাঙালির বেশ।' ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা করার অভিযোগ নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। এর মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের এই পোস্টার বিজেপি-র রাজনৈতিক অস্ত্র হয়ে উঠেছে। এর আগে এনআরসি, বাংলা ভাষা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের টিফোর বিরোধিতা করলেও, এবার তাঁদের সমর্থন করছে বিজেপি।

১৭
১৭ অগাস্ট কলকাতা ডার্বিতে সমর্থকদের প্রতিবাদ
রবিবার কলকাতা ডার্বিতে হিন্দু শরণার্থী, বাঙালি শরণার্থীদের নিয়ে সরব হন দুই দলের সমর্থকরা।

Related Articles

Related image1
'মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা
Related image2
'জন-গণ-মন-বন্দেমাতরম, বাংলা ভাষা মায়ের সমান,' গর্জন মোহনবাগান সমর্থকদের
36
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে মোহনবাগান সমর্থকদের পোস্টার দেখা যায়
Image Credit : x

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে মোহনবাগান সমর্থকদের পোস্টার দেখা যায়

স্টেডিয়ামের বাইরেও পোস্টার

রবিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে রাস্তার মাঝখানে লোহার বেষ্টনীতে মোহনবাগান সমর্থকদের লাগানো এক ব্যানার দেখা যায়। এই ব্যানারে লেখা ছিল, 'প্রতিটি হিন্দু শরণার্থী আমার ভাই, অনুপ্রবেশকারীর এদেশে ঠাঁই নাই।' মোহনবাগান সমর্থকদের এই ব্যানারের ছবিও বিজেপি-র হাতিয়ার হয়ে উঠেছে। রাজ্য সরকার ও শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল।

46
কলকাতার ফুটবল মাঠে বারবার রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রভাব পড়েছে
Image Credit : x

কলকাতার ফুটবল মাঠে বারবার রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের প্রভাব পড়েছে

ফুটবল মাঠে রাজনীতির প্রভাব

কয়েক বছর আগে সারা দেশ যখন এনআরসি ও সিএএ নিয়ে উত্তাল, তখন ইস্টবেঙ্গল সমর্থকরা টিফোর মাধ্যমে এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। গত বছর আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে বারবার সরব হয়েছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকরা একসঙ্গে বিক্ষোভ দেখিয়েছেন। এবার বাঙালি শরণার্থীদের নিয়েও দুই প্রধানের সমর্থকদের একাংশ একজোট।

56
ফুটবলপ্রেমীদের প্রতিবাদকে সমর্থন করে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সরব বিরোধী দলেনতা
Image Credit : Getty

ফুটবলপ্রেমীদের প্রতিবাদকে সমর্থন করে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে সরব বিরোধী দলেনতা

ফুটবলপ্রেমীদের পাশে শুভেন্দু অধিকারী

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলপ্রেমীদের প্রতিবাদকে সমর্থন করে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'হিন্দু শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলার ফুটবলপ্রেমীরা। তবে এই আবেগের প্রকাশকে বাধা দেওয়ার চেষ্টা করেছে পুলিশ ও প্রশাসন। সকাল থেকে টাঙানো সমর্থকদের বড় বড় টিফো, ব্যানার কেড়ে নিয়েছে মমতা পুলিশ। এটা স্পষ্ট কণ্ঠরোধ করার প্রয়াস, কিন্তু বাঙালিদের ঐক্য ও আবেগ কেউ দমাতে পারবে না, কোনওদিন পারেওনি।'

66
ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের সাফল্য কামনা করছেন বিরোধী দলনেতা
Image Credit : Getty

ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ইস্টবেঙ্গলের সাফল্য কামনা করছেন বিরোধী দলনেতা

ইস্টবেঙ্গলের সাফল্য চাইছেন শুভেন্দু অধিকারী

বুধবার ডুরান্ড কাপ সেমি-ফাইনালে ডায়মন্ড হারবার এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার এফসি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব হিসেবে পরিচিত। এই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, 'ইস্টবেঙ্গল দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। আশা করব টুর্নামেন্ট জিতে ট্রফি ঘরে তুলবে ক্লাব। অভিনন্দন লাল হলুদ ব্রিগেডকে, আরও বেশি অভিনন্দন গ্যালারিতে হিন্দু শরণার্থীদের প্রতি সমর্থনের মশাল জ্বালানোর জন্য।'

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট
Recommended image2
Dipendu Biswas Exclusive: "রাজ্যের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই" অকপট ময়দানের দীপেন্দু, মমতা-অভিষেকের প্রশংসা
Recommended image3
East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
Recommended image4
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের
Recommended image5
East Bengal Transfer News: আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল, লাল হলুদে সই করলেন ডেনমার্কের স্ট্রাইকার
Related Stories
Recommended image1
'মায়ের ভাষা বলছি বলে, আজকে বাংলাদেশী?' প্রতিবাদে ইস্টবেঙ্গল সমর্থকরা
Recommended image2
'জন-গণ-মন-বন্দেমাতরম, বাংলা ভাষা মায়ের সমান,' গর্জন মোহনবাগান সমর্থকদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved