MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • শীতের কলকাতার উত্তাপ বাড়িয়ে দিতে আসছেন, ম্যাচ না খেললেও পায়ে বল তুলে নেবেন মেসি?

শীতের কলকাতার উত্তাপ বাড়িয়ে দিতে আসছেন, ম্যাচ না খেললেও পায়ে বল তুলে নেবেন মেসি?

Lionel Messi’s GOAT Tour of India 2025: এবার শীত পড়বে কি না, ডিসেম্বরে কলকাতার আবহাওয়া কেমন থাকবে, তা এখনই বলা কঠিন। তবে ডিসেম্বরের দ্বিতীয় কলকাতার ফুটবলপ্রেমীদের উত্তাপ বাড়িয়ে দিতে আসছেন লিওনেল মেসি। তাঁর সফরসূচি চূড়ান্ত হয়ে গিয়েছে।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Aug 31 2025, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
দিনক্ষণ চূড়ান্ত, মধ্য ডিসেম্বরের কলকাতার সেরা আকর্ষণ হতে চলেছেন লিওনেল মেসি
Image Credit : Getty

দিনক্ষণ চূড়ান্ত, মধ্য ডিসেম্বরের কলকাতার সেরা আকর্ষণ হতে চলেছেন লিওনেল মেসি

ফের কলকাতায় মেসি

২০১১ সালের সেপ্টেম্বরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে খেলেছিলেন। ১৪ বছর পর বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে কলকাতায় আসছেন লিওনেল মেসি। তবে এবার তিনি কোনও ম্যাচ খেলবেন না। বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। তাঁকে ফের কাছ থেকে দেখার সুযোগ পাবেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

DID YOU
KNOW
?
কেরলে ম্যাচ খেলবেন মেসি
কেরলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনার জাতীয় দল। লিওনেল মেসি দলে থাকবেন।
26
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'-এ যোগ দেবেন লিওনেল মেসি
Image Credit : Getty

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'-এ যোগ দেবেন লিওনেল মেসি

'গোট কনসার্ট'-এ মেসি

লিওনেল মেসির এবারের ভারত সফরের আনুষ্ঠানিক নাম 'গোট ট্যুর অফ ইন্ডিয়া ২০২৫'। কলকাতা ছাড়াও কেরল, আমেদাবাদ, মুম্বই ও নয়াদিল্লিতে যাবেন মেসি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করবেন। কলকাতায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন মেসি। তবে প্রধান অনুষ্ঠান বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'। প্রথমে ঠিক হয়েছিল, ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠান হবে। কিন্তু পরে ঠিক হয়েছ, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই ফের মেসিকে নিয়ে যাওয়া হবে।

১৩
১৩ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসি
১৪ বছর পর ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি। তিনি একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন।

Related Articles

Related image1
Lionel Messi: কেউ আটকাতেই পারলেন না! ফের বিস্ময় গোল মেসির, ভাইরাল ভিডিও
Related image2
Lionel Messi: কবে আসছেন মেসিরা? দিনক্ষণ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী
36
সফরসূচিতে কোনও বদল না হলে ১৩ ডিসেম্বর 'গোট কনসার্ট'-এ লিওনেল মেসি
Image Credit : Getty

সফরসূচিতে কোনও বদল না হলে ১৩ ডিসেম্বর 'গোট কনসার্ট'-এ লিওনেল মেসি

১২ ডিসেম্বর কলকাতায় মেসি

এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে সেই সফরসূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর কলকাতায় দ্বিতীয়বার পা রাখছেন লিওনেল মেসি। পরদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 'গোট কনসার্ট'। এই অনুষ্ঠানের পর তিনি আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সেই অনুষ্ঠানগুলির স্থান সল্টলেকের কাছেই এই কারণেই ইডেন গার্ডেন্সের পরিবর্তে 'গোট কনসার্ট' হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

46
লিওনেল মেসিকে কি দ্বিতীয়বার বল পায়ে দেখতে পাবেন না কলকাতার ফুটবলপ্রেমীরা?
Image Credit : Getty

লিওনেল মেসিকে কি দ্বিতীয়বার বল পায়ে দেখতে পাবেন না কলকাতার ফুটবলপ্রেমীরা?

কলকাতায় বল পায়ে মেসি?

এবারের কলকাতা সফরে কোনও ম্যাচ খেলছেন না লিওনেল মেসি। তবে তিনি পায়ে বল তুলে নেবেন বলে আশায় কলকাতার ফুটবলপ্রেমীরা। মেসি যদি অন্তত একবার বলে শট নেন, তাহলেই এই শহরের ফুটবল-পাগল জনতার আশা পূরণ হবে। একাধিক অনুষ্ঠানের মধ্যে কোনও এক অনুষ্ঠানে মেসির পায়ে বা মাথায় বল দেখা যেতেই পারে।

56
কলকাতায় না হলেও, কেরলে এসে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবেন লিওনেল মেসি
Image Credit : Getty

কলকাতায় না হলেও, কেরলে এসে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলবেন লিওনেল মেসি

কেরলে ম্যাচ খেলবেন মেসি

কিছুদিন আগেই আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানিয়েছে, কেরলে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলবে জাতীয় দল। এই দলে থাকবেন লিওনেল মেসি। তবে কোন দলের বিরুদ্ধে আর্জেন্টিনা এই ম্যাচ খেলবে, তা এখনও ঠিক হয়নি। কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, অস্ট্রেলিয়া-সহ কয়েকটি দল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছে। এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

66
কেরল সফরে এসে ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধেই খেলবে আর্জেন্টিনা
Image Credit : Getty

কেরল সফরে এসে ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিরুদ্ধেই খেলবে আর্জেন্টিনা

কেরলে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, ‘ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এর মধ্যে থাকা দলগুলির মধ্যে থেকে কোনও এক দলকে আমরা বেছে নেব। কয়েকটি দল আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অস্ট্রেলিয়ান ফুটবল দলও আগ্রহ প্রকাশ করেছে। ওদের সঙ্গে খেলার বিষয়ে আমাদের চুক্তিও রয়েছে। একইভাবে আরও তিন-চারটি দলও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।’

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে
Recommended image2
আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
Recommended image3
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে
Recommended image4
ইলিয়াস পাশার বেনিফিট ম্যাচ, পরিবারকে ১১ লক্ষ টাকা দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব
Recommended image5
আইএসএল ২০২৬: উইং শক্তিশালী করল ইস্টবেঙ্গল, দলে এলেন জেরি মাওয়িমিংথাঙ্গা
Related Stories
Recommended image1
Lionel Messi: কেউ আটকাতেই পারলেন না! ফের বিস্ময় গোল মেসির, ভাইরাল ভিডিও
Recommended image2
Lionel Messi: কবে আসছেন মেসিরা? দিনক্ষণ জানিয়ে দিলেন কেরলের ক্রীড়ামন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved