MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • ২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি? বড় বার্তা দিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ

২০২৬ বিশ্বকাপে খেলবেন লিওনেল মেসি? বড় বার্তা দিলেন জাতীয় দলের প্রাক্তন সতীর্থ

২০২৬ সালের বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন প্রাক্তন তারকা হুয়ান রোমান রিকেলমে। ৩৯ বছর বয়সেও মেসিকে বিশ্বকাপে দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Sep 16 2024, 04:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ২০২৬ সালে খেলবেন লিওনেল মেসি?
Image Credit : Getty

বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে ২০২৬ সালে খেলবেন লিওনেল মেসি?

২০২২ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হন লিওনেল মেসি। ২০২৬ সালের বিশ্বকাপেও এই তারকা খেলবেন কি না, সেটা নিয়ে জল্পনা চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
২ বছর পর বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন সতীর্থ
Image Credit : Getty

২ বছর পর বিশ্বকাপে লিওনেল মেসির খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন প্রাক্তন সতীর্থ

আর্জেন্টিনার জাতীয় দলে লিওনেল মেসির সঙ্গে খেলেছেন হুয়ান রোমান রিকেলমে। তিনি এবার ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়ে নিজের বক্তব্য জানালেন।

312
২০২৬ সালের বিশ্বকাপের সময় লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর, সেই বয়সেও খেলবেন বলে আশা রিকেলমে
Image Credit : Getty

২০২৬ সালের বিশ্বকাপের সময় লিওনেল মেসির বয়স হবে ৩৯ বছর, সেই বয়সেও খেলবেন বলে আশা রিকেলমে

এখন লিওনেল মেসির বয়স ৩৭ বছর। ২ বছর পরেও আর্জেন্টিনার অধিনায়ক বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশা করছেন হুয়ান রোমান রিকেলমে।

412
'লিওনেল মেসি বারবার নিজেকে নতুন করে গড়ে তুলছেন,' মত হুয়ান রোমান রিকেলমের
Image Credit : Getty

'লিওনেল মেসি বারবার নিজেকে নতুন করে গড়ে তুলছেন,' মত হুয়ান রোমান রিকেলমের

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হুয়ান রোমান রিকেলমে বলেছেন, ‘মেসি নিজেকে বারবার নতুন করে গড়ে তুলছে। ও কী করতে পারে কারও পক্ষে বলা সম্ভব নয়। আমার কোনও সন্দেহ নেই, ও পরের বিশ্বকাপে খেলবে।’

512
'লিওনেল মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলতেই হবে,' মন্তব্য হুয়ান রোমান রিকেলমের
Image Credit : Getty

'লিওনেল মেসিকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলতেই হবে,' মন্তব্য হুয়ান রোমান রিকেলমের

হুয়ান রোমান রিকেলমে বলেছেন, ‘ওকে খেলতেই হবে। আমরা ওকে খেলার জন্য জোর করব। আমি ওর সঙ্গে প্রায়ই কথা বলি। এই কারণেই আমার মনে হচ্ছে, ও খেলবে।’

612
'লিওনেল মেসির মধ্যে এখনও জয়ের খিদে আছে,' জানালেন হুয়ান রোমান রিকেলমে
Image Credit : Getty

'লিওনেল মেসির মধ্যে এখনও জয়ের খিদে আছে,' জানালেন হুয়ান রোমান রিকেলমে

লিওনেল মেসির প্রশংসা করে হুয়ান রোমান রিকেলমে বলেছেন, ‘ও খুব ভালো। ওর মধ্যে অস্বাভাবিক কিছু আছে। ও সবসময় লড়াই করতে চায়। ও অনেক সাফল্য পেয়েছে এবং আরও সাফল্য চায়।’

712
চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর এবার খেলতে নেমেছেন লিওনেল মেসি
Image Credit : Getty

চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর এবার খেলতে নেমেছেন লিওনেল মেসি

১৪ জুলাই কোপা আমেরিকা ফাইনালে খেলার পর থেকেই চোটের জন্য মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে ফের খেলতে নেমেছেন মেসি।

812
বেশ কিছুদিন পর মাঠে ফিরেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি
Image Credit : Twitter

বেশ কিছুদিন পর মাঠে ফিরেই জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জেতালেন লিওনেল মেসি

মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। তাঁর দল ৩-১ জয় পেয়েছে।

912
বার্সেলোনার পর ইন্টার মায়ামির হয়েও মাঠে ফুল ফোটাচ্ছে মেসি-সুয়ারেজ জুটি
Image Credit : Getty

বার্সেলোনার পর ইন্টার মায়ামির হয়েও মাঠে ফুল ফোটাচ্ছে মেসি-সুয়ারেজ জুটি

ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ২৬ মিনিটে লুই সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে সমতা ফেরান লিওনেল মেসি। ৩০ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে মেসির পাস থেকে গোল করেন সুয়ারেজ।

1012
মায়ামিতে এখন তাপমাত্রা এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, ফলে ক্লান্ত হয়ে পড়ছেন লিওনেল মেসি
Image Credit : Getty

মায়ামিতে এখন তাপমাত্রা এবং বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, ফলে ক্লান্ত হয়ে পড়ছেন লিওনেল মেসি

লিওনেল মেসি বলেছেন, ‘মায়ামির গরম ও আর্দ্রতার জন্য আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। তবে আমি অনেকদিন মাঠের বাইরে থাকায় এই ম্যাচে ফিরতে চেয়েছিলাম।’

1112
ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলন করে এখন সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন লিওনেল মেসি
Image Credit : Getty

ইন্টার মায়ামির সতীর্থদের সঙ্গে অনুশীলন করে এখন সম্পূর্ণ ফিট হয়ে উঠেছেন লিওনেল মেসি

লিওনেল মেসি বলেছেন, ‘দলের সবার সঙ্গে আমি অনুশীলন করছি। আমার এখন ভালো লাগছে।’

1212
এবার ব্যালন ডি'অরের ৩০ জনের প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

এবার ব্যালন ডি'অরের ৩০ জনের প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

৮ বার ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। কিন্তু এবার তিনি ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় জায়গা পাননি।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chelsea FC: 'প্রত্যাখ্যাত'দের নিয়ে উড়ছে আলোনসোর চেলসি, ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত শুরু
Recommended image2
East Bengal FC: ডুরান্ড কাপ জেতার পরেই ভালো খবর, ইস্টবেঙ্গলে ফিরল ইমামি
Recommended image3
Diego Maradona: নিলামে দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর বল, কত দাম উঠল?
Recommended image4
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা
Recommended image5
East Bengal Durand Cup 2026: কীভাবে জিতল ইস্টবেঙ্গল? কাজ করেছে এই ৫ ধুরন্ধর ট্রিকস
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved