কার্যত, বিস্ফোরক মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত। 

বিতর্কের সূত্রপাত সেই কিশোর ভারতী থেকে। কারণ, গত ১৫ ফেব্রুয়ারি কলকাতা লিগের (Calcutta Football League) গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার কথা ছিল ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির।কিন্তু সেই ম্যাচই কার্যত ভেস্তে যায়। কারণ, মাঠে এসে সেদিন উপস্থিতই হয়নি ডায়মন্ডহারবার। তারপর অনেকদিন কেটে গেছে এবং জলও অনেকদূর গড়িয়ে গেছে। আর তারই মাঝে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এই ঘটনায় হস্তক্ষেপ করে আদালতও। কারণ, ডায়মন্ডহারবারের পক্ষ থেকে আলিপুর আদালতে জানানো হয় যে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলার জন্য তাদের প্রস্তুতির কোনওরকম সময়ই দেওয়া হয়নি। তারপর ডায়মন্ডহারবারের আবেদন খতিয়ে দেখার পর, আদালত লিগের ফলাফল ঘোষণার ক্ষেত্রে পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দিয়ে দেয়।

এমনকি, সেই নির্দেশ অনুযায়ী, আগামী ১৯ মার্চের আগে কোনওভাবেই কলকাতা লিগের ফলাফল ঘোষণা করতে পারবে না আইএফএ (IFA)। আর এবার সেই আবহেই ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন মোহনবাগান (Mohun Bagan) কর্তা দেবাশিস দত্ত।

তিনি বলেছেন, “আবার আমাকে সেই একই কথা বলতে হবে। যেদিন সন্তোষ ট্রফি বিজয়ী দলকে এখানে সংবর্ধনা দেওয়া হয়, মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস সেদিন বলেছিলেন, মোহনবাগানের উচিত কলকাতা লিগটাকে গুরুত্ব দেওয়া। তা আমি এবার অরুপদাকে একটা প্রশ্ন করতে চাই, এরপরেও কি আপনি বলবেন কলকাতা লিগকে গুরুত্ব দিতে হবে?”

দেবাশিসবাবুর কথায়, “একটা লিগ সেই ২০২৪ সালে শুরু হয়েছে, এখন ২০২৫ সালের মাঝামাঝি হয়ে গেল। আদৌ কোনওদিন শেষ হবে কিনা, কেউ জানে না। এই লিগের আর তো কোনও গুরুত্বই রইল না। এটা এখন একটা হাস্যকর জায়গায় চলে গেছে।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।