Mohun Bagan: ইতিমধ্যেই আইএসএল শিল্ড (ISL Shield) এবং ট্রফি মোহনবাগানের দখলে। আর এবার বাজিমাৎ করলেন সবুজ মেরুনের ছোটরা।

Mohun Bagan: যুব লিগে (Youth League) ভারতসেরা হল মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলে দ্বিমুকুট জয়ের পর আবারও চ্যাম্পিয়ন মোহনবাগান। এবার যুবদের হাত দিয়ে এল ট্রফি। রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগ (RFDL) জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-০ গোলে জয় পেলেন আমনদীপরা। পাসাং দোরজি তামাংয়ের হ্যাটট্রিকে কার্যত, নাস্তানাবুদ হল ক্লাসিক এফএ ফুটবল দল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Scroll to load tweet…

উল্লেখ্য, জামশেদর এফসিকে ৫-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে মোহনবাগান। আর সেই ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ ছিল মণিপুরের ক্লাসিক ফুটবল অ্যাকাডেমি। তারা সেমিফাইনালে এফসি গোয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। কিন্তু ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারল না তারা। ম্যাচের ৮ মিনিটে, মোহনবাগানকে এগিয়ে দেন তামাং।

মাঝমাঠ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ শানাতে শুরু করেন লিওয়ান। এরপর সেখান থেকে প্রায় একক দক্ষতায় বল নিয়ে এগিয়ে যান সন্দীপ। এবং তারপর যেন ম্যাজিক দেখালেন তামাং। বক্সের ডান প্রান্ত থেকে বাঁকানো শটে সোজা জালে বল জড়িয়ে দেন তিনি।

আর সেই গোলের সুবাদেই সবুজ মেরুন ম্যাচে লিড নেয় ১-০ ব্যবধানে। তবে সেখানেই শেষ নয়। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ২২ মিনিটে। এক্ষেত্রে মাঠের বাঁদিক থেকে আসা ক্রস পৌঁছে যায় তামাংয়ের পায়ে। আর তারপর কার্যত, গোলকিপারের মাথার উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন সেই তামাং।

অন্যদিকে, তৃতীয় গোলটি আসে ম্যাচের ৫২ মিনিটে। ডানপ্রান্ত থেকে আসা ক্রস থেকে গোল করলেন তামাং। অর্থাৎ, তিনটি গোল করে শিলিগুড়ির ১৮ বছর বয়সী উইঙ্গার এদিন হ্যাটট্রিক করেন। গোটা ম্যাচে ৫২% বলের দখল ছিল মোহনবাগানের দখলে। আর সেই সুবাদেই ফাইনালও জয় করে নিল তারা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।