MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • 'আমি বয়স দেখি না', রোনাল্ডোকে ফের জাতীয় দলে ডেকে বার্তা পর্তুগালের নতুন কোচের

'আমি বয়স দেখি না', রোনাল্ডোকে ফের জাতীয় দলে ডেকে বার্তা পর্তুগালের নতুন কোচের

কাতার বিশ্বকাপেই আন্তর্জাতিক কেরিয়ার শেষ হয়ে যায়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাঁকে ফের জাতীয় দলে ডাকলেন পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজ। ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লিশটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিরুদ্ধে খেলবেন রোনাল্ডো।

1 Min read
Author : Web Desk - ANB
Published : Mar 18 2023, 11:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ফের পর্তুগালের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উচ্ছ্বসিত অনুরাগীরা
Image Credit : Facebook

ফের পর্তুগালের হয়ে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, উচ্ছ্বসিত অনুরাগীরা

পর্তুগালের নতুন কোচ হওয়ার পরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসা করেন রবার্তো মার্টিনেজ। এবার রোনাল্ডোকে জাতীয় দলের হয়ে খেলার জন্য ডাকলেন পর্তুগালের নতুন কোচ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
লিশটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিরুদ্ধে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে পর্তুগাল
Image Credit : Facebook

লিশটেনস্টাইন ও লুক্সেমবার্গের বিরুদ্ধে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে পর্তুগাল

২৩ মার্চ ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে লিশটেনস্টাইনের বিরুদ্ধে খেলবে পর্তুগাল। ৩ দিন পরে লুক্সেমবার্গের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। এই দুই ম্যাচেই খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

37
কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রেখে বিতর্কে জড়ান ফার্নান্ডো স্যান্টোস
Image Credit : Facebook

কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রেখে বিতর্কে জড়ান ফার্নান্ডো স্যান্টোস

কাতার বিশ্বকাপের নক-আউট পর্যায়ের কোনও ম্যাচেই পর্তুগালের প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে বাদ দিয়ে বিতর্কে জড়ান পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্ডো স্যান্টোস। এই বিতর্কের জেরে সরে যেতে বাধ্য হন স্যান্টোস।

47
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ছিটকে যায় পর্তুগাল
Image Credit : Facebook

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে ছিটকে যায় পর্তুগাল

৩৮ বছর বয়সি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পক্ষে আর হয়তো বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। কাতারেই তাঁর শেষ বিশ্বকাপ অভিযান ছিল। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে হতাশ হয়েই বিদায় নিতে হয় রোনাল্ডোকে।

57
পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit : Facebook

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১৯৬ ম্যাচ খেলে ১১৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড রোনাল্ডোরই।

67
সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে ৯ ম্যাচ খেলে ৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Facebook

সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে ৯ ম্যাচ খেলে ৮ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে খুব একটা ভালো পারফরম্য়ান্স দেখাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফেব্রুয়ারিতে তিনি সেরা পারফরম্যান্সের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু মার্চের শুরু থেকেই ফর্ম হারিয়েছেন 'সি আর সেভেন'।

77
জাতীয় দলের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, বার্তা রবার্তো মার্টিনেজের
Image Credit : Getty

জাতীয় দলের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, বার্তা রবার্তো মার্টিনেজের

পর্তুগালের জাতীয় দলের নতুন কোচ রবার্তো মার্টিনেজ শুরু থেকেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে গুরুত্ব দিচ্ছেন। তিনি জানিয়েছেন, 'আমি বয়স দেখি না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uruguay Football Team: যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান
Recommended image2
IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি
Recommended image3
All India Football Federation: নতুন পদাধিকারীদের বাছা হবে, ২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচন
Recommended image4
IFA Shield 2026: 'ভরসার নাম ভিশাল' - পাঞ্জাব এফসি-কে টাইব্রেকারে উড়িয়ে আইএফএ শিল্ডের ফাইনালে মোহনবাগান
Recommended image5
Kerala Blasters Signings: কেরালা ব্লাস্টার্সে নতুন চমক, দলে যোগ দিলেন অমরিন্দর এবং ইয়াসির
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved