MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • 'ওরা বলেছিল ক্রিশ্চিয়ানো শেষ হয়ে গিয়েছে,' সৌদি আরবে খেলা নিয়ে সমালোচনার জবাব রোনাল্ডোর

'ওরা বলেছিল ক্রিশ্চিয়ানো শেষ হয়ে গিয়েছে,' সৌদি আরবে খেলা নিয়ে সমালোচনার জবাব রোনাল্ডোর

ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। তবে সম্প্রতি উয়েফা নেশনস লিগে পর্তুগালের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Nov 21 2024, 07:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
সৌদি আরবের ক্লাব ফুটবলে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit : Getty

সৌদি আরবের ক্লাব ফুটবলে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাব ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসর এফসি-তে যোগ দেওয়া নিয়ে সমালোচনার জবাব দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগ নিয়ে নেটফ্লিক্সে তথ্যচিত্র হচ্ছে। সেই তথ্যচিত্রেই ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়া নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
সৌদি আরবের ক্লাব ফুটবলে উত্তরাধিকার রেখে যেতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সৌদি আরবের ক্লাব ফুটবলে উত্তরাধিকার রেখে যেতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসর এফসি-র হয়ে খেলা প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমি এখানে ট্রফি জিততে এসেছি। এই লিগকে উন্নত করে তোলাই আমার লক্ষ্য। আমি এখানে উত্তরাধিকার রেখে যেতে চাই। এ কথা শুনে খুব সহজ মনে হতে পারে, কিন্তু একেবারেই সহজ নয়।’

311
শুধু অর্থ রোজগারের জন্যই কি সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
Image Credit : Getty

শুধু অর্থ রোজগারের জন্যই কি সৌদি প্রো লিগে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

সমালোচকদের কড়া জবাব দিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘ওরা বলেছিল, ক্রিশ্চিয়ানো শেষ হয়ে গিয়েছে। ওরা বলেছিল, আমি শুধু অর্থের জন্য এখানে এসেছি। আমার অনুরাগীদের মধ্যেও সংশয় তৈরি হয়েছিল। আমি শুধু বলতে চাই, আমি এখানে জিততে এসেছি।’

411
নেটফ্লিক্সের তথ্যচিত্রে সৌদি প্রো লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে অকপট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

নেটফ্লিক্সের তথ্যচিত্রে সৌদি প্রো লিগে খেলার সিদ্ধান্ত নিয়ে অকপট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নেটফ্লিক্সের তথ্যচিত্রের ট্রেলার প্রকাশ্যে এসেছে। এই ট্রেলারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বলতে শোনা যাচ্ছে, তিনি অর্থের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসর এফসি-তে যোগ দেননি। এই তারকা জানিয়েছেন, তিনি কেরিয়ারে নতুন জায়গায় খেলতে চেয়েছিলেন।

511
এই তথ্যচিত্রে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়েও সমালোচনার জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

এই তথ্যচিত্রে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়েও সমালোচনার জবাব দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তৎকালীন ম্যানেজার এরিক টেন হ্যাগের সঙ্গে খারাপ সম্পর্কের জেরে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ বিষয়ে তিনি জানিয়েছেন, সেই অস্থির পরিস্থিতি, সমালোচনা দূরে ফেলে রেখে এগিয়ে যেতে বদ্ধপরিকর ছিলেন। নতুন করে সবকিছু শুরু করাই তাঁর লক্ষ্য ছিল।

611
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসরে যোগ দেওয়ার পর বদলে গিয়েছে সৌদি প্রো লিগ
Image Credit : Getty

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসরে যোগ দেওয়ার পর বদলে গিয়েছে সৌদি প্রো লিগ

বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা হিসেবে সৌদি প্রো লিগের কোনও ক্লাবে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর ইউরোপের ক্লাব ফুটবল ছেড়ে একাধিক তারকা ফুটবলার ও কোচ সৌদি প্রো লিগের ক্লাবগুলিতে যোগ দিয়েছেন।

711
আল-নাসর এফসি-র পাশাপাশি পর্তুগালের জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit : Getty

আল-নাসর এফসি-র পাশাপাশি পর্তুগালের জাতীয় দলের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

চলতি মরসুমে আল-নাসর এফসি-র হয়ে এখনও পর্যন্ত ১৯ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি পর্তুগালের জাতীয় দলের হয়ে উয়েফা নেশনস লিগেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছেন।

811
সৌদি প্রো লিগে শুরুতে সাফল্য না পেলেও, দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সৌদি প্রো লিগে শুরুতে সাফল্য না পেলেও, দ্রুত নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসর এফসি-র হয়ে প্রথম বছরে সৌদি প্রো লিগে ১৬ ম্যাচ খেলে ১৪ গোল করলেও, চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি দলকে সৌদি কিংস কাপ জিততে সাহায্য করেছেন।

911
এখনও পর্যন্ত সৌদি প্রো লিগ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন এই তারকা
Image Credit : Getty

এখনও পর্যন্ত সৌদি প্রো লিগ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন এই তারকা

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে যোগ দেওয়ার পর সবদিক থেকেই উন্নতি করেছে আল-নাসর এফসি। দলকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন করাই রোনাল্ডোর লক্ষ্য।

1011
আল-নাসর এফসি-কে যত বেশি সম্ভব ট্রফি জেতানোই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য
Image Credit : Getty

আল-নাসর এফসি-কে যত বেশি সম্ভব ট্রফি জেতানোই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লক্ষ্য

২০২৩ সালে আল-নাসর এফসি-কে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপর তাঁর দল সৌদি কিংস কাপ জেতে। দলকে আরও সাফল্য এনে দেওয়াই রোনাল্ডোর লক্ষ্য।

1111
সৌদি আরবের ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগদান যুগান্তকারী ঘটনা
Image Credit : Getty

সৌদি আরবের ক্লাব ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যোগদান যুগান্তকারী ঘটনা

সৌদি প্রো লিগে কিংবদন্তিতে পরিণত হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সৌদি আরবের ক্লাব ফুটবলকে বদলে দিয়েছেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Calcutta Football League 2026: কলকাতা লিগের লড়াইতে ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র! মোহনবাগানও আটকে গেল ইউনাইটেডের কাছে
Recommended image2
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image3
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image4
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image5
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved