France vs Iraq: খেলার শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের ৭ মিনিটেই, ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসের শট ব্লক হয়। এরপরেই সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপেও। কিন্তু খেলার ১৩ মিনিটেই গোল। এক্ষেত্রেও সেই মাইকেল ওলিসের অ্যাসিস্ট। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দুর্দান্ত গোল করেন এমবাপে।
France vs Iraq: চলতি বিশ্বকাপে গ্রুপ আই-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় সময় সোমবার মধ্যরাতে, ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় ফ্রান্স বনাম ইরাক (france vs iraq)। সেই ম্যাচেই (France vs Iraq World Cup 2026)।

এমবাপের অসাধারণ গোলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ফ্রান্স
খেলার শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে ফ্রান্স। ম্যাচের ৭ মিনিটেই, ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসের শট ব্লক হয়। এরপরেই সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপেও। কিন্তু খেলার ১৩ মিনিটেই গোল। এক্ষেত্রেও সেই মাইকেল ওলিসের অ্যাসিস্ট। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে দুর্দান্ত গোল করেন এমবাপে এবং সঙ্গে সঙ্গে ম্যাচে লিড নেয় ফ্রান্স। তবে পাল্টা অ্যাটাকে ওঠার চেষ্টা করে ইরাকও।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জেরে দীর্ঘক্ষণ বন্ধ ম্যাচ
মার্কাস ডস্কির ক্রস থেকে বক্সের ডান দিক দিয়ে আলি আল হামাদির নেওয়া হেডার লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে একটি মাত্র গোলই হয়। তবে এই ম্যাচ অনেকক্ষণ বন্ধ থাকে। কারণ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। ফলে, ম্যাচ দীর্ঘক্ষণ বন্ধ রাখতে হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ম্যাচ শুরু করা যায়নি।
খেলার প্রথমার্ধেই বৃষ্টি শুরু হয়। তার মধ্যেই বেশ কিছুক্ষণ ম্যাচ চলে। তবে প্রথমার্ধ শেষ হওয়ার পর, আর ম্যাচ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আবহাওয়ার অবস্থা প্রচণ্ড খারাপ হওয়ার দরুণ ম্যাচ বন্ধ রাখতে হয়। এমনিতেই আমেরিকাতে একটি নিয়ম রয়েছে যে, খেলা চলাকালীন এইরকম পরিস্থিতি তৈরি হলে কমপক্ষে আধ ঘণ্টা খেলা বন্ধ রাখতে হবে। জানা যাচ্ছে, এক থেকে দেড় ঘণ্টা এইরকম আবহাওয়া চলবে। তারপর আবার খেলা শুরু হবে।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।