Mountaineering: উদ্যোক্তাদের তরফে সভাপতি ঈশানজিৎ দত্তর সঙ্গে কথা বলে এশিয়ানেট নিউজ বাংলা। পৃথিবীর দ্বাদশ উচ্চতম শৃঙ্গটি পাকিস্তানে অবস্থিত। সেই ৮০৫১ মিটার উঁচু ব্রড পিক আরোহন করার সময়, ১০ জন ভয়ঙ্কর তুষার ধসে পড়ে নিখোজ হয়েছেন এবং মারা গেছেন। তার মধ্যে নির্মল পূজারা ছিলেন ভারতীয় এবং বাকি শেরপা এবং অন্যান্য বিদেশিরা ছিলেন।

Mountaineering: পাহাড়ে চড়া যেন একটা প্যাশন। পর্বতারোহণনিয়ে কত উদাহরণ তৈরি হচ্ছে রোজ (Mountaineering news)। এবার টালিগঞ্জ ক্লাইম্বার ফাউন্ডেশনের উদ্যোগে অভিনব উদ্যোগ। মূলত, তাদের উদ্যোগে রক ক্লাইম্বিং কোর্স এবং সামার অ্যাডভেঞ্চার ক্যাম্প করানো হয়ে থাকে। তাদের তরফেই একটি বার্ষিক অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবার। যেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারেস্ট আরোহণকারী পর্বতারোহী দেবদাস নন্দী, বিখ্যাত পর্বতারোহী ডেভিড নস্কর এবং আরও এক পর্বতারোহী কল্যাণ দেব (Adventure mountaineering)। 

টালিগঞ্জ ক্লাইম্বার ফাউন্ডেশনের উদ্যোগে অভিনব উদ্যোগ

আরও পড়ুনঃ মুখোমুখি এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালি বসাক, কী বললেন তিনি?

উদ্যোক্তাদের তরফে সভাপতি ঈশানজিৎ দত্তর সঙ্গে কথা বলে এশিয়ানেট নিউজ বাংলা। পৃথিবীর দ্বাদশ উচ্চতম শৃঙ্গটি পাকিস্তানে অবস্থিত। সেই ৮০৫১ মিটার উঁচু ব্রড পিক আরোহন করার সময়, ১০ জন ভয়ঙ্কর তুষার ধসে পড়ে নিখোজ হয়েছেন এবং মারা গেছেন। তার মধ্যে নির্মল পূজারা ছিলেন ভারতীয় এবং বাকি শেরপা এবং অন্যান্য বিদেশিরা ছিলেন। তাই প্রথমেই তাদের শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। তারপর বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। অপরদিকে, গত ২০২২ সালে পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়ে একটি মাল্টি পিচ ক্লাইম্বিং প্রতিযোগিতা করান ডেভিড নস্কর। যেটি দেশের মধ্যে প্রথম। আরেক অতিথি কল্যাণ দেবের আঙুলও বাদ যায় পর্বত আরোহণের সময়। তাঁকেও সংবর্ধিত করা হয়। 

বিশিষ্টদের সংবর্ধনা এবং তরুণ প্রজন্মকে উৎসাহ

টালিগঞ্জ ক্লাইম্বার ফাউন্ডেশনের সহ-সভাপতি অমিতাভ দাস, প্রধান উপদেষ্টা সুচেতা দাসও উপস্থিত ছিলেন। তাদেরকেও সম্মান জানানো হয়। এরপর শুরু হয় শংসাপত্র দেওয়ার কাজ। ছাত্রছাত্রীদের জন্যও পুরস্কার ছিল এই অনুষ্ঠানে। সেই পুরস্কারটির ক্ষেত্রে সেরা ক্লাইম্বার হিসেবে পুরুষ এবং মহিলা নিভাগ যেমন ছিল, ঠিক তেমনই ছিল বেষ্ট ক্যাম্পার-এর পুরস্কারও। এরপর সারা বছর ধরে সংগঠনের তরফে যা যা কর্মসূচি হয়, সেগুলিকে স্লাইডের মাধ্যমে তুলে ধরা হয়। তারপর এক পর্বতারোহী সারা উমগা পাস ট্রেকিং-এর ভিডিও দেখান এবং শেষে পর্বতারোহী ডেভিড নস্কর মাল্টি পিচ ক্লাইম্বিং-এর উপর একটি প্রেজেন্টেশন তুলে ধরেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।