Jutta Leerdam: ইতালির মিলান ও কোর্টিনা শহরে চলছে শীতকালীন অলিম্পিক্স (Winter Olympics 2026)। ভারত সহ বিশ্বের ৯২টি দেশ এবারের শীতকালীন অলিম্পিক্সে ২ হাজার ৮৭১ জন অ্য়াথলিট অংশ নিয়েছেন। বরফে মোড়া ৮টি খেলার ১১৬টি ইভেন্টে চলছে সোনা-পদক জয়ের লড়াই।
Jutta Leerdam: ইতালির মিলান ও কোর্টিনা শহরে চলছে শীতকালীন অলিম্পিক্স (Winter Olympics 2026)। ভারত সহ বিশ্বের ৯২টি দেশ এবারের শীতকালীন অলিম্পিক্সে ২ হাজার ৮৭১ জন অ্য়াথলিট অংশ নিয়েছেন। বরফে মোড়া ৮টি খেলার ১১৬টি ইভেন্টে চলছে সোনা-পদক জয়ের লড়াই। এবারের শীতকালীন অলিম্পিকের সব আলো কেড়ে নিচ্ছেন নেদারল্যান্ডসের সুন্দরী স্পিড স্কেটার জুটা লিয়াডাম। চলতি শীতকালীন অলিম্পিক্সে মহিলাদের ১ হাজার মিটারে জুটা বিশ্বরেকর্ড গড়ে সোনা জেতেন। ১ মিনিট ১২.৩১ সেকেন্ড স্পিড স্কেটার ইভেন্ট শেষ করে সোনা জেতার পর জুটা হাউহাউ করে কেঁদে ফেলেন। একইরকমভাবে গ্যালারিতে কাঁদছিলেন জুটার প্রেমিক তথা বিখ্যাত ইউটিউবার-মার্কিন বক্সার জ্যাক পল (Jake Paul)। সোনা জেতার পর জুটাকে কোলে তুলে নেন জ্যাক। এখন দুনিয়ার সবচেয়ে চর্চিত জুটি (Couple) জ্যাক আর জুটার। গতবার শীতকালীন অলিম্পিকে অংশ নিয়ে জুটা রুপো জিতেছিলেন। এরপর থেকেই তিনি ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর ফ্যাশান, পোশাক, মেকআপ মন জেতে নেটিজেনদের। একের পর এক পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় জুটাকে। সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পান। ফ্যাশান শো-তেও দেখা যায়। তখন তাঁর জোর সমালোচনা শুরু হয়। অনেকেই বলেন, গ্ল্যামারের লোভে খেলা থেকে হারিয়ে গিয়েছেন জুটা। কিন্তু সেইসব সমালোচনার জবাব দিলেন ডাচ সুন্দরী স্কেটার।

সমালোচনার ঝড় সামলে কীভাবে রূপকথা
যেভাবে চোট পেয়ে কেরিয়ার শেষ হতে চলা ২৭ বছরের জুটা লিয়াডাম স্কেটের রিং ফিরে এসে সোনা জিতলেন তাকে রূপকথা হিসাবে ধরা হচ্ছে। ইনস্টাগ্রাম সহ নানা সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় জুটা। তার প্রেমিক জ্যাক পল আমেরিকায় অত্যন্ত জনপ্রিয়। তার সঙ্গে যোগ হয় জুটার ক্রেজ। নেটিজেনদের মধ্যে জুটা-জ্যাকের জুটির জনপ্রিয়তা একেবারে আকাশছোঁয়া। এবার শীতকালীন অলিম্পিকের শুরুতে জুটাকে নিয়ে বিতর্ক হয়েছিল। কারণ তিনি দলের বাকিদের সঙ্গে বিমানে না এসে, অত্যন্ত দামি এক প্রাইভেট জেটে বিলাসবহুল সফর করে এসেছিলেন। এই ইস্যুতে জুটাকে বেশ সমালোচনা করেছিলেন প্রাক্তন ক্রীড়াবিদ, সমর্থক, ক্রীড়ামহল। পদক জিততে না পারলে জুটার জন্য বড় সমালোচনা অপেক্ষা করছিল। কিন্তু রিংয়ে নেমে স্কেট শুরু করতেই একেবারে তাক লাগিয়ে দিলেন। একে একে সবাইকে ছাপিয়ে সোনা জেতাই নয়, গড়লেন বিশ্বরেকর্ড। এর আগে ৬ বার বিশ্বচ্যাম্পিয়ন হলেও অলিম্পিক সোনার পদকটা তাঁর ঝুলিতে অনুপস্থিত ছিল। কিন্তু মিলানে সেই অধরা মাধুরী জিতে ফেললেন জুটা।
জুটা-জ্যাকের প্রেমকাহিনি
নেদারল্যান্ডসের স্পিড স্কেটিং তারকা জুটা লিরডাম এবং মার্কিন ইউটিউবার থেকে বক্সার জ্যাক পল, দুজনের প্রেমের শুরু ২০২৩ সালে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রথম পরিচয়। ইনস্টাগ্রামে কথাবার্তা, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, সেখান থেকেই প্রেম।
৪৬ লক্ষ দর্শকের উচ্ছ্বাসে সোনা
জুটার স্কেট দৌড় দেখতে টিভির সামনে একেবারে হামলে পড়েছিলেন ডাচরা। টিআরপি-র তথ্য বলছে, নেদারল্যান্ডসে টেলিভিশনে মহিলাদের ১০০০ মিটার স্পিড স্কেটিংয়ে জুত্তা লিরডামের সোনা জয়ের পারফরম্যান্স দেখেছেন প্রায় ৪৬ লক্ষ দর্শক। দেশের ফুটবল ছাড়া নেদারল্যান্ডসে আর কোনও ইভেন্ট এত মানুষ দেখেননি।


