Manuel Neuer:Manuel Neuer: বিশ্বকাপের দল ঘোষণায় বড় চমক জার্মানির। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়াল নয়্যারকে বিশ্বকাপে স্কোয়াডে রাখলেন জার্মান কোচ। অবসর ভেঙে দেশের জার্সিতে গোল বাঁচাতে নামবেন ৪০ বছরের গোলকিপার নয়্য়ার।

Manuel Neuer: বিশ্বকাপের দল ঘোষণায় বড় চমক জার্মানির। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়াল নয়্যারকে বিশ্বকাপে স্কোয়াডে রাখলেন জার্মান কোচ। অবসর ভেঙে দেশের জার্সিতে গোল বাঁচাতে নামবেন ৪০ বছরের গোলকিপার নয়্য়ার। ২০১৪ বিশ্বকাপে চ্য়াম্পিয়ন হওয়ার পর গত তিনটি বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বিদায় নেয় জার্মানি। এবার সেই দু:স্বপ্ন কাটাতে মরিয়া চারবারের বিশ্বচ্যাম্পিয়ানরা। নয়্য়ারের মত অভিজ্ঞ একজনকে গোলপোস্টের নিচে রাখার সিদ্ধান্ত নিলেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann)। বিশ্বকাপের জন্য জার্মানির পরিকল্পনায় নয়্যারকে ফের এক নম্বর গোলকিপার হিসেবে ভাবা হচ্ছে বলেই জানা গিয়েছে। সব ঠিক থাকলে তাঁর পঞ্চম বিশ্বকাপে খেলতে নামবেন নয়্যার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কী কারণে ফেরানো হল ৪০-এর নয়্যারকে

প্রসঙ্গত,নয়্যারের অবসরের পর জার্মানির এক নম্বর গোলকিপার বার্সেলোনার প্রাক্তন মার্ক-আন্দ্রে টের স্টেগান (Marc-André ter Stegen) ক মাস আগেই গুরুতর চোট পান। তাঁর হ্য়ামস্ট্রিংয়ের চোট না সারায় চিন্তায় ছিল জার্মান শিবির। স্টেগানের অনুপস্থিতিতে অভিজ্ঞ নয়্য়ারকে জাতীয় দলে ফিরিয়ে নিতে আর দেরি করলেন না জার্মান কোচ। ২০২৪ সালের ২১ অগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন নয়্যার। জার্মানির হয়ে ১২৪টি ম্যাচ খেলার পর তাঁর সেই সিদ্ধান্ত অনেকের কাছেই ছিল একটি যুগের সমাপ্তি। জাতীয় দলের জার্সিতে তাঁর শেষ ম্যাচ ছিল ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে হারের ম্য়াচটাই ছিল দেশের জার্সিতে নয়্যারের শেষ ম্যাচ। তবে ক্লাব ফুটবলে চুটিয়ে খেলছিলেন। ৪০ বছর বয়েসেও বায়ার্ন মিউনিখের হয়ে অবিশ্বাস্য গোলকিপিং করছেন নয়্যার।

নয়্যারের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় জার্মানি

জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান এবং টেকনিক্যাল ডিরেক্টর রুডি ভোলার নয়্যারকে ফেরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন বলে খবর। অভিজ্ঞতা ও নেতৃত্ব,এই দুই বিষয়কে সামনে রেখেই তাঁকে ফের জাতীয় দলে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বায়ার্ন মিউনিখ-এর অধিনায়ক নয়্যার এখনও বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত হন। ক্লাব ফুটবলে তাঁর ফিটনেস ও পারফরম্যান্স জার্মান টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছে বলেই মনে করা হচ্ছে। ফলে বয়সকে গুরুত্ব না দিয়ে পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁকে ফের সুযোগ দেওয়া হয়েছে।

২০১৪ সালে বিশ্বকাপ ও গোল্ডেন গ্লাভ জিতেছিলেন নয়্যার

বিশ্বকাপের আগে জার্মানির তরুণ দলকে স্থিরতা দেওয়ার ক্ষেত্রে নয়্যারের উপস্থিতি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। একদিকে তরুণ প্রতিভা, অন্যদিকে অভিজ্ঞ নেতৃত্ব, এই মিশ্রণ নিয়েই ২০২৬ বিশ্বকাপের জন্য দল গড়ার পথে হাঁটছে জার্মানি। ২০১৪ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন নয়্যার। দীর্ঘদিন ট্রফিশূন্য থাকার পর আবার বিশ্বমঞ্চে সাফল্য ফেরানোর লক্ষ্য নিয়েই এবার তাঁকে ঘিরে নতুন করে পরিকল্পনা করছে জার্মান ফুটবল। ২৪ বছর বয়েসে প্রথমবার ২০১০ ফিফা বিশ্বকাপে খেলতে নেমেছিলেন নয়্য়ার। এরপর ২০১৪ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হন। তবে এরপর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জার্মানির মহাবিপর্যয়ের অভিযানেও গোলকিপার হিসেবে ছিলেন তিনি। 

জার্মানির সূচি

সব কিছু ঠিক থাকলে আগামী প্রস্তুতি ম্যাচগুলিতেও নয়্যারকে প্রথম একাদশে দেখা যেতে পারে। আর তাঁর এই প্রত্যাবর্তন যে ২০২৬ বিশ্বকাপের আগে জার্মান শিবিরে নতুন উদ্দীপনা তৈরি করেছে, তা বলাই যায়। এবার বিশ্বকাপে জার্মানির গ্রুপে রয়েছে কুরাকাও (১৪ জুন), আইভরি কোস্ট (২১ জুন) ও ইকুয়েডর (২৬ জুন)।