Portugal vs Uzbekistan: চলতি বিশ্বকাপে পর্তুগালের প্রথম জয়। মঙ্গলবার, গ্রুপ কে-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম উজবেকিস্তান। সেই ম্যাচেই জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগাল ম্যাচ জিতল ৫-০ ব্যবধানে (portugal vs uzbekistan live score)।
Portugal vs Uzbekistan: জোড়া গোল রোনাল্ডোর (portugal vs uzbekistan ronaldo goal) এবং চলতি বিশ্বকাপে পর্তুগালের প্রথম জয়। মঙ্গলবার, গ্রুপ কে-র অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল বনাম উজবেকিস্তান। সেই ম্যাচেই জোড়া গোল করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পর্তুগাল ম্যাচ জিতল ৫-০ ব্যবধানে (portugal vs uzbekistan live score)।

রোনাল্ডোর জোড়া গোল
প্রসঙ্গত, নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। ফলে, নক-আউট পর্বে যেতে হলে, এই ম্যাচে জিততেই হত তাদের। আর সেই জায়গায় দাঁড়িয়েই, বাজিমাৎ পর্তুগিজদের। উল্লেখ্য, ম্যাচের শুরু থেকেই ওঠে পর্তুগিজ ঝড় এবং ফর্মে ফেরেন রোনাল্ডো। খেলার ৬ মিনিটেই গোল। জোয়াও ক্যানসেলোর ক্রস থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কার্যত, গোলপোস্টের নিচের ডানদিকের কোণা দিয়ে বল জালে জড়িয়ে যায়। পর্তুগাল লিড নেয় ১-০ ব্যবধানে। তবে সেখানেই শেষ নয়।
ম্যাচের ১৭ মিনিটে, ফ্রি-কিক থেকে বাঁ পায়ের জোরালো শটে দুরন্ত গোল করেন নুনো মেন্ডেস। এক্ষেত্রে উজবেকিস্তানের মানব প্রাচীরকে পরাস্ত করে গোল করে যান তিনি। মিন্তু এটাও ঠিক যে, উজবেকিস্তানও পাল্টা আক্রমণ তুলে আনার চেষ্টা করে। খেলার ১৮ মিনিটে, এলডর শোমুরোদভের অ্যাসিস্ট থেকে বল পেয়ে বক্সের বাঁদিক দিয়ে বাঁ পায়ে শট নেন শেরজোদ নাসরুল্লায়েভ। তবে এক্ষেত্রে ভালো সেভ করেন পর্তুগিজ গোলকিপার দিয়োগো কোস্তা।
উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নক-আউটের পথে পা বাড়াল পর্তুগাল
খেলার ২৯ মিনিটে, উজবেকিস্তান ফরোয়ার্ড আজিজ গানিভের গোল বাতিল হয়ে যায় ভিএআর রিপ্লের মাধ্যমে। এই গোলের আগে একটি ফাউল হয়। সেই কারণেই, গোল বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি। তবে গানিভ এক্ষেত্রে বিশ্বমানের গোল করেন। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে সেকেন্ড পোস্টের টপ কর্নার দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। কিন্তু এই আক্রমণটি তৈরির সময়, একটি ফাউল হয়। ফলে, রেফারি ‘ভিএআর' রিপ্লে দেখে গোলটি বাতিল করে দেন।
![]()
এরপর ৩৯ মিনিটের মাথায় ফের গোল। ব্রুনো ফার্নান্দেজের বাড়ানো থ্রু বল থেকে বক্সের ডানদিক দিয়ে ডান পায়ের শটে অনবদ্য গোল করে যান সেই ‘সিআর৭'। কার্যত, জোড়া গোলের মালিক হয়ে গেলেন তিনি। আর সেই সুবাদেই আরও এগিয়ে যায় পর্তুগাল। শুধু তাই নয়, প্রথমার্ধের ইনজুরি টাইমে রোনাল্ডোর একটি শট গোললাইন সেভ হয়।
তবে আর কোনও গোল আসেনি। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই পর্তুগাল এবং উজবেকিস্তান দলে দুটি পরিবর্তন আসে। উজবেকিস্তানের হয়ে মাঠে নামেন খোজিয়াকবর আলিজোনভ, উঠে যান শেরজোদ নাসরুল্লায়েভ এবং ওডিলজন খামরোবেকভের জায়গায় আসেন আকমল মোজগোভয়।

টিম গেম খেলল রবার্তো মার্টিনেজের ছেলেরা
অপরদিকে, পর্তুগিজ প্রথম একাদশের ক্ষেত্রে জোয়াও ক্যানসেলোর পরিবর্তে মাঠে নামেন নেলসন সেমেডো এবং পেদ্রো নেটোর বদলে খেলতে নামেন ফ্রান্সিসকো কনসিকাও। ম্যাচের ৪৭ মিনিটে, সুযোগ নষ্ট করেন পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।
তবে ৫১ মিনিটে, দারুণ একটি আক্রমণ তুলে আনে উজবেকিস্তান। বাঁ-প্রান্ত দিয়ে অ্যাবোসবেক ফয়জুল্লায়েভের ডান পায়ে নেওয়া জোরালো শট সেভ করেন পর্তুগাল গোলকিপার। গোটা ম্যাচেই উজেবেকিস্তানের এই ফুটবলারটি বেশ ভালো ফুটবল উপহার দেন।
![]()
সেইসঙ্গে, ওতাবেক শুকুরভও বেশ ভালো খেলেন। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে, পর্তুগালের কর্নার থেকে আসা বলে আত্মঘাতী গোল করে বসেন আবদুভোখিদ নেমাতভ। পর্তুগাল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।
ম্যাচের ৭৪ মিনিটে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাঁ পায়ের জোরালো শট দুরন্ত সেভ করেন উজবেকিস্তান গোলকিপার আবদুভোখিদ নেমাতভ। এরপর পর্তুগালের হয়ে মাঠে আসেন বার্নার্ডো সিলভা। তবে ৭৮ মিনিটে, বেখরুজ করিমভের অ্যাসিস্ট থেকে পাওয়া বলে ভালো শট নেন এলডর শোমুরোদভ। তবে এক্ষেত্রেও উজবেকিস্তান গোল করতে ব্যর্থ।

ফর্মে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
অন্যদিকে, ৮৪ মিনিটে, ব্রুনো ফার্নান্দেজের একটি শটও সেভ করেন জবেকিস্তান গোলকিপার। গোটা ম্যাচেই তাঁর বেশ কিছু ভালো সেভ দেখা গেল। তবে খেলার ৮৭ মিনিটে, রাফায়েল লিয়াওর ডান পায়ের জোরালো শটের গোলে আরও এগিয়ে যায় পর্তুগাল। গোলপোস্টের টপ লেফট কর্নার দিয়ে বল জালে জড়িয়ে যায়। খেলা শেষের একটু আগে ফের সুযোগ চলে আসে রোনাল্ডোর সামনে। তবে গোল হয়নি।
![]()
সবথেকে বড় বিষয়, গত ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে বিস্তর কাঁটাছেঁড়া হয়েছে। তবে এই ম্যাচেই তিনি ফের নিজেকে প্রমাণ করলেন এবং বুঝিয়ে দিলেন যে, এখনও ফুরিয়ে যাননি। গুরুত্বপূর্ণ ম্যাচেই জোড়া গোল করে পর্তুগালকে জয় এনে দিলেন। সেইসঙ্গে, পুরো ম্যাচে টিম গেম খেলল রবার্তো মার্টিনেজের ছেলেরা।
শেষপর্যন্ত, উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নক-আউটের পথে পা বাড়াল পর্তুগাল।
ফুটবল বিশ্বকাপের সব খবর সব আগে, শুধুমাত্র এশিয়ানেট নিউজ বাংলায়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।