MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
AP Govt DA Arrear
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
Nabanna New Holidays List
Nabanna Hike
Kolkata Weather Update
Bay Leaf Advantages in Smartphone
DA Hike News
ISRO and Private Sector Collaboration
Natural Home Remedies for Insects
Annapurna Day
West Benga Weather & Rain Alert
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • টেনিস কোর্ট থেকে অনেক দূরে, সন্তানকে নিয়েই সময় কাটছে মারিয়া শারাপোভার

টেনিস কোর্ট থেকে অনেক দূরে, সন্তানকে নিয়েই সময় কাটছে মারিয়া শারাপোভার

রাশিয়ার টেনিস-সুন্দরী মারিয়া শারাপোভার সঙ্গে এখন আর খেলার বিশেষ সম্পর্ক নেই। টেনিস কোর্টে আর দেখা যায় না মাশাকে। এই তারকা এখন প্রাক্তনের দলে। স্বামী-সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন শারাপোভা। সন্তানের দেখভাল, ঘরের কাজ করেই সময় কাটছে তাঁর।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jan 18 2023, 12:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই করছেন টেনিস তারকারা, কোর্ট থেকে অনেক দূরে মাশা
Image Credit : Instagram

অস্ট্রেলিয়ান ওপেনে লড়াই করছেন টেনিস তারকারা, কোর্ট থেকে অনেক দূরে মাশা

কয়েক বছর আগেও গ্র্যান্ড স্ল্যাম বা ডব্লুটিএ প্রতিযোগিতা চলাকালীন তাঁকে দেখার জন্যই ভিড় জমাতেন টেনিসপ্রেমীরা। কিন্তু এখন আর কোর্টে দেখা যায় না মারিয়া শারাপোভাকে। তিনি খেলা থেকে অনেক দূরে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
গত বছর সন্তানের জন্ম দিয়েছেন মারিয়া শারাপোভা, তিনি এখন ছেলেকে নিয়েই ব্যস্ত
Image Credit : Instagram

গত বছর সন্তানের জন্ম দিয়েছেন মারিয়া শারাপোভা, তিনি এখন ছেলেকে নিয়েই ব্যস্ত

গত বছরের জুলাইয়ের মাঝামাঝি সময় মারিয়া শারাপোভা ঘোষণা করেন, তিনি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তারপর থেকে সন্তানকে নিয়েই সময় কাটছে এই প্রাক্তন টেনিস তারকার।

310
১৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় হয়েছিলেন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

১৮ বছর বয়সে বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় হয়েছিলেন মারিয়া শারাপোভা

২০০৫ সালের ২২ আগস্ট ১৮ বছর বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হন মারিয়া শারাপোভা। তিনি ২১ সপ্তাহ শীর্ষস্থান ধরে রাখতে পেরেছিলেন।

410
রাশিয়ার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর হন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

রাশিয়ার প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর হন মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভার আগে রাশিয়ার কোনও মহিলা টেনিস খেলোয়াড় বিশ্বের এক নম্বর হতে পারেননি। শারাপোভা ২০১২ সালের ১১ জুন শেষবার বিশ্বের এক নম্বর হন। তিনি সে বছরেরই ৮ জুলাই পর্যন্ত শীর্ষস্থানে ছিলেন।

510
২০১৬ সালে নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে নির্বাসিত হয়েছিলেন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

২০১৬ সালে নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে নির্বাসিত হয়েছিলেন মারিয়া শারাপোভা

২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন ডোপ টেস্টে ধরা পড়েন মারিয়া শারাপোভা। মেলডোনিয়াম নামে একটি নিষিদ্ধ বস্তু সেবন করার দায়ে তাঁকে নির্বাসিত করা হয়। পরে অবশ্য নির্বাসন কাটিয়ে কোর্টে ফেরেন মাশা।

610
২০০১ থেকে ২০২০ পর্যন্ত দাপটের সঙ্গে পেশাদার টেনিস খেলেছেন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

২০০১ থেকে ২০২০ পর্যন্ত দাপটের সঙ্গে পেশাদার টেনিস খেলেছেন মারিয়া শারাপোভা

খেলোয়াড় জীবনে অত্যন্ত জনপ্রিয় ছিলেন মারিয়া শারাপোভা। তিনি সাফল্যও পেয়েছেন। তবে অনেকেই মনে করেন, আরও সাফল্য পেতে পারতেন এই তারকা। প্রতিভা অনুযায়ী তিনি ততটা সাফল্য পাননি।

710
কেরিয়ার গ্র্যান্ডস্ল্যাম, অলিম্পিক্সেও পদক জিতেছেন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

কেরিয়ার গ্র্যান্ডস্ল্যাম, অলিম্পিক্সেও পদক জিতেছেন মারিয়া শারাপোভা

মোট ৫ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মারিয়া শারাপোভা। ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ২ বার। উম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউ এস ওপেনও জিতেছেন। ২০১২ সালের অলিম্পিক্সে রুপো জেতেন তিনি।

810
মারিয়া শারাপোভা জানিয়েছেন, ২০০২ তাঁর খুব ভালো কেটেছে, তিনি চান ২০২৩ আরও ভালো কাটুক
Image Credit : Instagram

মারিয়া শারাপোভা জানিয়েছেন, ২০০২ তাঁর খুব ভালো কেটেছে, তিনি চান ২০২৩ আরও ভালো কাটুক

গত বছর ছেলে থিওডোরের জন্ম হয়েছে। সেই কারণে ২০২২ মারিয়া শারাপোভার কাছে স্মরণীয় বছর। তিনি চাইছেন ২০২৩ আরও ভালো কাটুক। সবার কাছে শুভেচ্ছা প্রার্থনা করেছেন এই প্রাক্তন টেনিস তারকা।

910
টেনিস থেকে অবসর নেওয়ার পর ব্যবসায় মন দিয়েছেন বলে জানিয়েছেন মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

টেনিস থেকে অবসর নেওয়ার পর ব্যবসায় মন দিয়েছেন বলে জানিয়েছেন মারিয়া শারাপোভা

মারিয়া শারাপোভা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি টেনিস থেকে অবসর নেওয়ার পর ব্যবসা করছেন। মা হওয়া তাঁর স্বপ্ন ছিল। সন্তানের জন্ম দিতে পেরে তিনি খুশি। ব্যবসা ও ছেলেকে নিয়েই সময় কাটছে তাঁর।

1010
টেনিস থেকে অবসর নেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয় মারিয়া শারাপোভা
Image Credit : Instagram

টেনিস থেকে অবসর নেওয়ার পরেও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয় মারিয়া শারাপোভা

২০২০ সালে পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন। তবে তারপরেও মারিয়া শারাপোভার জনপ্রিয়তা এতটুকু কমেনি। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড জনপ্রিয়।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Duleep Trophy Final: ফের অনবদ্য ইনিংস ঈশান কিষানের, দলীপ ট্রফি জয় নিশ্চিত পূর্বাঞ্চলের
Recommended image2
Lionel Messi: স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কিনছেন, ভবিষ্যতের জন্য বিনিয়োগ মেসির
Recommended image3
Nagoya Floods: এশিয়ান গেমসের আগে জলের তলায় জাপানের নাগোয়া, নিরাপদে উদ্ধার ৪০০ অ্যাথলিট
Recommended image4
Cafu: উত্তরবঙ্গে ফুটবলের উন্নতিতে সাহায্য, ২ ক্লাবের সূচনা করলেন ব্রাজিলের কিংবদন্তি কাফু
Recommended image5
Brazil in Kolkata: কলকাতায় ঐতিহাসিক ব্রাজিল ম্যাচ! চড়া দাম টিকিটের, কী অবস্থা এই মুহূর্তে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved