MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Other Sports
  • ব্রিজভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, স্বীকার নাবালিকা কুস্তিগীরের বাবার

ব্রিজভূষণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন, স্বীকার নাবালিকা কুস্তিগীরের বাবার

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান চালিয়েছেন ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। বিভিন্ন মহল থেকে আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দেওয়া হয়েছে।

2 Min read
Author : Web Desk - ANB
Published : Jun 09 2023, 12:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে!
Image Credit : twitter

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে!

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি পকসো আইনেও মামলা দায়ের করা হয়েছে। কিন্তু যে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে, সেই নাবালিকার বাবাই স্বীকার করলেন, তিনি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মেয়ের প্রতি অবিচারের বদলা নিতেই মিথ্যা অভিযোগ দায়ের, স্বীকার নাবালিকার বাবার
Image Credit : PTI

মেয়ের প্রতি অবিচারের বদলা নিতেই মিথ্যা অভিযোগ দায়ের, স্বীকার নাবালিকার বাবার

নাবালিকা কুস্তিগীরের বাবা বলেছেন, তাঁদের মনে হয়েছিল মেয়ের প্রতি অবিচার করা হয়েছিল। এরই বদলা নিতে ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

310
ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন নাবালিকা কুস্তিগীরের বাবা
Image Credit : PTI

ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নিচ্ছেন নাবালিকা কুস্তিগীরের বাবা

সংবাদসংস্থা পিটিআই-কে নাবালিকা কুস্তিগীরের বাবা জানিয়েছেন, 'আদালতে যাওয়ার চেয়ে এখনই সত্য প্রকাশিত হলে ভালো হয়। সেই কারণেই সব কথা স্বীকার করছি।' 

410
কেন্দ্রীয় সরকার তদন্তের আশ্বাস দিয়েছে বলেই বয়ান বদল করছেন, দাবি নাবালিকার বাবার
Image Credit : PTI

কেন্দ্রীয় সরকার তদন্তের আশ্বাস দিয়েছে বলেই বয়ান বদল করছেন, দাবি নাবালিকার বাবার

যে নাবালিকার বাবা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেছেন, সেই নাবালিকাকে ২০২২ সালে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এখন কেন্দ্রীয় সরকার সেই ম্যাচ নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার বাবা। সেই কারণেই তিনি অভিযোগ প্রত্যাহার করছেন বলে জানিয়েছেন। 

510
২০২২ সালে লখনউয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে বিবাদের জেরেই এত কাণ্ড!
Image Credit : PTI

২০২২ সালে লখনউয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে বিবাদের জেরেই এত কাণ্ড!

নাবালিকা কুস্তিগীরের বাবার দাবি, ২০২২ সালে লখনউয়ে এশিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে তাঁর মেয়েকে অন্যায়ভাবে হারিয়ে দেন রেফারি। এক বছর ধরে পরিশ্রম করার পরেও জাতীয় দলে জায়গা পাননি মেয়ে। সেই রাগ থেকেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি।

610
এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে যোগ দেবেন, জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা
Image Credit : PTI

এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে যোগ দেবেন, জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের বাসভবনে গিয়ে ৬ ঘণ্টা বৈঠক করেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারাা। এরপরেই বৃহস্পতিবার তাঁরা ঘোষণা করেছেন, এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে যোগ দেবেন। 

710
১৫ জুলাইয়ের মধ্যেই এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়াল শেষ করতে হবে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী
Image Credit : PTI

১৫ জুলাইয়ের মধ্যেই এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়াল শেষ করতে হবে, জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী

বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, সব জাতীয় ফেডারেশনকেই ১৫ জুলাইয়ের আগে এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়াল শেষ করতে হবে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া তেমনই নির্দেশ দিয়েছে। 

810
এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালের প্রস্তুতির জন্য দেড় মাস সময় চাইছেন আন্দোলনকারীরা
Image Credit : PTI

এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালের প্রস্তুতির জন্য দেড় মাস সময় চাইছেন আন্দোলনকারীরা

কুস্তিগীর সাক্ষী মালিকের স্বামী সত্যবর্ত কাদিয়ান বৃহস্পতিবার বলেছেন, ‘আমরা সিলেকশন ট্রায়ালে যোগ দিতে চাই। কিন্তু প্রস্তুতির জন্য আমাদের অন্তত দেড় মাস সময় দরকার। সেই কারণে আমাদের অনুরোধ, ট্রায়াল পিছিয়ে দেওয়া হোক।’

910
বেশ কিছুদিন কোনও প্রতিযোগিতা বা জাতীয় শিবিরে যোগ দেননি সাক্ষী, ভিনেশরা
Image Credit : PTI

বেশ কিছুদিন কোনও প্রতিযোগিতা বা জাতীয় শিবিরে যোগ দেননি সাক্ষী, ভিনেশরা

ভিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এ বছর এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় যোগ দেননি। তাঁরা আন্দোলনের জন্য জাতীয় শিবিরেও যোগ দেননি। ফলে এই কুস্তিগীরদের রিংয়ে ফেরা কঠিন।

1010
কুস্তিগীরদের দাবি মেনে নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
Image Credit : Asianet News

কুস্তিগীরদের দাবি মেনে নেওয়া হবে, আশ্বাস দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বৃহস্পতিবার আশ্বাস দিয়েছেন, কুস্তিগীরদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য একজন মহিলাকে প্রধান হিসেবে রেখে জাতীয় কুস্তি ফেডারেশনের অভ্যন্তরীণ কমিটি গঠন করা হবে।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Uruguay Football Team: যুবভারতীতে মঙ্গলবার নামছে দু-বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে, কলকাতায় এসে খোশমেজাজে প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান
Recommended image2
IFA Shield 2026: শিল্ডের সেমিফাইনালে গোলের বন্যা! নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, ফাইনালে হবে ডার্বি
Recommended image3
ICC Champions League: আইসিসি-কে কড়া বার্তা দিল ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া, ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০?
Recommended image4
IND vs WI T20 Series: জুয়েল অ্যান্ড্রুর চোট! ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির জাঙ্গু
Recommended image5
All India Football Federation: নতুন পদাধিকারীদের বাছা হবে, ২০ ডিসেম্বর এআইএফএফ নির্বাচন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved