MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
WB Education News
Govt Headquarter Shifting to Newtown
Annapurna Yojana
West Bengal & Kolkata Weather
DA Hike
Tamil Nadu MLAs New Benefits
Annapurna Yojana
Gold Price in Kolkata
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Other Sports
  • দিব্যা দেশমুখের বিশ্বজয় থেকে নীরজ চোপড়ার নজির, ফিরে দেখা বিদায়ী বছরের ক্রীড়াক্ষেত্র

দিব্যা দেশমুখের বিশ্বজয় থেকে নীরজ চোপড়ার নজির, ফিরে দেখা বিদায়ী বছরের ক্রীড়াক্ষেত্র

Year Ender 2025 Sports: বিদায়ী বছরে ক্রীড়াক্ষেত্রে ভারতীয়রা অনেক সাফল্য পেয়েছেন। তবে অনেকে আবার হতাশও করেছেন। দাবা, হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্সে সাফল্যও এসেছে। বছরের শেষে ফিরে দেখা যাক ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্য।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Dec 28 2025, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১৯ বছর বয়সেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের দিব্যা দেশমুখ
Image Credit : @airnewsalerts/X

১৯ বছর বয়সেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের দিব্যা দেশমুখ

দাবায় বিশ্বসেরা দিব্যা দেশমুখ

১৯ বছর বয়সেই ফিডে উইমেনস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের দাবাড়ু দিব্যা দেশমুখ। এই তরুণী ফাইনালে ভারতেরই অভিজ্ঞ দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে দেন। দিব্যার এই সাফল্য ২০২৫ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম স্মরণীয় মুহূর্ত। নতুন ইংরাজি বছরে দাবায় আরও সাফল্য পাওয়াই দিব্যার লক্ষ্য। তিনি ফের বিশ্বসেরা হবেন বলে আশায় সারা দেশ।

DID YOU
KNOW
?
নীরজ চোপড়ার সাফল্য
প্রথমবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করে নতুন নজির গড়েছেন নীরজ চোপড়া। তবে তিনি এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য পাননি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
৯০ মিটারের গণ্ডি পেরিয়ে গিয়েছেন, নতুন বছরে আরও সাফল্যের লক্ষ্যে নীরজ চোপড়া
Image Credit : X

৯০ মিটারের গণ্ডি পেরিয়ে গিয়েছেন, নতুন বছরে আরও সাফল্যের লক্ষ্যে নীরজ চোপড়া

দোহায় নজির নীরজের

দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করে নতুন নজির গড়েছেন নীরজ চোপড়া। তবে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। পদক জয়ের অনেক দূরেই থেমে যেতে হয় তাঁকে। নতুন ইংরাজি বছরে ডায়মন্ড লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই নীরজের লক্ষ্য। বিয়ে করেছেন এই অ্যাথলিট। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের লক্ষ্যে এই তারকা।

১৯
১৯ বছর বয়সে দাবায় বিশ্বসেরা দিব্যা দেশমুখ।
ফাইনালে ভারতেরই কনেরু হাম্পিকে হারিয়ে ১৯ বছর বয়সে প্রথমবার দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ।

Related Articles

Related image1
Divya Deshmukh: 'আমার পোশাক, চুল নিয়েই দর্শকদের আগ্রহ,' হতাশ দাবাড়ু দিব্যা দেশমুখ
Related image2
Neeraj Chopra: নীরজ চোপড়ার লক্ষ্যপূরণ, দোহা ডায়মন্ড লিগে পেরিয়ে গেলেন ৯০ মিটারের গণ্ডি
35
কোরিয়াকে হারিয়ে ৮ বছর পর পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের
Image Credit : X

কোরিয়াকে হারিয়ে ৮ বছর পর পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের

হকিতে এশিয়ার সেরা ভারত

২০২৫ সালে পুরুষদের হকিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। টানটান উত্তেজনার ম্যাচে কোরিয়াকে হারিয়ে আট বছর পর পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয়ের পর এশিয়া কাপ জয় ভারতীয় দলের পক্ষে বড় সাফল্য। নতুন ইংরাজি বছরে হকিতে আরও সাফল্য পাওয়াই ভারতীয় দলের লক্ষ্য।

45
একই বছরে জোড়া সাফল্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জয় ভারতীয় দলের
Image Credit : Getty

একই বছরে জোড়া সাফল্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জয় ভারতীয় দলের

জোড়া সাফল্য ভারতীয় দলের

২০২৫ সালে সীমিত ওভারের ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর এশিয়া কাপও চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এশিয়া কাপে তিন বার পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে ভারতীয় দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি অবশ্য ট্রফি নিয়ে পালিয়ে গিয়েছেন। ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি পায়নি।

55
মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল
Image Credit : Getty

মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল

মহিলাদের ক্রিকেটে বিশ্বসেরা ভারত

হরমনপ্রীত কউরের নেতৃত্বে প্রথমবার মহিলাদের ক্রিকেটে সিনিয়র পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দেশের মাটিতে বিশ্বজয় করলেন হরমনপ্রীতরা। নভি মুম্বইয়ের ড. ডি ওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। এর আগে মহিলাদের অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ক্রিকেটে বিশ্বকাপ জিতলেও, কোনওবার সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এবার সেই অধরা সাফল্য এল।

Sports News in Bangali (খেলাধূলোর খবর বাংলায়): Latest Sports News Highlights and Live Updates in Bengali ay Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর
ইয়ার এন্ডার ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durand Cup 2026: দিল্লির বিরুদ্ধে টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়! ডুরান্ড কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল
Recommended image2
WTC Points Table: শ্রীলঙ্কাকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভারত কোন জায়গায় দাঁড়িয়ে?
Recommended image3
Durand Cup 2026: ডুরান্ড কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, যুবভারতীতে মহারণ
Recommended image4
Nick Kyrgios: মায়োরকা ওপেন চলাকালীন নমুনায় পাওয়া গেল কোকেন, টেনিস থেকে নির্বাসিত নিক কিরিওস
Recommended image5
India-Sri Lanka Test: শ্রীলঙ্কার মাটিতে নজরকাড়া পারফরম্যান্স মানব সুথার এবং দেবদূত পাডিক্কালের, ভবিষ্যতের দুই তারকা
Related Stories
Recommended image1
Divya Deshmukh: 'আমার পোশাক, চুল নিয়েই দর্শকদের আগ্রহ,' হতাশ দাবাড়ু দিব্যা দেশমুখ
Recommended image2
Neeraj Chopra: নীরজ চোপড়ার লক্ষ্যপূরণ, দোহা ডায়মন্ড লিগে পেরিয়ে গেলেন ৯০ মিটারের গণ্ডি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved