MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • আধার নিয়ে বড় নিরাপত্তা ফিচার, এক ক্লিকেই লক হবে ১২ সংখ্যার নম্বর! কীভাবে করবেন?

আধার নিয়ে বড় নিরাপত্তা ফিচার, এক ক্লিকেই লক হবে ১২ সংখ্যার নম্বর! কীভাবে করবেন?

নতুন Aadhaar App-এ এসেছে Aadhaar Lock ফিচার। আধার লক করলে বন্ধ থাকে UID-ভিত্তিক authentication। কীভাবে আধার লক করবেন, জানুন পুরো পদ্ধতি।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Oct 08 2026, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Chatgpt

আধার কার্ড বর্তমানে ব্যাঙ্কিং থেকে শুরু করে সরকারি পরিষেবা, সিম কার্ড এবং বিভিন্ন ধরনের e-KYC-এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আধার নম্বরের অপব্যবহার নিয়ে অনেকেরই চিন্তা থাকে। সেই নিরাপত্তা আরও বাড়াতে নতুন Aadhaar App-এ এসেছে ‘Aadhaar Lock’ ফিচার। এর মাধ্যমে প্রয়োজন না থাকলে নিজের ১২ সংখ্যার আধার নম্বরই লক করে রাখতে পারবেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

Aadhaar Lock হল এমন একটি নিরাপত্তা ব্যবস্থা, যার মাধ্যমে আধার নম্বরকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে রাখা যায়। আধার লক করা থাকলে UID ব্যবহার করে authentication করা যায় না। UIDAI-এর তথ্য অনুযায়ী, এই অবস্থায় বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক এবং OTP-ভিত্তিক authentication-ও বন্ধ থাকে। অর্থাৎ, আপনি যখন আধার ব্যবহার করছেন না, তখন সেটি লক করে রাখলে আধার নম্বরের মাধ্যমে অননুমোদিত authentication-এর ঝুঁকি কমানো যায়।

36
Image Credit : Gemini

আগে Aadhaar App-এ Biometric Lock করার সুবিধা ছিল। এতে মূলত আঙুলের ছাপ ও চোখের মণির মতো বায়োমেট্রিক তথ্যের authentication বন্ধ করা যায়। কিন্তু Aadhaar Lock আরও বিস্তৃত নিরাপত্তা দেয়। আধার লক করা হলে UID-এর মাধ্যমে বায়োমেট্রিক, ডেমোগ্রাফিক এবং OTP authentication বন্ধ থাকে। ফলে শুধু বায়োমেট্রিক নয়, আধার নম্বরের অন্যান্য authentication ব্যবহারের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ পাওয়া যায়।

46
Image Credit : Asianet News

আধার লক করার আগে Virtual ID বা VID তৈরি করে রাখা প্রয়োজন। এটি একটি ১৬ সংখ্যার অস্থায়ী পরিচয় নম্বর, যা প্রয়োজনের সময় আধার নম্বরের পরিবর্তে ব্যবহার করা যায়। UIDAI-এর My Aadhaar পরিষেবাতেও VID তৈরি করার সুবিধা রয়েছে।

56
Image Credit : Getty

কীভাবে Aadhaar Lock করবেন?

  • নতুন Aadhaar App থেকেই এই কাজ করা যায়। ধাপে ধাপে পদ্ধতিটি হল—
  • ফোনে Aadhaar App খুলে লগ ইন করুন।
  • নিচে থাকা Security অপশনে যান।
  • এরপর Virtual ID and Aadhaar Lock অপশনে ক্লিক করুন।
  • Aadhaar Lock নির্বাচন করুন।
  • VID তৈরি না থাকলে আগে Generate VID করে নিন।
  • প্রয়োজনীয় শর্তে সম্মতি দিয়ে Enter VID and Lock Aadhaar-এ ক্লিক করুন।
  • ১৬ সংখ্যার VID লিখুন।
  • Face Authentication সম্পূর্ণ করুন।
  • প্রক্রিয়া শেষ হলে আপনার আধার নম্বর লক হয়ে যাবে।
66
Image Credit : Gemini AI

প্রয়োজনের সময় কী হবে?

আধার লক থাকার সময় UID দিয়ে authentication করা যাবে না। প্রয়োজন হলে UIDAI-এর নির্ধারিত প্রক্রিয়ায় আধার আনলক করতে হবে। UIDAI জানিয়েছে, সর্বশেষ VID ব্যবহার করে Aadhaar Unlock করা যায়। তাই যাঁরা নিয়মিত আধার-ভিত্তিক authentication করেন না, তাঁদের ক্ষেত্রে এই নিরাপত্তা ফিচারটি আধার ব্যবহারের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ দিতে পারে।

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি
দেশের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vivo X Fold 6: স্যামসাংকে টেক্কা দিতে এল ভিভোর নতুন ফোল্ডিং ফোন! ২০০MP ক্যামেরা, ৬৯০০mAh ব্যাটারি?
Recommended image2
স্টারলিঙ্ক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, কড়া জবাব ভারতের! ‘ভিত্তিহীন, ভুল ধারণাপ্রসূত’
Recommended image3
Samsung Galaxy S25 FE: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলে ১৭ হাজার টাকা ছাড় স্যামসাং-এর ফোনে?
Recommended image4
OnePlus Ace 7: বাজারে আসছে ওয়ানপ্লাস এস ৭, তাক লাগানো ফিচারে চমকে যাবেন
Recommended image5
রসায়নে নোবেল পেলেন ফরাসি ও জাপানি বিজ্ঞানী, সমাধান শতাব্দীপ্রাচীন ‘মিরর ইমেজ’ রহস্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved