MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Apple Macbook: M5 চিপসহ নতুন ম্যাকবুক আনছে অ্যাপল, এবার কি ইন্টেলকে টেক্কা দেবে এই টেক জায়ান্ট?

Apple Macbook: M5 চিপসহ নতুন ম্যাকবুক আনছে অ্যাপল, এবার কি ইন্টেলকে টেক্কা দেবে এই টেক জায়ান্ট?

Apple Macbook: iPhone 17 সিরিজের পর, অ্যাপল ২০২৫ সালের শেষের দিকে M5 চিপ সহ প্রথম ম্যাকবুক প্রো মডেল লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে খবর। 

2 Min read
Author : Subhankar Das
Published : Sep 30 2025, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
টি এক্সটার্নাল মনিটর (J427 এবং J527) তৈরির কাজ চলছে
Image Credit : Getty

টি এক্সটার্নাল মনিটর (J427 এবং J527) তৈরির কাজ চলছে

ইন্টেল থেকে সরে এসে, AI প্রযুক্তি এবং সিরি (Siri) আপডেটের মাধ্যমে অ্যাপল আরও বেশি করে নিজেদের আধিপত্য বিস্তারের পরিকল্পনা করছে বলে জানা যাচ্ছে। যদিও অ্যাপল সম্প্রতি আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছে। তবে কোম্পানির পরবর্তী প্রধান ফোকাস নতুন প্রজন্মের ম্যাকবুক এবং (Mac) কম্পিউটারের উপর। এই তালিকায় প্রথমেই M5 চিপযুক্ত প্রথম ম্যাকবুক প্রো থাকবে বলে সূত্রের খবর। এই মডেলটি ২০২৫ সালের শেষদিকে বা ২০২৬ সালের শুরুতে লঞ্চ হতে পারে। অ্যাপলের রোডম্যাপ সম্পর্কে অবগত সূত্র অনুযায়ী, J714 এবং J716 কোডনামের নতুন ম্যাকবুক প্রো মডেলগুলি উৎপাদনের জন্য প্রায় প্রস্তুত। সেইসঙ্গে, ম্যাকবুক এয়ার (MacBook Air) ইউনিট (J813 এবং J815) এবং দুটি এক্সটার্নাল মনিটর (J427 এবং J527) তৈরির কাজ চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
M5 চিপ পারফরম্যান্সের মান আরও বৃদ্ধি পাবে
Image Credit : Apple

M5 চিপ পারফরম্যান্সের মান আরও বৃদ্ধি পাবে

ইন্টেল, এএমডি এবং কোয়ালকমের নতুন উইন্ডোজ কম্পিউটারগুলির সঙ্গে ম্যাক যাতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, তা নিশ্চিত করতেই M5 চিপ পারফরম্যান্সের মান আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকে। তার মাধ্যমে, ম্যাক কম্পিউটারগুলি আরও বেশি গতি এবং দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হবে।

Related Articles

Related image1
Apple AR Glasses: আবার বিরাট চমক অ্যাপলের, বাজারে আসছে AR চশমা! মেটার সঙ্গে টক্কর?
Related image2
Apple iPhone 17 Pro: জেনে নিন কী কী ফিচার্স আছে iPhone 17 Pro-তে, রইল তালিকা
35
 একটি অ্যাপ ব্যবহার করছেন বলে খবর
Image Credit : Apple

একটি অ্যাপ ব্যবহার করছেন বলে খবর

শুধু হার্ডওয়্যারের উপর মনোযোগ না দিয়ে, অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) গভীরে প্রবেশ করছে। গত বছর লঞ্চ হওয়া অ্যাপল ইন্টেলিজেন্স (Apple Intelligence) প্ল্যাটফর্মটি ছিল আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসগুলিতে AI-কে সংযুক্ত করার একটি প্রচেষ্টা। এই পরিস্থিতি দাঁড়িয়ে, 'প্রোজেক্ট লিনউড' (Project Linwood) কোডনামের অধীনে, অ্যাপল সিরি-কে (Siri) একটি বড় ধরনের আপডেটের পরিকল্পনা করছে। এই নতুন ডিজাইনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট অনলাইন সার্চ করার পাশাপাশি ডিভাইসের তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের শুধুমাত্র ভয়েসের মাধ্যমে আইফোন নিয়ন্ত্রণ করার অনুমতি দেবে। এই ফিচারগুলি পরীক্ষা করার জন্য অ্যাপলের কর্মীরা 'ভেরিটাস' (Veritas) নামে একটি অ্যাপ ব্যবহার করছেন বলে খবর।

45
কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী
Image Credit : Apple

কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী

ম্যাক এবং সিরি ছাড়াও, ২০২৬ সালে বাজেট এবং স্ট্যান্ডার্ড মডেলগুলির মধ্যে ব্যবধান কমাতে একটি নতুন বেস-লেভেল আইফোন 17e পরিকল্পনা করা হয়েছে। ইতিমধ্যেই আপডেট করা আইপ্যাড প্রো, আইপ্যাড এয়ার এবং বেসিক আইপ্যাড মডেলগুলিও একে একে বাজারে আসতে চলেছে। সংস্থার সিইও টিম কুক (Tim Cook) কর্মীদের জানিয়েছেন, তিনি কোম্পানির ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত আশাবাদী।

55
এটি কোনও ডিজাইনের ত্রুটি নয়
Image Credit : Getty

এটি কোনও ডিজাইনের ত্রুটি নয়

অন্যদিকে, আইফোন ১৭ নিয়ে অ্যাপল জানিয়েছে যে এটি কোনও ডিজাইনের ত্রুটি নয়। অ্যাপলের মতে, দোকানে ব্যবহৃত ম্যাগসেফ চার্জিং স্ট্যান্ডগুলি এর জন্য দায়ী এবং বিভ্রান্তি এড়াতে ডেমো ফোনগুলি ঘন ঘন পরিষ্কার করার জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
৮০-র দশকের লুকে ফিরতে চান? ChatGPT-তে এই প্রম্পট লিখলেই হবে ম্যাজিক
Recommended image2
Composite Cement: শুধু সিমেন্ট ছাড়ুন, এবার বাড়ি তৈরি করুন কম্পোজিট সিমেন্ট দিয়ে, বিরাট স্ট্রেংথ
Recommended image3
8000mAh ব্যাটারির নতুন চমক, জেনে নিন আর কী কী ফিচার্স আছে Oppo A7 Pro ফোনে
Recommended image4
Airtel Offer: গণেশ চতুর্থীতে গ্রাহকদের জন্য অ্যাডোব এক্সপ্রেস প্রিমিয়ামের মাধ্যমে এয়ারটেলের বিশেষ অফার, রইল বিস্তারিত
Recommended image5
ক্যামেরাতে দেখা যাবে জলের নীচে মাছের ঝাঁক কোথায়, এবার AI ছিপ আনল চিন, কোথায় কিনবেন?
Related Stories
Recommended image1
Apple AR Glasses: আবার বিরাট চমক অ্যাপলের, বাজারে আসছে AR চশমা! মেটার সঙ্গে টক্কর?
Recommended image2
Apple iPhone 17 Pro: জেনে নিন কী কী ফিচার্স আছে iPhone 17 Pro-তে, রইল তালিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved