Free WiFi: ক্যাফে, স্টেশন বা মলে ফ্রি Wi-Fi পেলেই লেগে পড়ছেন? থামুন। একটা ভুল ক্লিকেই হ্যাকাররা আপনার ফোন, পাসওয়ার্ড আর ব্যাঙ্কের টাকা সব নিয়ে নিতে পারে।

Free WiFi: "Free WiFi Available" লেখা দেখলেই ফোনে নেট অন করে দেন? মেট্রো, রেলস্টেশন, ক্যাফে আর মলে বসে ফ্রি নেট চালিয়ে শান্তি। কিন্তু এই "ফ্রি" এর পিছনে লুকিয়ে আছে সবচেয়ে বড় বিপদ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, পাবলিক Wi-Fi হল হ্যাকারদের সবচেয়ে প্রিয় জায়গা।

আপনি হয়তো ভাবছেন শুধু YouTube দেখছি বা WhatsApp করছি, কী আর হবে। কিন্তু ফ্রি Wi-Fi এর নেটওয়ার্কে বসে আপনি যা করছেন সব হ্যাকাররা দেখতে পায়। একবার ভুল করলেই আপনার UPI PIN, ব্যাঙ্ক পাসওয়ার্ড, ফোনের ছবি সব চলে যেতে পারে অন্যের হাতে।

তাহলে কি ফ্রি Wi-Fi একদম ব্যবহার করবেন না? করবেন, কিন্তু এই ৫টা নিয়ম মাথায় রাখতেই হবে।

প্রথম নিয়ম হল অনলাইন ব্যাঙ্কিং আর UPI করবেন না। ফ্রি Wi-Fi তে বসে কখনোই ফোন পে, GPay, ব্যাঙ্ক অ্যাপ বা কার্ডের ডিটেইল দেবেন না। হ্যাকাররা "Man in the Middle" অ্যাটাক করে আপনার সব তথ্য চুরি করে নেয়। টাকার কাজ থাকলে মোবাইল ডেটা ব্যবহার করুন।

দ্বিতীয় নিয়ম নেটওয়ার্কের নাম ভালো করে দেখুন। "Station_Free_WiFi" আর "StationFreeWiFi1" দেখতে একই লাগে। হ্যাকাররা আসল নেটওয়ার্কের মতো নকল নাম বানিয়ে রাখে। ভুল নেটওয়ার্কে কানেক্ট হলেই আপনার সব ডেটা ওদের কাছে চলে যাবে। তাই কানেক্ট করার আগে স্টাফকে জিজ্ঞাসা করে নিন আসল নামটা কী।

তৃতীয় নিয়ম Auto Connect আর File Sharing বন্ধ রাখুন। ফোনের সেটিংসে গিয়ে "Auto Join" আর "File Sharing" অফ করে দিন। না হলে আপনার ফোন নিজে থেকেই যে কোনো ফ্রি নেটওয়ার্কে ঢুকে যাবে। আর File Sharing অন থাকলে আপনার ফোনের ফটো, ডকুমেন্টও অন্যরা দেখে নিতে পারে।

চতুর্থ নিয়ম VPN ব্যবহার করুন। VPN মানে আপনার নেট ডেটাকে একটা সুরক্ষিত বাক্সে ভরে দেয়। হ্যাকাররা তখন কিছুই বুঝতে পারে না। প্লে স্টোরে অনেক ফ্রি VPN আছে। ফ্রি Wi-Fi ব্যবহার করার আগে ১ ক্লিকে VPN অন করে নিন। এটা সবচেয়ে বড় সুরক্ষা।

আর পঞ্চম নিয়ম কাজ শেষ হলেই Wi-Fi ভুলে যান। কাজ মিটে গেলেই ফোনের Wi-Fi অফ করে দিন। আর Settings এ গিয়ে ওই নেটওয়ার্ক "Forget" করে দিন। না হলে পরের বার আপনি ওই এলাকায় গেলেই ফোন আবার ওই নেটওয়ার্কে ঢুকে যাবে।

ফ্রি Wi-Fi খারাপ নয়, কিন্তু অসাবধানতা খারাপ। ২ মিনিটের সুবিধার জন্য ২ লাখ টাকা হারাতে চাইবেন না নিশ্চয়ই। তাই পরের বার "Free WiFi" দেখলেই আগে এই ৫টা কথা মনে করুন। তারপর নেট অন করুন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।